Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন ফোন কেনার সময় যে ভুলগুলো অনেকেই করেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
নতুন ফোন কেনার সময় যে ভুলগুলো অনেকেই করেন
Share on FacebookShare on Twitter

নতুন ফোন কেনার ক্ষেত্রে অনেক বিষয়ে খেয়াল রাখতে হয়। না হলে ঠকে যাওয়ার আশঙ্কা রয়েছে। আপনি চিরকাল জেনে এসেছেন ফোন কী ভাবে কিনতে হয়। কিন্তু জানা হয়নি ফোন কীভাবে কিনতে নেই। একটা ফোন কিনতে গেলে আমরা তাড়াহুড়া করি, কখনও ভুল পছন্দকে বেশি গুরুত্ব দিয়ে ফেলি। এগুলো হয় কারণ আমরা জানি না কীভাবে সঠিক ফোন বাছতে হয়, বা বলা যেতে পারে কী ভাবে ভুল ফোন কেনার থেকে নিজেকে বিরত রাখা যায়।

১. নতুন ফোন যখন বাজারে আসে সেটি নিয়ে চর্চা বেশি থাকে। যে কোনও সংস্থাই তৈরি করুক না কেন, কম-বেশি একটা উত্তেজনা আমাদের মধ্যে এমনিতেই তৈরি হয়ে যায়। এই উত্তেজনার ফলে আমরা ভুল ফোন কিনে ফেলি৷ ফোন আনার আগে নানা ভাবে প্রচার করা হয়। কিন্তু সেই ফঁদে পা দেওয়া চলবে না।

২. নতুন ফোন এলে তার রিভিউ দেখুন। বিভিন্ন ওয়েবসাইট থেকে পড়ুন, ইউটিউবে রিভিউ ভিডিও দেখুন। কিন্তু কখনও একটা ব্লগ পড়ে বা একটা ভিডিও দেখে সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। শর্ট ভিডিও বা রিল‌স দেখলেও হবে না। বিস্তারিত ভাবে জানার চেষ্টা করুন। এর মাধ্যমে আপনার স্পষ্ট ধারণা হবে যে কোন ফোনে কী কী আছে।

৩. নম্বরের খেলায় ফাঁসবেন না। সংস্থা ফোন বিক্রি করার জন্য আমাদের দিকে বড় বড় নম্বর ছুড়ে দেয়। ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, ২৪০ ওয়াটের চার্জার, ২৪ জিবি র‍্যাম ইত্যাদি। ২০০ মেগাপিক্সেলের ক্যামেরার চেয়েও ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা ভালা ছবি দিতে পারে। ৬৭ ওয়াটের চার্জার আমাদের জীবনে যথেষ্ট। ৮ জিবি র‍্যাম ফোনের প্রায় সব চাহিদা পূরণ করতে পারে৷ তাই নম্বরের খেলায় অংশগ্রহণ করবেন না। এই সব নম্বরের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল ফোনের অপ্টিমাইজেশন।

৪. কেনার জন্য সঠিক সময় বুঝুন। এসি যেমন শীতকালে সব থেকে বেশি ছাড়ে পাওয়া যায়, তেমনই মোবাইল ফোন কেনারও সঠিক সময় আছে। নজর রাখুন বিভিন্ন ই-কমার্স সাইটে বিশেষত উৎসবের সময়গুলোতে। তখন প্রায় সব সংস্থা বিভিন্ন ছাড় দেয়। আরও মজার বিষয় হল, যে সময় অনলাইন সেল চলে সেই সব সময়ে অফলাইনেও অতিরিক্ত ছাড় দেওয়া হয়। উৎসবের মৌসুমে অনেক নতুন যন্ত্র বাজারে ছাড়া হয়। কিন্তু আপনাদের জন্য বিশেষ পরামর্শ, ফোন কেনার সময় পাঁচ-ছয় মাস আগে বাজারে আসা ফোন কিনুন। এই সব ফোনেই কিন্তু সব থেকে বেশি ছাড় থাকে। আবার ফোনগুলো যেহেতু বেশি দিন আগে বাজারে আসেনি, তাই সদ্য বাজারে আসা ফোনের সঙ্গে এদের গুণগত তফাত তেমন একটা থাকে না।

৫. ফোন কেনার আগে নিজের বাজেট ঠিক করে তবেই দোকানে যান। বুদ্ধি খাটালে বাজেট বাড়াতে হবে না, আগের পয়েন্টটা খেয়াল রাখলে আপনার বাজেটেই আর একটু দামি ফোন পেয়ে যাবেন। তাছাড়া বাজেট আগে থেকে ঠিক করে গেলে দামি ফোন কেনার লোভে ধারে ফোন কেনার জালে ধরা পড়ার আশঙ্কা কম থাকবে।

৬. সাধ্যের বাইরে গিয়ে ফ্ল্যাগশিপ ফোন কেনার ফাঁদে পড়বেন না। এখন ২০-৪০ হাজার টাকার একটা ফোনে প্রায় সব কিছুই খুব ভালোমানের পাওয়া যায়। এই দামে আপনি বেশির ভাগ ফ্ল্যাগশিপ ফিচারও পেয়ে যাবেন। ভালো ব্যাটারি, ভালো ক্যামেরা, অসাধারণ ডিসপ্লের সঙ্গে ফ্ল্যাগশিপ প্রসেসর, আই পি রেটিং, ওয়্যারলেস চার্জিং, সবই এখন মধ্য বাজেটের ফোনে পাওয়া যায়। আপনি দুই বা তিন গুণ দাম দিয়ে ফোন কিনলে তার থেকে দ্বিগুণ বা তিন গুণ ভালো অভিজ্ঞতা পাবেন এমনটা কিন্তু নয়। ফ্ল্যাগশিপ ফোন অনেকটাই কিন্তু দেখনদারি, কার্যকরী নয়।

৭. ফোন হাতে নিয়ে দেখুন। ছবি বা ভিডিওতে দেখার সঙ্গে ফোন হাতে নিয়ে দেখার আকাশ পাতাল তফাৎ। ফোন কেনার আগে অন্তত এক বার হাতে নিয়ে দেখার চেষ্টা করুন যে সেটা আপনার পছন্দ হচ্ছে কি না। আপনার ব্যক্তিত্বের সঙ্গে খাপ খাচ্ছে কি না।

৮. ব্র্যান্ডের নামে মুগ্ধ হবেন না। কোনও সংস্থা আপনার স্বার্থ রক্ষার জন্য ফোন তৈরি করে না। তাই কোনও নির্দিষ্ট ব্র্যান্ডের জন্য পাগল হবেন না। আপনার বাজেটে যে ফোনটা ঠিক মনে হচ্ছে সেটাই নিন।

৯. বছরের পর বছর সফটঅয়্যার আপডেট দেওয়া একটা মোবাইল সংস্থার পক্ষে খরচসাপেক্ষ। তাই তারা এটা এড়িয়ে যেতে চায়। কিন্তু সফটওয়্যার আপডেট মোবাইলের নিরাপত্তা, নতুন ফিচার, সফটওয়্যারের সমস্যা দূর করার জন্য জরুরি। তাই দেখে নিন কোন ফোনে নিয়মিত ও দীর্ঘ দিন সফটওয়্যার আপডেট পাবেন। পাশাপাশি ফোনে অবাঞ্ছিত বিজ্ঞাপন বেশি আসছে কি না, অনেক অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন আগে থেকেই ইনস্টল করা আছে কিনা জানার জন্য চোখ কান খোলা রাখুন।

১০. ফোন কিনলেই তো হল না। কোনও সমস্যা হলে সারাবেন কোথায়? তাই আগাম জেনে নিন সার্ভিস সেন্টার কাছাকাছি আছে তো! দেখে নিন সংস্থার গ্রাহক পরিষেবা কেমন।

Tags: ফ্ল্যাগশিপ ফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোনের আসক্তি কাটাবে তিন অ্যাপ
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বিশেষ সর্তক বার্তা

অবিক্রিত পণ্য দান করবে অ্যামাজন
ই-কমার্স

অবিক্রিত পণ্য দান করবে অ্যামাজন

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য সেরা ৫টি স্ক্রিন রেকর্ডার
কিভাবে করবেন

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য সেরা ৫টি স্ক্রিন রেকর্ডার

বেসিস সফটএক্সপো শুরু ৬ ফেব্রুয়ারি
প্রযুক্তি সংবাদ

বেসিস সফটএক্সপো শুরু ৬ ফেব্রুয়ারি

বিক্রয় কেন্দ্রগুলো বন্ধই করে দিচ্ছে মাইক্রোসফট
নির্বাচিত

চীনা হ্যাকারদের কবলে মাইক্রোসফট!

লকডাউনের মধ্যেই স্মার্টফোন ও অন্যান্য প্রোডাক্ট বিক্রি শুরু করল শাওমি
নির্বাচিত

লকডাউনের মধ্যেই স্মার্টফোন ও অন্যান্য প্রোডাক্ট বিক্রি শুরু করল শাওমি

Load More

ট্রেন্ডিং টপিক

গ্লোবাল ওয়্যারেবল বাজারে ফের শীর্ষে শাওমি
নির্বাচিত

গ্লোবাল ওয়্যারেবল বাজারে ফের শীর্ষে শাওমি

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!
বিবিধ

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!

ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধের ঘোষণা কাতারের
বিবিধ

ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধের ঘোষণা কাতারের

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
নির্বাচিত

উঁকি দিলেও লাভ নেই, নতুন স্মার্টফোনের আকর্ষণীয় ফিচার

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix