Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বে টানা তিন প্রান্তিক সম্প্রসারণ হয়েছে পিসি মনিটরের বাজার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 20 September 2024
বিশ্বে টানা তিন প্রান্তিক সম্প্রসারণ হয়েছে পিসি মনিটরের বাজার
Share on FacebookShare on Twitter

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বিশ্বব্যাপী পারসোনাল কম্পিটার (পিসি) মনিটর বাজার বেড়েছে গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৯ শতাংশ। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) তথ্যানুযায়ী, ২০২২ ও ২০২৩ সালে এ বাজারের আয়তন সংকোচনের পর টানা তিনটি প্রান্তিক ধরে এর প্রবৃদ্ধি ইতিবাচক ধারায় ধরে রেখেছে। মনিটরের এ বাজারে শীর্ষ পাঁচটি কোম্পানি হলো ডেল টেকনোলজিস, টিপিভি, স্যামসাং, এইচপি ও লেনোভো।

আইডিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের এপ্রিল-জুনে পিসি মনিটর বাজারের পারফরম্যান্স ছিল প্রত্যাশার চেয়ে বেশি শক্তিশালী। এর কয়েকটি কারণ উল্লেখ করছেন সংস্থাটির বিশ্লেষকরা।

প্রথমত, খুচরা বিক্রেতারা তাদের মজুদ পুনঃস্থাপন করার কারণে একটি উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। এ সময় তারা ক্রেতাদের চাহিদা মেটানোর জন্য আরো পণ্য কিনতে প্রয়োজন বোধ করছেন।

দ্বিতীয়ত, প্যানেলের দাম বাড়ার কারণে যে খরচ বাড়বে, তা মোকাবেলার জন্য কিছু উদ্যোগ গ্রহণ করেছে কোম্পানিগুলো। উল্লেখ্য, এখানে ‘প্যানেল’ বলতে মনিটর, টিভি ও ল্যাপটপের মতো ডিভাইসের ডিসপ্লে স্ক্রিন বোঝায়।

তৃতীয়ত, অনেক বিক্রেতা ৬০ হার্টজ রিফ্রেশ রেটের প্যানেলগুলোকে ১০০ হার্টজ প্যানেলে আপগ্রেড করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে, কারণ এ দুই ধরনের স্ক্রিনের দাম এখন প্রায় একই পর্যায়ে এসে গেছে।

বিশ্লেষকদের মতে, এ প্রবণতা কেবল পণ্যের গুণমান বাড়ায় না, বরং কোম্পানিগুলোকে বাজারে প্রতিযোগিতায় থাকতে সাহায্য করে। কারণ ভোক্তারা ক্রমবর্ধমানভাবে ভালো ডিসপ্লে অপশন খুঁজছে। মূলত ক্রেতা ও গেমিং বাজারের অব্যাহত সম্প্রসারণ ও প্রতিযোগিতা দ্বিতীয় প্রান্তিকে পিসি মনিটরের সামগ্রিক বৃদ্ধিতে অবদান রেখেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল-জুন প্রান্তিকে মোট মনিটর বিক্রির ২০ শতাংশ দখল করেছে গেমিং মনিটরের বাজার, যা ২০১৬ সালে ট্র্যাকিং শুরুর পর সবচেয়ে বেশি। গেমিং মনিটরের দাম কমে যাওয়া ও গেমিং পিসির বিক্রি ধীর হয়ে আসার কারণে গেমাররা তাদের মনিটর আপগ্রেড করতে আগ্রহী হচ্ছেন। এদিকে চলতি বছর দ্বিতীয় প্রান্তিকে বাণিজ্যিক মনিটর বাজার কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। কারণ প্রতিষ্ঠানগুলো পিসির ওপর ব্যয় কমিয়েছে। ফলে বাণিজ্যিক খাতে মনিটরের বৃদ্ধির পূর্বাভাস ২০২৪ সালে ৩ দশমিক ১ থেকে কমিয়ে ২ দশমিক ৮ শতাংশ করা হয়েছে। আইডিসির গবেষণা ব্যবস্থাপক জে চৌ বলেন, ‘আগে বাজারের বেশির ভাগ অংশ দখল করে রাখত বাণিজ্যিক খাতের মনিটর, কিন্তু বর্তমানে এগুলোর বিক্রি ধীরগতিতে বাড়ছে। ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে ব্যক্তিগত ব্যবহারের জন্য মনিটর বিক্রি বাণিজ্যিক মনিটরের বিক্রিকে অতিক্রম করেছে।’

আইডিসির গবেষকদের মতে, মনিটর বাজারের ভবিষ্যৎ আশাব্যাঞ্জক। প্যানেল ও অন্যান্য উপাদানের দাম স্থিতিশীল হওয়ার সঙ্গে সঙ্গে মনিটর বিক্রির পূর্বাভাসে আশাবাদী তারা। এছাড়া পিসি ব্যবহারকারীরা উইন্ডোজ ইলেভেন পিসিতে স্থানান্তর হলে ২০২৪ ও ২০২৫ সালে মনিটরের বিক্রি আরো বাড়বে। আইডিসি ধারণা করছে, মনিটরের বাজার এ দুই বছর বার্ষিক ২ শতাংশের বেশি বাড়বে এবং ২০২৫ সালের পর প্রতি বছর মোট মনিটর বিক্রির সংখ্যা ১৩ থেকে সাড়ে ১৩ কোটি ইউনিটের মধ্যে স্থিতিশীল থাকবে।

আইডিসি আরো উল্লেখ করেছে, পিসি মনিটর ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে চীন ও কানাডা ছাড়া বেশির ভাগ প্রধান অঞ্চল বিশ্লেষকদের প্রত্যাশিত বৃদ্ধি ও বিক্রয় পূর্বাভাস অতিক্রম করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গেমিং মনিটর

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রযুক্তি সংবাদ

আরও কঠোর হতে চলেছে টিকটকের নিষেধাজ্ঞা

স্মার্টফোনে পাসওয়ার্ড হাতিয়ে নিচ্ছে ‘ফ্লুবট’
প্রযুক্তি সংবাদ

সাড়ে ২২ কোটি পাসওয়ার্ড চুরি! আপনারটি সুরক্ষিত কিনা এখনই জানুন

যেসব সুবিধা নিয়ে আসছে ওয়ানপ্লাসের নতুন স্মার্টওয়াচ
প্রযুক্তি সংবাদ

যেসব সুবিধা নিয়ে আসছে ওয়ানপ্লাসের নতুন স্মার্টওয়াচ

সেভর এক্সপোতে স্যামসাংয়ের সর্বশেষ উদ্ভাবন ও সিস্টেম এসি সলিউশন প্রদর্শন
প্রযুক্তি সংবাদ

সেভর এক্সপোতে স্যামসাংয়ের সর্বশেষ উদ্ভাবন ও সিস্টেম এসি সলিউশন প্রদর্শন

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক
প্রযুক্তি সংবাদ

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

যুক্তরাজ্যের গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন ডিজি-টেক
নির্বাচিত

যুক্তরাজ্যের গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন ডিজি-টেক

Load More

ট্রেন্ডিং টপিক

Vivo X Fold6 ফোল্ডেবল স্মার্টফোনের ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও বড় ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

Vivo X Fold6 গ্লোবাল: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৬,৯০০mAh ব্যাটারি

পেছনে থাকছে আলাদা OLED স্ক্রিন, সঙ্গে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা!
পাঁচমিশালি

অনার ৭০০ প্রোতে ১.৭২ ইঞ্চির ব্যাক স্ক্রিন ও ২০০MP ক্যামেরা, আসছে ১২,০০০mAh ব্যাটারির ফোনও

চলতি বছর ৬০ লাখ ফোল্ডেবল আইফোন বিক্রি করবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

চলতি বছর ৬০ লাখ ফোল্ডেবল আইফোন বিক্রি করবে অ্যাপল

নিখোঁজ ব্যক্তিদের তথ্য প্রচারে ওয়ালটন প্লাজা ও মুন অ্যালার্টের উদ্যোগ
নির্বাচিত

ওয়ালটন প্লাজার ৭০০ টিভিতে প্রচার হবে নিখোঁজ ব্যক্তিদের তথ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মংলায় ১০০ মেগাওয়াট এসএমআর নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশকে এসএমআর প্রযুক্তিতে চীনের প্রস্তাব

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচিতে ছোট মডুলার রিঅ্যাক্টর (এসএমআর)...

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 September 2024

বিশ্বে টানা তিন প্রান্তিক সম্প্রসারণ হয়েছে পিসি মনিটরের বাজার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix