Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এক মাসে ১৬৬৭ পর্ন ও ৫৬০ জুয়ার ওয়েবসাইট বন্ধ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
এক মাসে ১৬৬৭ পর্ন ও ৫৬০ জুয়ার ওয়েবসাইট বন্ধ
Share on FacebookShare on Twitter

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এক মাসে এক হাজার ৬৬৭টি পর্ন ও ৫৬০টি জুয়ার ওয়েবসাইট বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক মাসে দুই মন্ত্রণালয়ের কার্যক্রম এবং ১০০ দিনের কর্মসূচি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান উপদেষ্টা।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নেওয়া কার্যক্রমের বিষয়ে উপদেষ্টা বলেন, চিঠিপত্র ও পার্সেল, ডকুমেন্টস গ্রাহক সেবা সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেজন্য অনলাইন বুকিং অ্যাপস প্রস্তুত করা হয়েছে। এ অ্যাপসের মাধ্যমে প্রত্যেক গ্রাহক ঘরে বা অফিসে বসে যেকোনো সময় পার্সেল বা ডকুমেন্টস বুকিং করতে পারবেন।

তিনি বলেন, প্রথমে এসে বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের সময় ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়ার তদন্ত কার্যক্রম ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত রিপোর্ট পেয়েছিলাম। আজ বিস্তারিত প্রতিবেদন দাখিল হয়েছে। বর্তমানে কমিটির সুপারিশ বাস্তবায়নের কাজ চলছে। একইভাবে ২০০৯ সাল থেকে বর্তমান পর্যন্ত এ বিভাগের সব উন্নয়ন প্রকল্প মূল্যায়ন ও পর্যালোচনা চলছে।

নাহিদ ইসলাম বলেন, টেলিযোগাযোগ অধিদপ্তরের মাধ্যমে দেশে ইন্টারনেট ব্যবস্থায় এক হাজার ৬৬৭টি পর্ন ওয়েবসাইট এবং ৫৬০টি জুয়ার ওয়েবসাইট বন্ধ করা হয়েছে। ম্যালওয়্যার ছড়ায় এরূপ সাইটে প্রবেশগম্যতা কার্যক্রম অব্যাহত রয়েছে।

টেলিটকের নেটওয়ার্ক কাভারেজ এবং পরিসেবা সম্প্রসারণ উন্নয়নের মাধ্যমে সেবার পরিধি আরও বাড়ানো হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, প্রস্তাবিত ইউনিয়ন পর্যন্ত ফোরজি নেটওয়ার্ক সম্প্রসারণে সব প্রক্রিয়া শেষ করে অতি শিগগির আইএফটি জারি করা হবে।

আইসিটি বিভাগের বিষয়ে তিনি বলেন, হাইটেক পার্কের নাম পরিবর্তন হয়েছে। দুর্নীতির অভিযোগগুলো তদন্ত কমিটির মাধ্যমে বিবেচনা করছি।

ডাক ও টেলিযোগাযোগ সচিব মুশফিকুর রহমান বলেন, বেশ কিছু বকেয়া টেলিফোন অপারেটরদের কাছে আছে। আমাদের ১০০ দিনের কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেকোনো মূল্যে আমরা বকেয়া আদায় করতে চাই। আমরা একটা ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে অন্তত পক্ষে কিছু পরিমাণ হলেও আদায় করতে ব্যবস্থা নেবো।

কলড্রপ নিয়ে এক প্রশ্নে টেলিযোগাযোগ সচিব বলেন, কলড্রপ দীর্ঘ দিনের একটি সমস্যা। গ্রাহকেরা ভোগান্তির শিকার হচ্ছে। মোবাইল অপারেটরদের সঙ্গে আমাদের আলোচনা চলছে। সীমিত পর্যায়ে যাতে আনা যায় এবং জনগণকে ভোগান্তি থেকে মুক্ত রাখা যায় সে বিষয়ে পদক্ষেপ আছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোন তৈরিতে চীনের বিবিকে গ্রুপের নতুন চুক্তি
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন তৈরিতে চীনের বিবিকে গ্রুপের নতুন চুক্তি

অ্যান্ড্রয়েড পাই আপডেট পাচ্ছে হুয়াওয়ে পি২০ লাইট
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড পাই আপডেট পাচ্ছে হুয়াওয়ে পি২০ লাইট

এই স্মার্টফোনের দাম মাত্র ৫ হাজার
নির্বাচিত

এই স্মার্টফোনের দাম মাত্র ৫ হাজার

৯০ হাজার ভিডিও সরাল ইউটিউব
প্রযুক্তি সংবাদ

ইউটিউবে ভেরিফিকেশনের ক্ষেত্রে নতুন নিয়ম

অনলাইন জুয়া ও বেটিং এর বিরুদ্ধে সিআইডির দেশব্যাপী অভিযান
নির্বাচিত

অনলাইন জুয়ার জালে ৫০ লাখ মানুষ: পাচার হচ্ছে হাজার কোটি টাকা

ওয়ানপ্লাস নর্ড ২ ৫জি বনাম ওয়ানপ্লাস নর্ড সি ই ৫জিঃ কোনটি সেরা ফোন দেখে নিন
প্রযুক্তি সংবাদ

ওয়ানপ্লাস নর্ড ২ ৫জি বনাম ওয়ানপ্লাস নর্ড সি ই ৫জিঃ কোনটি সেরা ফোন দেখে নিন

Load More

ট্রেন্ডিং টপিক

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!
বিবিধ

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!

নেতানিয়াহুর কার্যালয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
বিবিধ

নেতানিয়াহুর কার্যালয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

শাওমির ‘ঈদ উইথ শাওমি’ মেগা ক্যাম্পেইন: সিঙ্গাপুর ভ্রমণ ও নিশ্চিত উপহারের ছড়াছড়ি!
নির্বাচিত

শাওমির ‘ঈদ উইথ শাওমি’ মেগা ক্যাম্পেইন: সিঙ্গাপুর ভ্রমণ ও নিশ্চিত উপহারের ছড়াছড়ি!

সেজ্জিল মিসাইলে আকাশে অবিশ্বাস্য দৃশ্য
সোশ্যাল মিডিয়া

সেজ্জিল মিসাইলে আকাশে অবিশ্বাস্য দৃশ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix