Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বের মেগা ট্রেড শো চীনের ক্যান্টন ফেয়ারে ৪র্থ বারের মতো অংশ নিচ্ছে ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৬ অক্টোবর ২০২৪
বিশ্বের মেগা ট্রেড শো চীনের ক্যান্টন ফেয়ারে ৪র্থ বারের মতো অংশ নিচ্ছে ওয়ালটন
Share on FacebookShare on Twitter

গ্লোবাল ব্র্যান্ড ওয়ালটন চতুর্থ বারের মতো অংশ নিচ্ছে বিশ্বের অন্যতম সর্ববৃহৎ ইলেকট্রনিক্স পণ্যমেলা হিসেবে পরিচিত ‘চায়না ইমপোর্ট এ্যান্ড এক্সপোর্ট ফেয়ার’-এ যা ক্যান্টন ফেয়ার নামে সারা বিশ্বে সুপরিচিত। চীনের ঐতিহ্যবাহী এবং সারা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই ট্রেড শোতে এবারও সর্বাধুনিক প্রযুক্তির ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য প্রদর্শন করবে ওয়ালটন।

চীনের গুয়াংজুতে আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ১৩৬তম চায়না ইমপোর্ট এ্যান্ড এক্সপোর্ট ফেয়ার। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ৬৭ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এই মেগা ইভেন্ট। মোট তিনটি ধাপে নভেম্বরের ৪ তারিখ পর্যন্ত চলবে এই মেলা। অক্টোবরের মেলার প্রথম ধাপ ১৫ তারিখ থেকে শুরু হয়ে চলবে ১৯ তারিখ পর্যন্ত। যেখানে বিশ্বের নামকরা প্রযুক্তি জায়ান্টগণ ইলেকট্রনিক্স অ্যান্ড হাউজহোল্ড ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস, লাইটিং ইক্যুইপমেন্ট, ভেহিকেলস অ্যান্ড স্পেয়ার পার্টস, মেশিনারি এবং হার্ডওয়্যার অ্যান্ড টুলস পণ্য প্রদর্শন করবে। ইলেকট্রনিক্স অ্যান্ড হাউজহোল্ড ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ক্যাটাগরিতে বিশ্বের অন্যতম এই বৃহৎ মেলায় চতুর্থ বার অংশ নিচ্ছে গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন।

জানা গেছে, ক্যান্টন ফেয়ারের আন্তর্জাতিক অঙ্গনে স্থাপন করা হয়েছে ওয়ালটনের মেগা প্যাভিলিয়ন। ক্যান্টন ফেয়ারের প্রথম ধাপের ৫ দিনব্যাপী মেলায় প্রদর্শিত হবে ওয়ালটন ব্র্যান্ডের আন্তর্জাতিকমানের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যসমূহ। এর মধ্যে রয়েছে বিশ্বের লেটেস্ট প্রযুক্তিতে তৈরি ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী অত্যাধুনিক ফিচারের রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, ফ্যান, ব্যাটারি, কম্পিউটার মনিটর, ল্যাপটপ, টিভি ও মোবাইলের মাদারবোর্ড বা পিসিবিএ ইত্যাদি। মেলায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এআই ফিচারযুক্ত নানান পণ্য প্রদর্শন করবে ওয়ালটন।

ওয়ালটনের গ্লোবাল বিজনেস শাখার ভাইস-প্রেসিডেন্ট এবং ক্যান্টন ফেয়ারে ওয়ালটন প্যাভিলিয়নের প্রধান সমন্বয়ক আব্দুর রউফ জানান, অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন ইউরোপ আমেরিকাসহ বিশ্বের প্রধান প্রধান পণ্যমেলায় নিয়মিত অংশ নিচ্ছে। ক্যান্টন ফেয়ার হচ্ছে বিশ্বের অন্যতম শীর্ষ ট্রেড প্ল্যাটফর্ম। প্রায় প্রতিটি দেশ থেকেই ছোট-বড় মিলিয়ে কয়েক লাখ ব্যবসায়ী ও ক্রেতা আসেন এখানে। চলতি বছরসহ মোট চারবার বিশ্বের অন্যতম সর্ববৃহৎ এই পণ্যমেলায় ওয়ালটন অংশ নিচ্ছে। প্রতিবারই উচ্চমানের সর্বাধুনিক প্রযুক্তির পণ্য দিয়ে বৈশ্বিক ক্রেতাদের ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে ওয়ালটন। তার প্রত্যাশা, পূর্বের মতো এবারও ক্যান্টন ফেয়ারে শতভাগ সাফল্য অর্জন করবে ওয়ালটন।

জানা গেছে, ক্যান্টন ফেয়ারে আগত ক্রেতা-দর্শনার্থীদের নজর কাড়তে চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ভারত, নেপাল, ভুটানসহ বিভিন্ন দেশে চালানো হচ্ছে ব্যাপক প্রচারণা। ওইসব অ লে নিয়োজিত ওয়ালটনের পরিবেশক এবং প্রতিনিধিদের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের যেসব ক্রেতা ক্যান্টন ফেয়ারে যাবেন তাদেরকে ওয়ালটন প্যাভিলিয়নে আমন্ত্রণ জানানো হয়েছে। সব মিলিয়ে এবারও ক্যান্টন ফেয়ারে ওয়ালটন দারুণ সাড়া ফেলবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

Tags: এয়ার কন্ডিশনারওয়ালটনওয়ালটনের গ্লোবালকম্পিউটার মনিটরটিভিফ্যানব্যাটারিরেফ্রিজারেটরল্যাপটপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

সর্বাধিক উন্নত ফিচারের ফোন জেডটিই অ্যাক্সন ৩০ আল্ট্রা ৫জি
নির্বাচিত

সর্বাধিক উন্নত ফিচারের ফোন জেডটিই অ্যাক্সন ৩০ আল্ট্রা ৫জি

নতুন ব্র্যান্ড স্লোগান “#স্টপঅ্যাটনাথিং”-এর ঘোষণা দিল টেকনো
নির্বাচিত

নতুন ব্র্যান্ড স্লোগান “#স্টপঅ্যাটনাথিং”-এর ঘোষণা দিল টেকনো

দেড় ট্রিলিয়ন ডলারে প্রথম মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল
প্রযুক্তি সংবাদ

৬ বছরে ১০০ কোম্পানি কিনেছে অ্যাপল

সাশ্রয়ীমূল্যে ফোল্ডেবল স্মার্টফোন আনতে পারে ইনফিনিক্স
নির্বাচিত

সাশ্রয়ীমূল্যে ফোল্ডেবল স্মার্টফোন আনতে পারে ইনফিনিক্স

দুর্দান্ত গেমিং প্রসেসরে আসছে রেডমি নোট১১টি প্রো প্লাস
নির্বাচিত

দুর্দান্ত গেমিং প্রসেসরে আসছে রেডমি নোট১১টি প্রো প্লাস

বন্যাকবলিত ১২ জেলায় ১৮০০ মোবাইল টাওয়ার অচল, টেলিযোগাযোগ ব্যাহত
নির্বাচিত

বন্যাকবলিত ১২ জেলায় ১৮০০ মোবাইল টাওয়ার অচল, টেলিযোগাযোগ ব্যাহত

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই
নির্বাচিত

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে
বিবিধ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন
বিবিধ

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা
নির্বাচিত

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix