Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হুয়াওয়ের দুর্দিনের মজা লুটতে চাই নকিয়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৪ মে ২০১৯
হুয়াওয়ের দুর্দিনের মজা লুটতে চাই নকিয়া
Share on FacebookShare on Twitter

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ফলে সবথেকে বেশি লাভবান হবে ফিনল্যান্ডভিত্তিক বহুজাতিক নেটওয়ার্ক সরঞ্জাম নির্মাতা নকিয়া। চলতি বছরের এপ্রিল শেষে প্রথম প্রান্তিকের আয় ঘোষণার পর তারা আরো একটি বাণিজ্যিক ফাইভজি চুক্তি সম্পন্ন করেছে। বিশ্বের কিছু অঞ্চলে তারা প্রথমবারের মতো পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজি স্থাপনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গত মঙ্গলবার নকিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজিব সুরি এমন ইঙ্গিত দিয়েছেন। খবর রয়টার্স।

গত বুধবার মার্কিন বাণিজ্য বিভাগের ঘোষণার ভিত্তিতে হুয়াওয়েসহ ৭০টি প্রতিষ্ঠানকে বাণিজ্যের জন্য কালো তালিকাভুক্ত করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই করা নির্বাহী আদেশের ভিত্তিতে ওই ব্ল্যাকলিস্ট বা কালো তালিকা ঘোষণা করা হয়।

হুয়াওয়ের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা বিষয়ে জানতে চাওয়া হলে বিনিয়োগকারীদের উদ্দেশে রাজিব সুরি বলেন, সম্ভবত এখান থেকে দীর্ঘমেয়াদি সুবিধা পাওয়া যাবে। এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা কঠিন। বিশ্লেষকরা অনুমান করছেন, যুক্তরাষ্ট্র এবং হুয়াওয়ের মধ্যকার উত্তেজনা থেকে সুবিধা পাবে নকিয়া এবং এর সুইডিশ পিয়ার প্রতিষ্ঠান এরিকসন।

গত মাসে নকিয়া জানিয়েছে, ফাইভজি টেলিকম সরঞ্জাম যথাসময়ে সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় চলতি বছরের প্রথম প্রান্তিকে আশ্চর্যরকম লোকসানের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।

রাজিব সুরিও স্বীকার করে বলেন, ফাইভজি প্রযুক্তি সরবরাহ করতে তারা কিছুটা দেরি করে ফেলেছেন। এর কারণ হিসেবে তিনি বলেন, অধিগ্রহণকৃত টেলিযোগাযোগ সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান অ্যালকাটেল-লুসেন্টের সঙ্গে প্রযুক্তি পরিকল্পনা একীভূত করার কারণেই এমনটা ঘটেছে।

তিনি বলেন, আমাদের হাতে বর্তমানে ৩৭টি বাণিজ্যিক ফাইভজি চুক্তি রয়েছে। টি-মোবাইল, এটিঅ্যান্ডটি, এসটিসি এবং টেলিয়াসহ ২০টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি রয়েছে। বিনিয়োগকারীদের উদ্দেশে সুরি বলেন, তিনি আত্মবিশ্বাসী যে নকিয়া তার বার্ষিক আর্থিক নির্দেশনা অর্জন করতে পারবে।

গত এপ্রিলে নকিয়া তাদের ২০১৯ সালের পূর্বাভাস পুনরায় ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০১৯ সালে তাদের ডিলিউটেড আর্নিংস পার শেয়ার হবে ২৫ থেকে ২৯ ইউরো সেন্ট এবং নন-আইএফআরএস অপারেটিং মার্জিন হবে ৯ থেকে ১২ শতাংশ। হেলসিনকিতে এ প্রতিবেদন লেখার আগ পর্যন্ত নকিয়ার শেয়ারদর ১ দশমিক ৯০ শতাংশ বেড়েছে।

উল্লেখ্য, চীনের সঙ্গে অব্যাহত বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে হুয়াওয়েকে নানাভাবে কোণঠাসা করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করেছে ট্রাম্প প্রশাসন। হুয়াওয়ের যেকোনো যন্ত্রাংশ এবং স্মার্টফোন বিক্রি করতে চাইলে সেই মার্কিন প্রতিষ্ঠানকে সরকারের কাছ থেকে লাইসেন্স নিতে হবে। চলতি সপ্তাহের শুরুতে মার্কিন টেক জায়ান্ট গুগল জানিয়েছে, তারা হুয়াওয়ের সঙ্গে কিছু ব্যবসা স্থগিত করেছে। যদিও যুক্তরাষ্ট্র এরই মধ্যে হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপের সময় ৯০ দিন পেছানোর ঘোষণা দিয়েছে।

Tags: নকিয়াফাইভজিহুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০১৯ সালের সেরা ১০ মিউজিক ভিডিও
নির্বাচিত

২০১৯ সালের সেরা ১০ মিউজিক ভিডিও

কম্পিউটারের জন্য ইন্টেলের নতুন ও দ্রুতগতির চিপ
প্রযুক্তি সংবাদ

কম্পিউটারের জন্য ইন্টেলের নতুন ও দ্রুতগতির চিপ

ওয়ালটন-ইন্টেলের বিজনেস পার্টনারদের নিয়ে টেক গালা নাইট
নির্বাচিত

ওয়ালটন-ইন্টেলের বিজনেস পার্টনারদের নিয়ে টেক গালা নাইট

কোন রেস্টুরেন্টে কী খাবার আছে জানাবে গুগল
প্রযুক্তি সংবাদ

কোন রেস্টুরেন্টে কী খাবার আছে জানাবে গুগল

ল্যাপটপে গুগল ক্রোমের এই লুকানো সেটিংস আজই চালু করুন
নির্বাচিত

বাজে নেটওয়ার্কেও সার্চের সুযোগ দেবে ক্রোমের নতুন ফিচার

ফাইভজির জন্য লন্ডনে আন্তর্জাতিক পুরস্কার জিতলো হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

ফাইভজির জন্য লন্ডনে আন্তর্জাতিক পুরস্কার জিতলো হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন
বিবিধ

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন
বিবিধ

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা, সেনাবাহিনীর সতর্কবার্তা
বিবিধ

ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা, সেনাবাহিনীর সতর্কবার্তা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix