Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্ন্যাপ ও টিকটকের সঙ্গে কাজ করছে মেটা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
স্ন্যাপ ও টিকটকের সঙ্গে কাজ করছে মেটা
Share on FacebookShare on Twitter

সোশ্যাল মিডিয়ায় আত্মহানিসংশ্লিষ্ট বিষয়বস্তু ছড়িয়ে পড়া রোধে স্ন্যাপচ্যাট ও টিকটকের সঙ্গে কাজ করছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা। থ্রাইভ নামে এ উদ্যোগের মাধ্যমে তারা ক্ষতিকর কনটেন্টের ঝুঁকি কমানোর জন্য নজরদারি ও হস্তক্ষেপের কৌশল উন্নত করার লক্ষ্য নিয়েছে।

মেন্টাল হেলথ কোয়ালিশনের সঙ্গে অংশীদারত্বে ‘থ্রাইভ’ নামক প্রোগ্রামটি তৈরি করা হয়েছে। জোটটি বিভিন্ন মানসিক স্বাস্থ্য সংস্থার সমন্বয়ে গঠিত, যা এ সমস্যা নিয়ে স্টিগমা (তীব্র নেতিবাচক ধারণা) কমানোর জন্য কাজ করছে। মূলত এ প্রোগ্রাম মানসিক সুস্থতা প্রচার ও মানসিক স্বাস্থ্য সম্পর্কিত চ্যালেঞ্জগুলো নিয়ে সচেতনতা বৃদ্ধি ও সহায়তা প্রদান করার ওপর জোর দিচ্ছে। এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, থ্রাইভ প্রোগ্রামের মাধ্যমে মেটা, স্ন্যাপ ও টিকটক একে অন্যের কাছে আত্মঘাতি প্রবণতা বা স্বহানি সংক্রান্ত কনটেন্টের বিরুদ্ধে তথ্য শেয়ার করতে পারবে। আর যদি কোনো প্লাটফর্মে এমন ক্ষতিকর কনটেন্ট ধরা পড়ে, তবে তারা একে অন্যকে তা জানিয়ে দিতে পারবে। একইভাবে অনুরূপ কোনো কনটেন্ট যদি তাদের নিজস্ব অ্যাপে প্রকাশ হয়, তবে কর্তৃপক্ষ তা নিরীক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে পারবে।

মেটার এক মুখপাত্র জানিয়েছেন, থ্রাইভ একটি ডাটাবেস হিসেবে কাজ করবে। এ প্রোগ্রামে সব অংশগ্রহণকারী কোম্পানির অ্যাকসেস রয়েছে, যা তাদের এসব সমস্যার সমাধানে একসঙ্গে কাজ করতে সহায়তা করবে। এক্ষেত্রে টেক কোয়ালিশনের ল্যানটার্ন প্রোগ্রামের জন্য তৈরি করা প্রযুক্তি ব্যবহার করছে মেটা। ল্যানটার্ন প্রোগ্রামটি শিশুদের জন্য প্রযুক্তি নিরাপদ করার ওপর মনোযোগ দেয় ও এতে অ্যামাজন, অ্যাপল, গুগল, ডিসকর্ড, ওপেনএআইসহ অন্যান্য বড় কোম্পানিগুলো অন্তর্ভুক্ত রয়েছে। থ্রাইভ প্রোগ্রামের মাধ্যমে শেয়ার করা ডাটা নিরাপদে পরিচালিত করা ও অপ্রত্যাশিত প্রবেশাধিকার বা অপব্যবহার থেকে সুরক্ষিত রাখতে এ প্রযুক্তি ব্যবহার করবে তারা।

মেটার মুখপাত্র বলছেন, ‘যখন স্বহানির বিষয়বস্তু শনাক্ত করা হবে, তখন সেটি মুছে ফেলা হবে ও থ্রাইভ ডাটাবেসে ফ্ল্যাগ করা হবে। অর্থাৎ ওই কনটেন্ট থ্রাইভ সিস্টেমে ‘সমস্যা’ হিসেবে চিহ্নিত করা হবে, ফলে অন্য সামাজিক মিডিয়াগুলো তাদের নিজস্ব প্লাটফর্মে একই বা অনুরূপ কনটেন্ট দেখে তারা ব্যবস্থা নিতে সক্ষম হবে।’

মেটার গ্লোবাল হেড অব সেফটি অ্যান্টিগোন ডেভিস বলছেন, ‘মেটা আত্মঘাতি প্রবণতা বা স্বহানি সংক্রান্ত কনটেন্টকে বিশেষ গুরুত্ব দিচ্ছে, কারণ এ ধরনের কনটেন্ট বিভিন্ন সামাজিক মিডিয়া প্লাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়ে। আমাদের লক্ষ্য ব্যক্তির গোপনীয়তা রক্ষা করে ক্ষতিকর কনটেন্টের বিস্তার নিয়ন্ত্রণ করা।’ তিনি জানিয়েছেন, যখন মেটার কোনো প্লাটফর্মে স্বহানি সংক্রান্ত বিষয়বস্তু শনাক্ত করা হবে, তখন এটিকে ‘হ্যাশ’ (#)”দিয়ে চিহ্নিত করা হবে। হ্যাশ কনটেন্টের একটি ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে। থ্রাইভ প্রোগ্রামে অংশগ্রহণকারী অন্যান্য সোশ্যাল মিডিয়া কোম্পানি এ হ্যাশ ব্যবহার করে তাদের প্লাটফর্মে একই কনটেন্ট খুঁজে বের করতে পারবে। যদি কেউ একই কনটেন্ট পায়, তাদের সেটি মুছে ফেলার অনুমতি থাকবে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলোয় কিশোর-কিশোরীদের যে কনটেন্ট দেখানো হয়, তা নিয়ন্ত্রণ করতে মেটা, টিকটক ও স্ন্যাপচ্যাটের কোনো চেষ্টা নেই বলে অভিযোগ রয়েছে। এ প্লাটফর্মগুলোর বিরুদ্ধে বিভিন্ন সময় অভিভাবক ও কমিউনিটিগুলো মামলা করেছে। তাদের অভিযোগ, এসব কনটেন্ট আত্মঘাতি প্রবণতার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

এবার বেজেল লেস টিভি!
প্রযুক্তি সংবাদ

এবার বেজেল লেস টিভি!

প্রত্যেককে ৫০০ ডলার দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, তথ্যটি ভুয়া!
প্রযুক্তি সংবাদ

প্রত্যেককে ৫০০ ডলার দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, তথ্যটি ভুয়া!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি
প্রযুক্তি সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

বিশ্বের শীর্ষ ১০ স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় টেকনো
নির্বাচিত

বিশ্বের শীর্ষ ১০ স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় টেকনো

চতুর্থ শিল্প বিপ্লবের কারণে মানুষের ব্যক্তিগত তথ্য ও স্বাধীনতা ঝুঁকির মুখে: পলক
প্রযুক্তি সংবাদ

চতুর্থ শিল্প বিপ্লবের কারণে মানুষের ব্যক্তিগত তথ্য ও স্বাধীনতা ঝুঁকির মুখে: পলক

টিকটক অ্যাড অ্যাওয়ার্ডস ২০২৫: বাংলাদেশের সেরা ক্রিয়েটিভ বিজ্ঞাপনের জন্য অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

টিকটক অ্যাড অ্যাওয়ার্ডস ২০২৫: বাংলাদেশের সেরা ক্রিয়েটিভ বিজ্ঞাপনের জন্য অ্যাওয়ার্ড

Load More

ট্রেন্ডিং টপিক

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল
প্রযুক্তি সংবাদ

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!
বিবিধ

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
বিবিধ

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ
নির্বাচিত

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের নতুন নেতাকে হত্যার হুমকি, সতর্কবার্তা দিলো চীন
বিবিধ

ইরানের নতুন নেতাকে হত্যার হুমকি, সতর্কবার্তা দিলো চীন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে লক্ষ্যবস্তু করার...

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন

ঈদের ছুটি পাচ্ছেন না যারা

ঈদের ছুটি পাচ্ছেন না যারা

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix