Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় পাঁচ ডিভাইস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় পাঁচ ডিভাইস
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি শুধু চ্যাটজিপিটি ব্যবহার করে রচনা লেখা কিংবা পরীক্ষার আগে ইউটিউব ভিডিও দেখার চেয়ে অনেক বেশি কিছু দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, যদিও প্রযুক্তি ও গ্যাজেটকে অনেক সময় বিভ্রান্তি হিসেবে দেখা হয়, তবে এগুলো আসলে শিক্ষার ক্ষেত্রে একটি আশীর্বাদ হিসেবে প্রমাণিত হয়েছে। বিশেষ করে করোনা মহামারীর পর। বর্তমান যুগে একজন শিক্ষার্থীকে পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট, প্রেজেন্টেশন তৈরিতে কোনো না কোনোভাবে কিছুটা হলেও প্রযুক্তির সাহায্য নিতে হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বড় বড় প্রযুক্তি কোম্পানিও তাদের গ্যাজেটে বিভিন্ন একাডেমিক টুল যুক্ত করছে। প্রযুক্তিসংশ্লিষ্ট ওয়েবসাইট স্ল্যাশ গিয়ার এমন পাঁচটি গ্যাজেটের কথা জানিয়েছে, যা কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উপকারী হতে পারে।

ট্যাবলেট

ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের তথ্যানুযায়ী, স্কুল শিক্ষার্থীদের বহন করা ব্যাকপ্যাকের ওজন তাদের শরীরের ওজনের ১০-২৫ শতাংশ পর্যন্ত হতে পারে। পাঠ্যপুস্তক ভর্তি ব্যাগ নিয়ে যে শিক্ষার্থী পঞ্চম তলায় সিঁড়ি বেয়ে উঠে ক্লাস করতে যায়, তার জন্য এটা খুব একটা সুখকর বিষয় নয়। এমন অবস্থায় সেরা বিকল্প হতে পারে ট্যাবলেট, যেমন আইপ্যাড এয়ার। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কোর্সের জন্য আলাদা নোটবুক বহনের পরিবর্তে শুধু একটি ট্যাবলেট ব্যাগে রাখা যায়। সহজে বহনযোগ্য হওয়া ছাড়াও ডিজিটাল পদ্ধতির সুবিধা হলো, এটি একাডেমিক যাত্রার শেষে সব নোট ও অ্যাসাইনমেন্ট একক ডিভাইসে সংরক্ষিত রাখবে।

স্টাইলাস ও অয়্যারলেস কি-বোর্ড

পড়াশোনার উদ্দেশ্যে ট্যাবলেট ব্যবহার করলে ডিভাইসটির সুবিধা পুরোপুরি নেয়ার জন্য একটি স্টাইলাস (যেমন আইপ্যাডের জন্য অ্যাপল পেনসিল) প্রয়োজন হবে। এছাড়া যারা নোট টাইপ করতে পছন্দ করেন কিংবা যদি কোনো কোর্সের ক্লাসে বসে বড় প্রবন্ধ ও অ্যাসাইনমেন্ট লেখার প্রয়োজন হয়, তাহলে একটি অয়্যারলেস ব্লুটুথ কি-বোর্ড সঙ্গে রাখতে পারেন।

নয়েজ ক্যানসেলেশন ইয়ারবাড বা হেডফোন

ছাত্রজীবনে কখনো কখনো কোলাহল খুবই অতিরিক্ত মনে হতে পারে, বিশেষ করে পড়াশোনার সময়। জনবহুল পরিবেশের হইচই কিংবা হোস্টেলে রুমমেটের উচ্চস্বরে ফোনে কথা বলার কারণে একাডেমিক কাজে ব্যাঘাত ঘটতে পারে। তাই কাজের সময় মনোযোগ ধরে রাখতে নয়েজ ক্যানসেলেশন ফিচারযুক্ত একটি ইয়ারবাড বা হেডফোন হতে পারে আদর্শ বিকল্প।

ই-রিডার

ট্যাবলেট ব্যক্তিকে সম্পূর্ণ পেপারলেস বা কাগজহীন হতে সাহায্য করতে পারে, তবে এসব ডিভাইসের দামও বেশি হয়। এছাড়া কারো যদি হাতে লিখে নোট নেয়ার অভ্যাস থাকে বা এরই মধ্যে একটি ল্যাপটপ থাকে, তাহলে ট্যাবলেটের খুব একটা প্রয়োজন নাও হতে পারে। এক্ষেত্রে বই ও নথিপত্র পড়ার জন্য ই-রিডার বেশ সহায়ক, বিশেষ করে যেসব কোর্সে অনেক বেশি বই পড়ার প্রয়োজন হয়। ই-রিডারে টেক্সট হাইলাইট করার ও বিজ্ঞপ্তি ছাড়া পড়ার সুবিধা রয়েছে। ডিভাইসগুলো হালকা ও বহনযোগ্য হওয়ায় সহজেই সঙ্গে নিয়ে চলাফেরা করা যায়।

পাওয়ার ব্যাংক

অনেক শিক্ষার্থী কলেজ বা বিশ্ববিদ্যালয়ে তাদের দিনের অর্ধেক সময় কাটিয়ে দেন। সেই সঙ্গে অনেকটা সময় যাতায়াতের মধ্যে থাকতে হয়। এ অবস্থায় ডিভাইসগুলো চার্জ দেয়ার উপযুক্ত জায়গা খুঁজে পাওয়া কঠিন হতে পারে। এছাড়া বিদ্যুৎবিভ্রাট বা জরুরি মুহূর্তে ব্যাটারি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য সবসময় একটি পোর্টেবল পাওয়ার ব্যাংক রাখা জরুরি। বেশির ভাগ পাওয়ার ব্যাংক ডিভাইসকে একদিনে একাধিকবার চার্জ করতে সক্ষম, যা শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভেন্টিলেটরসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তৈরি করবে ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

ইপিএস, এনএভি বিবেচনায় ওয়ালটনের আইপিও’র অপেক্ষায় বিনিয়োগকারীরা

শুরু হলো কোরবানির পশু কেনাবেচায় ডিজিটাল হাট
ই-কমার্স

শুরু হলো কোরবানির পশু কেনাবেচায় ডিজিটাল হাট

বৈশ্বিক টিভির বাজারে টানা ১৯ বছর ধরে শীর্ষে স্যামসাং ইলেকট্রনিকস
নির্বাচিত

বৈশ্বিক টিভির বাজারে টানা ১৯ বছর ধরে শীর্ষে স্যামসাং ইলেকট্রনিকস

মোবাইল ইন্টারনেটের দাম কমাতে অপারেটরদের প্রতি তৈয়্যব আহমদের আহ্বান
নির্বাচিত

প্রবাসী ভোটে গোপনীয়তা অটুট থাকবে : ফয়েজ

আইফোন ১২-এর দাম বেড়ে যেতে পারে
নির্বাচিত

আইফোন ১২ঃ ফুল স্পেসিফিকেশন ও রিভিউ

গেমিংয়ে সনি নিনটেন্ডোর চেয়েও বেশি আয় করে অ্যাপল
গেম

গেমিংয়ে সনি নিনটেন্ডোর চেয়েও বেশি আয় করে অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি
বিবিধ

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা
অর্থ ও বাণিজ্য

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস
প্রযুক্তি সংবাদ

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস

বাড়ির উঠানে দাদি ও গম ক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র মরদেহ
সোশ্যাল মিডিয়া

বাড়ির উঠানে দাদি ও গম ক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র মরদেহ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix