Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মুনাফা বাড়লেও পুনরুদ্ধারে ধীরগতি স্যামসাংয়ের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
মুনাফা বাড়লেও পুনরুদ্ধারে ধীরগতি স্যামসাংয়ের
Share on FacebookShare on Twitter

চিপের চাহিদা বাড়ায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) স্যামসাং ইলেকট্রনিকসের মুনাফা চার গুণের বেশি বৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছে। তা সত্ত্বেও কোম্পানির অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়াকে ‘ধীরগতি’র বলছেন বিশ্লষজ্ঞরা। তাদের ভাষ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্রমবর্ধমান বাজারের সুবিধা নিতে না পারছে স্যামসাং। খবর রয়টার্স।

স্যামসাং বিশ্বের বৃহত্তম মেমোরি চিপ, স্মার্টফোন ও টিভি নির্মাতা। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসই) পূর্বাভাস প্রদানকারী টুল স্মার্টএসটিমেটের তথ্য বলছে, গত ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া প্রান্তিকে কোম্পানিটি ১০ দশমিক ৩৩ ট্রিলিয়ন ওন (৭৬৭ কোটি ডলার) মুনাফা করতে পারে। গত বছরের একই সময়ে ২ দশমিক ৪৩ ট্রিলিয়ন মুনাফা করেছিল কোম্পানিটি। তবে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) তুলনায় মুনাফা খুব বেশি বাড়েনি। ওই প্রান্তিকে ১০ দশমিক ৪৪ ট্রিলিয়ন ওন মুনাফা করেছিল স্যামসাং।

বৈশ্বিক সেমিকন্ডাক্টর খাত গত বছরের মন্দা পরিস্থিতি থেকে পুনরুদ্ধার হচ্ছে। সাম্প্রতিক সময়ে এআই চিপের চাহিদা বৃদ্ধি এতে ভূমিকা রাখছে। তবে স্মার্টফোন ও পিসিতে ব্যবহৃত চিপের চাহিদা মন্থর গতিতে বাড়ছে।

এদিকে উচ্চমানের এআই চিপ সরবরাহের ক্ষেত্রে এসকে হাইনিক্স এবং মাইক্রনের মতো ছোট প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে স্যামসাংকে। কোম্পানিগুলো এনভিডিয়ার মতো কোম্পানিকে এমন চিপ সরবরাহ করতে ইচ্ছুক। একই সময়ে চীনা কোম্পানিগুলোর সঙ্গে প্রচলিত কমোডিটি চিপের বাজারে প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে স্যামসাংকে।

রয়টার্সের বিশ্লেষণ বলছে, স্যামসাংয়ের চিপ ব্যবসার অপারেটিং মুনাফা তৃতীয় প্রান্তিকে ৫ দশমিক ৫ ট্রিলিয়ন ওনে পৌঁছার পূর্বাভাস দেয়া হয়েছে। তবে এটি আগের প্রান্তিকের তুলনায় ১৫ শতাংশ কমে যেতে পারে। কর্মীদের বোনাসের জন্য সংরক্ষিত অর্থ মুনাফা কমে যাওয়ার পেছনে ভূমিকা রাখবে।

বিশ্লেষকরা বলছেন, এআই চিপ বাজারে দেরিতে প্রবেশ করা, চীনকেন্দ্রিক অধিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা এবং প্রচলিত মোবাইল চিপে অতিরিক্ত বিনিয়োগ করায় স্যামসাং একই সঙ্গে ভূরাজনৈতিক ঝুঁকি এবং চাহিদাসংক্রান্ত সমস্যার মুখে পড়েছে।

ম্যাককুয়ারি ইকুইটি রিসার্চের বিশ্লেষক ড্যানিয়েল কিম বলেন, ‘কম্পিউটার ও স্মার্টফোনে ব্যবহৃত ডিআরএএম চিপের সবচেয়ে বড় সরবরাহকারী স্যামসাং। এ ধরনের চিপের চাহিদা কমলে বাজারে শীর্ষস্থান ধরে রাখা কঠিন হয়ে পড়বে কোম্পানিটির জন্য।’

মাইক্রন গত মাসে নিজেদের প্রথম প্রান্তিকের (সেপ্টেম্বর-নভেম্বর) মুনাফার পূর্বাভাস দিয়েছে, যা ওয়াল স্ট্রিটের পূর্বাভাসের চেয়ে বেশি। তাছাড়া এআই ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত মেমোরি চিপের ঊর্ধ্বমুখী চাহিদার কারণে জুন-আগস্ট প্রান্তিকে এক দশকের মধ্যে সর্বোচ্চ আয় করেছে কোম্পানিটি।

বিশ্লেষকদের ধারণা, মেমরি চিপের বাইরে স্যামসাংয়ের চিপ ডিজাইন এবং চুক্তিভিত্তিক উৎপাদন ব্যবসাও তৃতীয় প্রান্তিকে ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রধান প্রতিযোগী টিএসএমসির সঙ্গে প্রতিযোগিতায় ভালো করতে পারছে না কোম্পানিটি। টিএসএমসির গ্রাহকের মধ্যে অ্যাপল ও এনভিডিয়া রয়েছে। এ অবস্থায় স্যামসাং কিছু বিভাগের ৩০ শতাংশ বিদেশী কর্মচারীকে চাকরিচ্যুত করেছে।

বিশ্লেষকদের মতে, ফোল্ডেবল ফোনের বাজারেও হুয়াওয়ের সঙ্গে তীব্র প্রতিযোগিতা করতে হচ্ছে স্যামসাংকে। এ ধরনের ফোন বিক্রিও উল্লেখযোগ্য হারে কমে যেতে পারে, যা কোম্পানিটির মুনাফায় নেতিবাচক প্রভাব ফেলবে। স্যামসাংয়ের মোবাইল ফোন ও নেটওয়ার্ক ব্যবসা তৃতীয় প্রান্তিকে ২ দশমিক ৬ ট্রিলিয়ন ওনের অপারেটিং মুনাফা করেছে, যা গত বছরের তুলনায় এক-পঞ্চমাংশ কম।

স্যামসাং ইলেকট্রনিকসের শেয়ারের দাম চলতি বছর ২৩ শতাংশ কমেছে। একই সময়ে এসকে হাইনিকসের দাম ২৩ শতাংশ বেড়েছে।

দক্ষিণ কোরীয় কোম্পানিটি আজ তৃতীয় প্রান্তিকের আয়ের ঘোষণা দেবে। মাস শেষে পূর্ণ পরিসংখ্যান প্রকাশ করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এআই চিপস্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল রিচার্জ: এক-দুই টাকা করে বছরে নিয়ে যাচ্ছে ৩২৪ কোটি টাকা!
টেলিকম

মোবাইল রিচার্জ: এক-দুই টাকা করে বছরে নিয়ে যাচ্ছে ৩২৪ কোটি টাকা!

আন্তর্জাতিক পুরস্কার পেল আইসিটি বিভাগের আইডিইএ প্রকল্প
প্রযুক্তি সংবাদ

আন্তর্জাতিক পুরস্কার পেল আইসিটি বিভাগের আইডিইএ প্রকল্প

অর্থ পাচারের অভিযোগে ধামাকা শপিংয়ের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ
নির্বাচিত

অর্থ পাচারের অভিযোগে ধামাকা শপিংয়ের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

নতুন চমক নিয়ে আসছে শাওমি এমআই ১১ আল্ট্রা
প্রযুক্তি সংবাদ

শাওমি নিয়ে এলো ১০৮ মেগাপিক্সেল এর ক্যামেরা

নেদারল্যান্ডস-চীন উত্তেজনায় ব্যবসায় কোনো প্রভাব পড়েনি: এএসএমএল প্রধান
প্রযুক্তি সংবাদ

নেদারল্যান্ডস-চীন উত্তেজনায় ব্যবসায় কোনো প্রভাব পড়েনি: এএসএমএল প্রধান

আইফোন বিস্ফোরণ
নির্বাচিত

আইফোন বিস্ফোরণ

Load More

ট্রেন্ডিং টপিক

এক্স ব্যবহারকারীদের পাসওয়ার্ড হাতিয়ে নিতে প্রতারকদের নতুন কৌশল
প্রযুক্তি সংবাদ

এক্স ব্যবহারকারীদের পাসওয়ার্ড হাতিয়ে নিতে প্রতারকদের নতুন কৌশল

সেরা ভিপিএন সেবার তালিকা প্রকাশ করলো ‘সিনেট’: শীর্ষে এক্সপ্রেসভিপিএন ও নর্ডভিপিএন
ফিচার

সেরা ভিপিএন সেবার তালিকা প্রকাশ করলো ‘সিনেট’: শীর্ষে এক্সপ্রেসভিপিএন ও নর্ডভিপিএন

৭০০ মেগাহার্জ স্পেকট্রামের বরাদ্দপত্র পেল গ্রামীণফোন
টেলিকম

অবৈধ ভিওআইপিতে জড়িত থাকায় গ্রামীণফোনকে আর্থিক জরিমানা

লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
প্রযুক্তি সংবাদ

লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ

সপ্তাহের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পদ্মা সেতুতে ইটিসি টোল ১০ কোটি ছাড়াল
বিবিধ

পদ্মা সেতুতে ইটিসি টোল ১০ কোটি ছাড়াল

পদ্মা সেতুর ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থাপনা নতুন...

অনার রোবট ফোনে ২০০MP ক্যামেরা, থাকছে ARRI সিনেমাটিক প্রযুক্তি

অনার রোবট ফোনে ২০০MP ক্যামেরা, থাকছে ARRI সিনেমাটিক প্রযুক্তি

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা

স্যামসাং-এলজির ওপর অ্যাপলের চাপ, ডিসপ্লের দাম কমানোর প্রস্তাব

অনলাইনে ব্যবসা করতে লাগবে সরকারি ‘ডিবিআইডি নম্বর’, আবেদন করবেন যেভাবে

অনলাইনে ব্যবসা করতে লাগবে সরকারি ‘ডিবিআইডি নম্বর’, আবেদন করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১০ অক্টোবর ২০২৪

মুনাফা বাড়লেও পুনরুদ্ধারে ধীরগতি স্যামসাংয়ের

Techzoom.TV |
TechzoomTV