Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-ক্যাবের সাবেক সভাপতি শমী কায়সার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৬ নভেম্বর ২০২৪
ই-ক্যাবের সাবেক সভাপতি শমী কায়সার গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

ই-ক্যাবের সাবেক সভাপতি, অভিনেত্রী শমী কায়সারকে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে জানাননি তিনি।

গ্রেপ্তারের পর রাতে শমী কায়সারকে উত্তরা পূর্ব থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন ওই থানার ওসি মহিবুল্লাহ।

শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সার ও লেখক, গবেষক, শিশু সংগঠক, সাবেক সংসদ সদস্য পান্না কায়সার দম্পতির সন্তান শমী কায়সার নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। পরে তিনি প্রযোজনায়ও নাম লেখান।

শমী অভিনেত্রী হিসেবে পরিচিতি পাওয়ার পর আওয়ামী লীগের রাজনীতি করার পাশাপাশি দীর্ঘদিন তিনি ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি ছিলেন। হয়েছিলেন এফবিসিসিআই পরিচালকও।

গত ৫ অগাস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হলে ১৪ অগাস্ট ই-ক্যাব সভাপতির পদ ছাড়েন শমী কায়সার। তিনি আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। চলতি বছর দ্বাদশ জাতীয় নির্বাচনে ফেনী-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি।

গত ১৪ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে শমীর বিরুদ্ধে মাগুরার আদালতে ১০০ কোটি টাকার মানহানি মামলার আবেদন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী রেজওয়ান কবির।

মামলার আবেদনে বলা হয়, “বিভিন্ন সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জাতীয় বেঈমান বলা ছাড়াও নানা কটূক্তি করেছেন শমী কায়সার। সামাজিক যোগাযোগসহ বিভিন্ন গণমাধ্যমে যার প্রমাণও আছে।”

পরে আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ঝিনাইদহ শাখাকে তদন্তের নির্দেশ দেন। ২০২২ সালের জুনে সৈয়দ হাসান মাহমুদ নামে এক বিএনপি কর্মীকে হত্যাচেষ্টার অভিযোগে গত ৯ অক্টোবর ঢাকার আদালকে একটি মামলার আবেদন করেন ভুক্তভোগী নিজেই।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অভিনেত্রী শমী কায়সার, কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ, সাবেক মন্ত্রী তারানা হালিমসহ আরও ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

সরকারের বদলের প্রেক্ষাপটে মন্ত্রী-এমপিদের পাশাপাশি বিগত আওয়ামী লীগ ‘সরকার ঘনিষ্ঠ’ তকমা দিয়ে অনেক সাংস্কৃতিক ব্যক্তিদের নামেও মামলা করা হয়। এরই প্রেক্ষিতে গত রোববার রাতে ঢাকার উত্তরা থেকেই গ্রেপ্তার করা হয় গানভিত্তিক দেশের একমাত্র বেসরকারি টেলিভিশন স্টেশন ‘গান বাংলার’ ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসকে। তার এক দিন বাদে অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার করল পুলিশ।

Tags: ই-ক্যাব

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজেট ফ্রেন্ডলি গেমিং মাউস নিয়ে এল র‍্যাপো
প্রযুক্তি সংবাদ

বাজেট ফ্রেন্ডলি গেমিং মাউস নিয়ে এল র‍্যাপো

ডেস্কটপ ব্রাউজারে জনপ্রিয়তায় এজ এখন দ্বিতীয়
নির্বাচিত

ডেস্কটপ ব্রাউজারে জনপ্রিয়তায় এজ এখন দ্বিতীয়

পলকের অনুষ্ঠান সম্প্রচারের একচেটিয়া কাজ পাওয়া ঢাকা লাইভ ‘উধাও’
প্রযুক্তি সংবাদ

পলকের অনুষ্ঠান সম্প্রচারের একচেটিয়া কাজ পাওয়া ঢাকা লাইভ ‘উধাও’

পাবনায় শিক্ষার্থীদের নগদ একাউন্ট থেকে উপবৃত্তির টাকা উধাও
প্রযুক্তি সংবাদ

পাবনায় শিক্ষার্থীদের নগদ একাউন্ট থেকে উপবৃত্তির টাকা উধাও

শিগগিরই আসছে ডাক টাকা
প্রযুক্তি সংবাদ

শিগগিরই আসছে ডাক টাকা

মাইক্রোসফট প্রযুক্তি কাপে চ্যাম্পিয়ন এডিসন গ্রুপ
প্রযুক্তি সংবাদ

মাইক্রোসফট প্রযুক্তি কাপে চ্যাম্পিয়ন এডিসন গ্রুপ

Load More

ট্রেন্ডিং টপিক

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন
নির্বাচিত

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?
বিবিধ

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী
বিবিধ

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করবে ভুটান
ছাড় ও অফার

বিএসসিপিএলসি’র ধামাকা অফার: সাবমেরিন কেবল ব্যান্ডউইডথে বিশেষ বোনাস ও মূল্যছাড়

বর্তমান সরকারের “সবার জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট”...

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix