Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নিরবচ্ছিন্ন সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহে ওয়ালটন নিয়ে এলো সোলার হাইব্রিড আইপিএস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৬ অক্টোবর ২০২৪
নিরবচ্ছিন্ন সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহে ওয়ালটন নিয়ে এলো সোলার হাইব্রিড আইপিএস
Share on FacebookShare on Twitter

সাশ্রয়ী, নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে ওয়ালটন গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারে নিয়ে এসেছে সোলার হাইব্রিড আইপিএস। ‘আর্ক’ (arc) ব্র্যান্ডের হাইব্রিড এই সিস্টেম একইসাথে সৌর শক্তি এবং গ্রিড বিদ্যুৎ থেকে স্মার্ট ইনভার্টার এর মাধ্যমে ব্যাটারি চার্জ করবে। যার ফলে একদিকে যেমন বিদ্যুৎ খরচ সাশ্রয় হবে সেই সাথে দীর্ঘসময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যাকআপ পাওয়া যাবে।

১২০০ ওয়াট থেকে ৫,৫০০ ওয়াট পর্যন্ত ৫টি ভিন্ন মডেলে ওয়ালটনের ‘আর্ক’ (arc) ব্র্যান্ডের সোলার হাইব্রিড আইপিএস বাজারে পাওয়া যাচ্ছে। সেই সাথে রয়েছে ১২০০ ও ৩২০০ ওয়াটের ইনভার্টার ও ব্যাটারি প্যাকেজ।

এ প্রসঙ্গে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলী বলেন, জীবাস্ম জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে যেমন খরচ বেশি হয় তেমনই পরিবেশের মারাত্বক ক্ষতি হয়। ওয়ালটনের সোলার হাইব্রিড আইপিএস ব্যবহারের মাধ্যমে আমরা যেমন একদিকে পরিবেশ সুরক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে সক্ষম হবো তেমনই সাশ্রয় হবে আমাদের দৈনন্দিন বিদ্যুৎ খরচ। এরফলে জাতীয় গ্রিডের ওপর চাপ কম পড়বে। সামগ্রিকভাবে দেশের বিদ্যুৎ উৎপাদন খরচ কমে আসবে। দীর্ঘমেয়াদী সুবিধা বিবেচনায় নবায়নযোগ্য সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে বাসস্থান, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থার স্মার্ট সমাধান ওয়ালটনের সোলার হাইব্রিড আইপিএস।

ওয়ালটনের প্রকৌশলীগণ জানান, ‘আর্ক’ (arc) ব্র্যান্ডের হাইব্রিড সোলার আইপিএস এর প্রধান সুবিধা হলো এটি ২০% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে। সোলার প্যানেল হিসেবে ব্যবহার করা হয়েছে এন্টি রিফ্লেক্টিভ, হাইড্রোফোব্রিক কোটিংযুক্ত প্যানেল যা সূর্যের আলোকে অধিক হারে বৈদ্যুতিক শক্তিতে রুপান্তর করতে পারে। উন্নত প্রযুক্তির এই প্যানেল স্বল্প আলোতেও অধিক হারে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম।

তারা আরো জানান, বৈরি আবহাওয়াতেও সর্বোচ্চ আউটপুট পাওয়ার জন্য ওয়ালটনের ‘আর্ক’ (arc) ব্র্যান্ডের এই প্যানেল শক্তিশালী এলুমিনিয়াম স্ট্রাকচারে বিশেষভাবে তৈরি করা হয়েছে। ‘আর্ক’ ব্র্যান্ডের উচ্চ কার্যক্ষমতাসম্পন্ন মনো সোলার প্যানেল অধিক বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করে। এই পানেলগুলো আইএসও ৯০০১, টিউভি পিআইডি-ফ্রি সিই আইইসি ৬১২১৫/৬১৭৩০/৬১৭০১/৬২৭১৬ সনদপ্রাপ্ত।

এছাড়া ওয়ালটনের হাইব্রিড ইনভার্টার এ রয়েছে পিউর সাইন ওয়েভ, সহজ ইউজার মডিউল, এমপিপিটি চার্জিং মোড, ওভারলোড ও শর্ট সার্কিট প্রোটেকশন, ব্যাটারি অপটিমাইজিং ফিচার সহ আরো সব ফিচার। এতে ব্যবহৃত হয়েছে ক্ষয় ও শর্ট সার্কিটরোধী দ্রুত চার্জ হওয়ার প্রযুক্তি। ওয়ালটন সোলার হাইব্রিড আইপিএস সহজে ইন্সটল করা যায়।

জানা গেছে, ১২০০ ভিএ ইনভার্টার ও ২টি সোলার প্যানেল যুক্ত ওয়ালটন সোলার হাইব্রিড আইপিএস এর মূল্য ৮৭,০০০ টাকা। ১২০০ ভিএ ইনভার্টার ও ৩টি সোলার প্যানেল যুক্ত ওয়ালটন সোলার হাইব্রিড আইপিএস এর মূল্য ৯৮,৫০০ টাকা। আর ৩২০০ ভিএ ইনভার্টার ও ৪টি সোলার প্যানেল যুক্ত মডেলটির মূল্য ১৭৫,৫০০ টাকা। ৩২০০ ভিএ ইনভার্টার ও ৮টি সোলার প্যানেল যুক্ত মডেলের মূল্য ২৯৫,০০০ টাকা। ৫৫০০ ভিএ ইনভার্টার ও ১০টি সোলার প্যানেল যুক্ত মডেলের মূল্য ৪৬৫,০০০ টাকা।

অন্যদিকে ১২০০ ভিএ ইনভার্টার ও ব্যাটারি যুক্ত আইপিএস প্যাকেজের মূল্য ৭৯,৫০০ টাকা এবং ৩২০০ ভিএ ইনভার্টার ও ব্যাটারি যুক্ত আইপিএস প্যাকেজের মূল্য ১৫৮,০০০ টাকা। ওয়ালটনের সোলার প্যানেলে থাকছে ২০ বছর, ব্যাটারিতে ১২ মাস ও সোলার ইনভার্টার-এ ১৮ মাসের ওয়ারেন্টি সেবা।

ক্রেতারা ‘আর্ক’ (arc) ব্র্যান্ডের সোলার হাইব্রিড আইপিএস ক্রয় করতে পারবেন নিকটস্থ ওয়ালটন প্লাজা থেকে। এছাড়া অনলাইনে ওয়ালটন প্লাজা (https://eplaza.waltonbd.com/index.php?route=product/category&path=240_1099) অথবা ওয়ালটন ডিজিটেক (https://waltondigitech.com/products/power/solar-hybrid-ips) ওয়েবসাইট ভিজিট করেও অর্ডার করা যাবে।

Tags: ওয়ালটনসোলার প্যানেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

শুরু হলো রিয়েলমি ঈদ ক্যাম্পেইন, জিতে নিন ফ্রিজ, টিভি, স্মার্টফোনসহ হাজারো পুরষ্কার
ছাড় ও অফার

শুরু হলো রিয়েলমি ঈদ ক্যাম্পেইন, জিতে নিন ফ্রিজ, টিভি, স্মার্টফোনসহ হাজারো পুরষ্কার

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে নতুন কার্লকেয়ার সার্ভিস সেন্টার চালু করলো টেকনো
নির্বাচিত

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে নতুন কার্লকেয়ার সার্ভিস সেন্টার চালু করলো টেকনো

ইন্সপাইরেশন চ্যালেঞ্জের চূড়ান্ত প্রস্তাব ঘোষণা অপোর
নির্বাচিত

ইন্সপাইরেশন চ্যালেঞ্জের চূড়ান্ত প্রস্তাব ঘোষণা অপোর

গ্লুকোজ মনিটরিং ফিচার আনছে না অ্যাপল ওয়াচ
নির্বাচিত

বড় পরিবর্তন আসছে আপকামিং অ্যাপল ওয়াচে

গ্রাহকদের তথ্য বেহাতের বিষয়টি স্বীকার করেছে এসার
প্রযুক্তি সংবাদ

গ্রাহকদের তথ্য বেহাতের বিষয়টি স্বীকার করেছে এসার

ইলেকট্রিক নাকি গ্যাস গিজার ভালো?
প্রযুক্তি সংবাদ

ইলেকট্রিক নাকি গ্যাস গিজার ভালো?

Load More

ট্রেন্ডিং টপিক

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)
প্রযুক্তি সংবাদ

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)

নতুন করে ৪০ লাখ ডলার বিনিয়োগ পেলো চালডাল
ই-কমার্স

যশোরে বকেয়া বেতনের দাবিতে ‘চালডাল’ কল সেন্টারে বিক্ষোভ ও ভাঙচুর

বাহরাইনে একযোগে ৭০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের
বিবিধ

বাহরাইনে একযোগে ৭০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো
ছাড় ও অফার

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix