Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যান্ড্রয়েডের টেক্সট মেসেজে ছবি পাঠাতে সমস্যা হয় যেসব কারণে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 14 September 2024
অ্যান্ড্রয়েডের টেক্সট মেসেজে ছবি পাঠাতে সমস্যা হয় যেসব কারণে
Share on FacebookShare on Twitter

অ্যান্ড্রয়েড ফোনের টেক্স মেসেজ অ্যাপ থেকে ছবি বা জিআইএফ পাঠাতে সমস্যার মুখে পড়েন অনেকেই। প্রায় সময়ই দেখা যায়, বন্ধু বা পরিবারের সঙ্গে মজার কোনো মিম, জিআইএফ অথবা প্রয়োজনীয় কোনো ডকুমেন্টের ছবি পাঠালেও সেটি আর প্রাপকের কাছে পৌঁছে না। আবার সমস্যা সমাধানের জন্য কিছু সেটিং পরিবর্তনের চেষ্টা করে বা ফোনটি পুনরায় চালু করেও কাজ হয় না। এমনকি উচ্চ মানের ক্যামেরা সংবলিত সেরা অ্যান্ড্রয়েড ফোনগুলোতেও এমন সমস্যা ঘটতে পারে।

যদিও বেশির ভাগ স্মার্টফোন ব্যবহারকারী বার্তা পাঠানোর জন্য থার্ড পার্টি মেসেজিং অ্যাপ, যেমন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। কিন্তু বিভিন্ন গবেষণা বলছে, এর মধ্যে এখনো অনেকেই নির্দিষ্ট কিছু কনটাক্টের সঙ্গে যোগাযোগের জন্য ফোনের টেক্সট মেসেজ অ্যাপের ওপর নির্ভর করেন। আর তাই টেক্স মেসেজ থেকে ছবি পাঠাতে সমস্যার সমাধানে কিছু টিপস দিয়েছে স্ল্যাশ গিয়ার।

ইন্টারনেট কানেকশন
অ্যান্ড্রয়েড ফোনটিতে যদি ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে টেক্সট মেসেজ থেকে প্রাপকের কাছে কোনো মেসেজ যাবে না। এছাড়া দুর্বল সিগন্যাল, সীমিত ডাটা অথবা ত্রুটিপূর্ণ ওয়াই-ফাই সংযোগের কারণেও মেসেজিং অ্যাপটি ছবি পাঠাতে ব্যর্থ হতে পারে। সুতরাং স্থিতিশীল ইন্টারনেট সংযোগ না থাকলে টেক্সে ছবি পাঠানো ও গ্রহণ দুটিতেই ব্যাঘাত ঘটবে। আর তাই ছবি পাঠানোর আগে ওয়াই-ফাই সিগন্যাল ও ইন্টারনেটের গতি যাচাই করে নিন। প্রয়োজন হলে ফোন রিস্টার্ট অথবা এয়ারপ্লেন মোড বন্ধ করে আবার চালু করতে পারেন, এটি স্মার্টফোনের দুর্বল মোবাইল নেটওয়ার্ক বা ওয়াই-ফাই পুনঃসংযোগের একটি প্রচলিত কৌশল।

মেসেজিং সিস্টেম
আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, অ্যান্ড্রয়েড ছবি পাঠানোর জন্য দুটি মেসেজিং সিস্টেম ব্যবহার করে। এক. এমএমএস (মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস)। দুই. আরো উন্নত আরসিএস (রিচ কমিউনিকেশন সার্ভিসেস)। মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে ছবি ও ভিডিওর মতো মাল্টিমিডিয়া সামগ্রী পাঠানোর জন্য এমএমএস ব্যবহার করা হয়। অন্যদিনে আরসিএস হলো একটি নতুন পরিষেবা, যা আরো ভালো মাল্টিমিডিয়া ফিচার সমর্থন করে। এর জন্য সক্রিয় ডাটা সংযোগ প্রয়োজন (ওয়াই-ফাই বা মোবাইল ডাটা)৷ দুটি ফিচারের যদি একটিও অ্যান্ড্রয়েড ফোনে চালু করা না থাকে, তবে ফোন থেকে ছবি টেক্সট করা যাবে না। এছাড়া এমএমএস টেক্সটের জন্য ফাইলের আকার ৩০০ কেবি (কিলোবাইট) হতে হবে ও অবশ্যই ছবি পাঠানোর সময় ফোনে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। আর উচ্চ মানের ছবির জন্য আরসিএসের মাধ্যমে ছবি পাঠাতে পারবেন, তবে এক্ষেত্রে প্রাপক ও প্রেরক উভয়ের ফোনেই ফিচারটি চালু থাকতে হবে।

সেটিংস পরিবর্তন
স্মার্টফোনে এমএমএস চালুর জন্য কিছু পদক্ষেপ অনুসরণ করে গুগল মেসেজের এমএমএস সেটিংস চেক করতে হবে। প্রথমে অ্যাপটি খুলে স্ক্রিনের ওপরের ডানদিকে নিজের প্রোফাইল পিকচারে ট্যাপ করতে হবে। এবার গিয়ারের মতো আইকনটি ট্যাপ করে সেটিংসে ঢুকে এমএমএস ফিচারটি চালু করতে হবে।

এছাড়া আরসিএস সুবিধা চালু করতে একইভাবে প্রোফাইল পিকচারে ট্যাপ করে মেসেজ সেটিংস থেকে জেনারেল অপশনটি নির্বাচন করতে হবে। এবার ‘আরসিএস চ্যাট’ ট্যাপ করে ফিচারটি চালু করতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যান্ড্রয়েডমেসেজিং অ্যাপস্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

কাল থেকে ৩ ঘণ্টা বন্ধ থাকবে ডিস-ইন্টারনেট, বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা
প্রযুক্তি সংবাদ

কাল থেকে ৩ ঘণ্টা বন্ধ থাকবে ডিস-ইন্টারনেট, বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা

স্টার্টআপদের নিয়ে অনলাইন বুটক্যাম্প শুরু
প্রযুক্তি সংবাদ

স্টার্টআপদের নিয়ে অনলাইন বুটক্যাম্প শুরু

নাহিদ ইসলামের সাথে ব্রিটিশ জিপিজি প্রতিনিধি দলের সাক্ষাৎ
প্রযুক্তি সংবাদ

নাহিদ ইসলামের সাথে ব্রিটিশ জিপিজি প্রতিনিধি দলের সাক্ষাৎ

দেশের শীর্ষ তিন মোবাইল ব্র্যান্ডের ১-টি রিয়েলমি
নির্বাচিত

দেশের শীর্ষ তিন মোবাইল ব্র্যান্ডের ১-টি রিয়েলমি

দেশে তৈরি ৮ লাখ টাকার গাড়ি আসছে জুনেই
অটোমোবাইল

দেশে তৈরি ৮ লাখ টাকার গাড়ি আসছে জুনেই

আসছে অ্যাপলের নতুন চমক
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের আইক্লাউড সেবায় বিভ্রাট

Load More

ট্রেন্ডিং টপিক

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে
অর্থ ও বাণিজ্য

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের
অর্থ ও বাণিজ্য

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 September 2024

অ্যান্ড্রয়েডের টেক্সট মেসেজে ছবি পাঠাতে সমস্যা হয় যেসব কারণে

Techzoom.TV |
TechzoomTV