Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ক্যান্টন ফেয়ারে ওয়ালটনের ব্যাপক সাফল্য; বিভিন্ন দেশে ব্যবসা সম্প্রসারণের সুযোগ সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
ক্যান্টন ফেয়ারে ওয়ালটনের ব্যাপক সাফল্য; বিভিন্ন দেশে ব্যবসা সম্প্রসারণের সুযোগ সৃষ্টি
Share on FacebookShare on Twitter

চীনের গুয়াংজু শহরে চলছে বিশ্বের অন্যতম মেগা ট্রেড শো ‘চায়না আমদানি ও রপ্তানি মেলা’; যা ক্যান্টন ফেয়ার নামে পরিচিত। অক্টোবরের ১৫ থেকে ১৯ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে মেলার প্রথম ধাপ। এতে ইলেকট্রনিক্স অ্যান্ড হাউজহোল্ড ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ক্যাটাগরিতে চতুর্থ বারের মতো অংশ নেয় গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। পূর্বের মতো এবারও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ক্যান্টন ফেয়ারে আগত ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যের ব্যবসায়ী, আমদানিকারকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে ওয়ালটনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) সমৃদ্ধ পরিবেশবান্ধব স্মার্ট ফ্রিজ, এসি, টিভিসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য। ক্যান্টন ফেয়ার থেকে ওয়ালটনের বিপুল অঙ্কের পণ্য রপ্তানির সুযোগ তৈরি হয়েছে।

ওয়ালটনের গ্লোবাল বিজনেস শাখার ভাইস-প্রেসিডেন্ট ও ক্যান্টন ফেয়ারে ওয়ালটন প্যাভিলিয়নের প্রধান সমন্বয়ক আব্দুর রউফ জানান, অতীতের মতো এবারও ক্যান্টন ফেয়ারে আশাতীত সাফল্য অর্জন করেছে ওয়ালটন। মেলার আন্তর্জাতিক জোনে ওয়ালটন প্যাভিলিয়নে এক জায়গাতেই বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, ফ্যান, ব্যাটারি, কম্পিউটার মনিটর, ল্যাপটপ, টিভি, কম্প্রেসর, মোবাইলের মাদারবোর্ড বা পিসিবিএ ইত্যাদি পণ্য প্রদর্শন করায় প্রতিদিনই ব্যাপক ক্রেতা সমাগম হয়েছে। ওয়ালটনের এআই এবং আইওটি বেজড ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব স্মার্ট ফ্রিজ, এসি, টিভিসহ অন্যান্য পণ্যের সর্বাধুনিক প্রযুক্তি, ফিচার, নিখুঁত ফিনিশিং, উচ্চ গুণগতমান দেখে অত্যন্ত মুগ্ধ ও অভিভূত হয়েছেন। ইতোমধ্যে বিভিন্ন দেশের শ’খানেক ব্যবসায়ী ওয়ালটনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের ব্যাপারে প্রবল আগ্রহ দেখিয়েছে।

ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার গালীব বিন মোহাম্মদ বলেন, ক্যান্টন ফেয়ারের মাধ্যমে আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকা অঞ্চলের বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সঙ্গে ওয়ালটনের এক সেতুবন্ধন তৈরি হয়েছে। বিশ্বের বেশ কয়েকটি নতুন দেশে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণের বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে।

মেলায় কোরিয়া, চীন, ভারত, সৌদি আরব, আরব-আমিরাত, রাশিয়া, উজবেকিস্তান, ফ্রান্স, জার্মানি, স্পেন, ইটালি, ইয়েমেন, মালদ্বীপ, ফিজি, ইরাক, কাজাখিস্তান, আফগানিস্তান, নাইজেরিয়া, মেক্সিকো, গ্যাবন, পানামা, ডমিনিকান রিপাবলিক, পেরুসহ দক্ষিণ ও উত্তর আমেরিকার বেশ কিছু দেশের ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসায়ী প্রতিনিধিগণ ওয়ালটন প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন। তাদের মধ্যে বিভিন্ন দেশের শ’খানেক ব্যবসায়ী ইতোমধ্যে ওয়ালটন থেকে বিপুল অঙ্কের ফ্রিজ, এসি, টিভি, ফ্যানসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য নেয়ার ব্যাপারে ব্যাপক আগ্রহ দেখিয়েছেন। সার্বিকভাবে ক্যান্টন ফেয়ারে ওয়ালটনের অংশগ্রহণ শতভাগ সফল হয়েছে বলে মনে করেন তিনি।

ওয়ালটন গ্লোবাল বিজনেস শাখার সূত্রমতে, ক্যান্টন ফেয়াওে বৈশ্বিক ক্রেতাদের আগ্রহের কেন্দ্রে ছিলো ওয়ালটনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), ইন্টারনেট অব থিংস (আইওটি) ফিচারসমৃদ্ধ বিশ্বের সর্বোচ্চ ৯রহ১ কনভার্টিবল মুডের ফোর-ডোর, ৮রহ১ কনভার্টিবল সাইড বাই সাইড ডোর, মাল্টি-কালার ডিজাইনের সাইড বাই সাইড রেফ্রিজারেটর, ইউরোপিয়ান ডিজাইনের কম্বি মডেলের রেফ্রিজারেটর, ভার্টিকাল ফ্রিজার, ইনভার্টার প্রযুক্তির সোলার হাইব্রিড স্পিøট টাইপ এসি, থ্রি-ইন-ওয়ান কনভার্টিবল মোডের ৫-ইঞ্চির ডিজিটাল ডিসপ্লে এসি ও অফলাইন ভয়েস কন্ট্রোল এসি। ওয়ালটনের আইওটি ফিচারসমৃদ্ধ স্মার্ট ফ্রিজ ও এসি বিশ্বের যেকোনো প্রান্তে বসে স্মার্টফোনের মাধ্যমে সহজেই নিয়ন্ত্রণ করা যাবে। যা বৈশ্বিক ক্রেতাদের নিকট ব্যাপক সমাদৃত হয়। ওয়ালটনের অন্যান্য পণ্যেও বৈশ্বিক ক্রেতাদের ব্যাপক আগ্রহ দেখা যায়। সার্বিকভাবে বলা যায় ক্যান্টন ফেয়ার থেকে অসাধারণ সাফল্য নিয়ে এসেছে ওয়ালটন।

 

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রযুক্তিতে নারী উদ্যোক্তাদের আহ্বান
উই

সম্পদশালীদের কর বাড়ছে, ছাড় পাবেন নারী উদ্যোক্তারা

এক চার্জেই ৩২০ কিমি, ৭ হাজার টাকা থেকে বুকিং শুরু নতুন ইলেকট্রিক বাইকের
অটোমোবাইল

এক চার্জেই ৩২০ কিমি, ৭ হাজার টাকা থেকে বুকিং শুরু নতুন ইলেকট্রিক বাইকের

শিওর ক্যাশের ২০০ কর্মী ছাঁটাই
নির্বাচিত

শিওর ক্যাশের ২০০ কর্মী ছাঁটাই

গুগলকে ৪২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে আদেশ
প্রযুক্তি সংবাদ

গুগলকে ৪২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে আদেশ

মধ্যম বাজেটে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফোন
নির্বাচিত

মধ্যম বাজেটে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফোন

এবার বাংলাদেশে হচ্ছে গুগলের অফিস
প্রযুক্তি সংবাদ

স্থানীয় সংবাদপত্রকে সহায়তা দিতে গুগলের নতুন সুবিধা

Load More

ট্রেন্ডিং টপিক

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড
অর্থ ও বাণিজ্য

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক
অটোমোবাইল

বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক
প্রযুক্তি পরামর্শ

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী, সমন্বিত ও কার্যকর করতে...

খোয়া যাওয়া ৫৮ মোবাইল ফোন উদ্ধার

খোয়া যাওয়া ৫৮ মোবাইল ফোন উদ্ধার

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix