Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সনি-স্মার্ট শোরুমে মিলছে সনি ব্রাভিয়া’র নতুন মডেলের জেনুইন টিভি ও আল্ট সাউন্ড সিস্টেম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১২ অক্টোবর ২০২৪
সনি-স্মার্ট শোরুমে মিলছে সনি ব্রাভিয়া’র নতুন মডেলের জেনুইন টিভি ও আল্ট সাউন্ড সিস্টেম
Share on FacebookShare on Twitter

দেশব্যাপী সনি-স্মার্টের শোরুমে এখন পাওয়া যাচ্ছে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র ব্রাভিয়া সিরিজের সবশেষ মডেলের জেনুইন টিভি এবং আল্ট সাউন্ড সিস্টেম। নতুন এই পণ্যগুলোর বাজারজাত এবং দূর্গাপূজা উপলক্ষ্যে ক্রেতাদের ক্যাশব্যাক সুবিধা আর বাহারি উপহার জেতার সুযোগ দিচ্ছে বাংলাদেশে সনি’র প্রাতিষ্ঠানিক পরিবেশক স্মার্ট ইলেকট্রনিক্স লিমিটেড (সনি-স্মার্ট)।

০৯ অক্টোবর থেকে নতুন মডেলের পণ্যগুলো বাংলাদেশে আনুষ্ঠনিক বাজারজাতের ঘোষণা দেয় সনি। এদিন থেকেই সনি-স্মার্ট শোরুম থেকে সনি’র জেনুইন এই পণ্যগুলো কিনতে পারছেন ক্রেতারা। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের পরিচালক মো. তানভীর হোসেন, সনি-স্মার্ট মহাব্যবস্থাপক ও হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী এবং উপমহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং আজাদ রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সনি-স্মার্ট শোরুম থেকে সনি ব্রাভিয়া’র নতুন মডেলের টিভি ও আল্ট সাউন্ড সিস্টেম কেনার ক্ষেত্রে ক্রেতারা পাচ্ছেন স্পেশাল প্রাইজ, সঙ্গে মডেলভেদে সনি প্লে-স্টেশন ফাইভ অথবা সনি সাউন্ড বারসহ নিশ্চিত উপহার জেতার সুযোগ। পাশাপাশি শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে সনি’র নির্দিষ্ট মডেলের বিভিন্ন টিভি মিলছে স্পেশাল প্রাইজে।

সনি-স্মার্টের অফার সম্পর্কে জানিয়ে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক ও হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী বলেন, “জেনুইন ফাইভ বা জি-৫ নিশ্চয়তায় বাংলাদেশে একমাত্র আমরাই সর্বদা জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রাইস, জেনুইন সার্ভিস, সাথে জেনুইন কেয়ার আর জেনুইন প্যাশনের সঙ্গে সেবা দিচ্ছি। এর ধারাবাহিকতায় এবার বাংলাদেশের বাজারে আমরা নিয়ে এসেছি ব্রাভিয়া সিরিজের ব্রাভিয়া নাইন ফ্ল্যাগশিপ মিনি এলইডি, ব্রাভিয়া এইট ওএলইডি, ব্রাভিয়া সেভেন মিনি এলইডি এবং ব্রাভিয়া থ্রি এলইডি টিভি এবং আল্ট টাওয়ার টেন, আল্ট ফিল্ড সেভেন, আল্ট ফিল্ড ওয়ান, এসআরএস-এক্সভি৫০০ এবং ওয়্যারলেস হেডফোন আল্ট ওয়ার। সনি’র সবশেষ মদেলের এসব পণ্যে সনি-স্মার্ট দিচ্ছে স্পেশাল প্রাইজ এবং মডেলভেদে সনি প্লে-স্টেশন ফাইভ অথবা সনি সাউন্ড বারসহ নিশ্চিত উপহার। তাছাড়া শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সনি’র অন্যান্য নির্দিষ্ট মডেলের টিভি মিলছে স্পেশাল প্রাইজে, সনি’র সাউন্ড সিস্টেম ও ইয়ারবাড-এর বেশকিছু মডেলে থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাক সুবিধা।”

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, প্রযুক্তির অত্যাধুনিক উৎকর্ষের এক চমৎকার মিশেল সনি ব্রাভিয়া টিভি। ‘সিনেমা ইজ কামিং হোম’ শিরোনামে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হয়েছে ব্রাভিয়া সিরিজের ব্রাভিয়া নাইন ফ্ল্যাগশিপ মিনি এলইডি, ব্রাভিয়া এইট ওএলইডি, ব্রাভিয়া সেভেন মিনি এলইডি এবং ব্রাভিয়া থ্রি এলইডি টিভি। এসব টিভির জীবন্ত রঙ ও নিখুঁত কনট্রাস্ট দর্শকদের দেবে অপূর্ব এক মোহময় অভিজ্ঞতা। একইসঙ্গে সাউন্ড সিস্টেমের জগতে নতুন মাত্রা যোগ করতে ‘ম্যাসিভ বেজ, আল্টিমেট ভাইব’ স্লোগানে সনি বাজারে এনেছে আল্ট টাওয়ার টেন, আল্ট ফিল্ড সেভেন, আল্ট ফিল্ড ওয়ান, এসআরএস-এক্সভি৫০০ এবং ওয়্যারলেস হেডফোন আল্ট ওয়ার। এসব সাউন্ড সিস্টেমের শক্তিশালী বেস, ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড শ্রোতাকে প্রতিটি শব্দের গভীরে পৌঁছে দেবে।

উল্লেখ্য, বাংলাদেশে আইসিটি পণ্য বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বিশ্বের প্রায় ১০০টিরও বেশি ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। ২০২১ সালের ২৬ নভেম্বর জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনি’র ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বাংলাদেশে বাজারজাত করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড-এর অঙ্গ প্রতিষ্ঠান স্মার্ট ইলেকট্রনিক্স লিমিটেড (সনি-স্মার্ট)। বর্তমানে সারা দেশে ২৫টি নিজস্ব শোরুম, ২১০টিরও বেশি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশি আইটি পার্টনারদের মাধ্যমে জি-ফাইভ নিশ্চয়তায় পণ্য সরবরাহ করছে সনি-স্মার্ট।

এই বিভাগ থেকে আরও পড়ুন

পেপারফ্লাই এবং ই-ক্যাব নিয়ে এলো “সেলার ওয়ান” প্রোগ্রাম
ই-কমার্স

পেপারফ্লাই এবং ই-ক্যাব নিয়ে এলো “সেলার ওয়ান” প্রোগ্রাম

বিদ্যুৎ সাশ্রয়ে অপ্রয়োজনীয় লাইট, ফ্যান অফ রাখার নির্দেশনা দিলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক
প্রযুক্তি সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে অপ্রয়োজনীয় লাইট, ফ্যান অফ রাখার নির্দেশনা দিলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

ফাইভার বা আপওয়ার্কে প্রথম গিগেই ক্লায়েন্ট ধরার ৩ কৌশল
প্রযুক্তি পরামর্শ

ফাইভার বা আপওয়ার্কে প্রথম গিগেই ক্লায়েন্ট ধরার ৩ কৌশল

স্ক্রিনশট থেকে লোকেশন খুঁজে দেবে গুগল ম্যাপ
প্রযুক্তি পরামর্শ

স্ক্রিনশট থেকে লোকেশন খুঁজে দেবে গুগল ম্যাপ

অ্যান্ড্রয়েডের টেক্সট মেসেজে ছবি পাঠাতে সমস্যা হয় যেসব কারণে
নির্বাচিত

অ্যান্ড্রয়েডের টেক্সট মেসেজে ছবি পাঠাতে সমস্যা হয় যেসব কারণে

ফোন চুরি হলে স্বয়ংক্রিয়ভাবেই লক হয়ে যাবে
নির্বাচিত

ফোন চুরি হলে স্বয়ংক্রিয়ভাবেই লক হয়ে যাবে

Load More

ট্রেন্ডিং টপিক

পিসি গেমও খেলা যাবে মাইক্রোসফটের নতুন এক্সবক্স কনসোলে
নির্বাচিত

পিসি গেমও খেলা যাবে মাইক্রোসফটের নতুন এক্সবক্স কনসোলে

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
বিবিধ

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix