Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যানড্রয়েড ১৬ কবে আসবে জানাল গুগল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৬ নভেম্বর ২০২৪
অ্যানড্রয়েড ১৬ কবে আসবে জানাল গুগল
Share on FacebookShare on Twitter

স্মার্টফোনের জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড। যা গুগলের উদ্ভাবন। এখনকার ফোনে অ্যানড্রয়েড ১৫ ভার্সন চলছে। শিগগিরই আসছে অ্যানড্রয়েড ১৬। গুগল জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই অবমুক্ত করা হবে হালনাগাদের এই অপারেটিং সিস্টেম।

অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা সহজ। ইউজারদের সুবিধার্থে সবসময়ই পরীক্ষা-নিরীক্ষা চলে। নতুন নতুন ফিচার আসে। ডিজাইনে বদল হয়। এর মধ্যে কিছু পরিবর্তনে সত্যিই সুরাহা হয় ইউজারের। কিন্তু কিছু বদল গোদের উপর বিষফোঁড়া হয়ে দাঁড়ায়। যেমন ফোনে ওয়াইফাই চালু করার প্রক্রিয়া, এটা দুটি ধাপে করতে হয়।

এই নিয়ে দীর্ঘদিন ধরেই গুগলকে অভিযোগ জানিয়ে আসছেন লাখ লাখ ইউজার। অবশেষে টেক জায়ান্ট সংস্থার টনক নড়েছে বলে মনে হচ্ছে। শোনা যাচ্ছে, আগামী বছর অ্যানড্রয়েড ১৬-এ এই প্রক্রিয়া সহজ করার কাজে মন দিয়েছে গুগল। এর সঙ্গে ডিজাইনেও কিছু বদল করা হবে। যার মাধ্যমে কন্ট্রোল প্যানেলের টুলগুলো রিসাইজ করতে পারবেন ইউজাররা।

আপডেট সংক্রান্ত বিস্তারিত তথ্য জানিয়েছে অ্যানড্রয়েড অথরিটি। সেই অনুযায়ী, পরবর্তী অ্যানড্রয়েড ভার্সনে এক ট্যাপেই ওয়াইফাই বা ব্লুটুথ চালু করতে পারবেন ইউজার। ঝামেলাটা পাকিয়েছিল অ্যানড্রয়েড ১২-তে। সেবার ডিজাইনে বদল আনতে গিয়ে ওয়াইফাই আর মোবাইল ডেটাকে একই টাইলে জুড়ে দিয়ে খিচুড়ি পাকিয়ে ফেলেছিল গুগল।

অনেকে বলতে পারেন, কেন, ভালোই তো হয়েছিল। অনেকটা জায়গা পাওয়া যাচ্ছিল। সেখানে অন্যান্য টুল নিয়ে আসার সুযোগ ছিল। কিন্তু অনেকে আবার বলছেন, ডিজাইন পরিবর্তন করতে গিয়ে কার্যকরী দিকটার কথা মাথায় রাখা হয়নি। তাই ২০২৫ সালে যখন অ্যানড্রয়েড ১৬ আসবে তখন ইউজার হয়ত এক ট্যাপেই ওয়াইফাই এবং ব্লুটুথ চালু করতে পারবেন। শুধু তাই নয়, সম্ভবত কানেটিভিটি সেটিংসে ঢোকার জন্য টাইলে জোরে প্রেস করতেও হবে।

অ্যানড্রয়েড ১৫-এর আপডেটেড ভার্সন এখনও ব্যাপকভাবে ফোনে চালু হয়নি। বিশেষ করে স্যামসং বা নামীদামি ব্র্যান্ডের ফোনে। কিন্তু যতটুকু এসেছে, তাতে মনে হচ্ছে, পুরনো অভ্যাস ছেড়ে বেরতে পারেনি গুগল। সেই একই জিনিস দেখা যাচ্ছে। ২০২৫ সালের শুরুর দিকে লেটেস্ট ভার্সন রোল আউট হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে নয়। ফলে আপাতত এখন ইউজারদের এই জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়েই যেতে হবে। সুরাহা মিলছে না এখনই।

অন্য দিকে, ওয়ানপ্লাস অ্যানড্রয়েড ১৫ আপডেটের সময়সীমা সামনে এনেছে, অন্তত বেটার জন্য। ভিভো অবশ্য ইতিমধ্যেই নতুন ভার্সন নিয়ে চলে এসেছে। যাইহোক, এখন অ্যানড্রয়েড ১৬-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ইউজাররা। কবে আসবে, কবে ওয়াইফাই চালুর জটিল প্রক্রিয়া জলবত তরলং হবে, এখন সেটাই দেখার।

Tags: অ্যানড্রয়েডঅ্যানড্রয়েড ১৬

এই বিভাগ থেকে আরও পড়ুন

উন্নতমানের এ সিরিজ চিপসহ আসছে আইফোন ১৩
নির্বাচিত

নতুন আইফোনে থাকবে স্যাটেলাইট কানেক্টিভিটি!

পলকের ফোনে কম্পিউটার ল্যাব উপহার পেলো একটি স্কুল ও মাদ্রাসা
প্রযুক্তি সংবাদ

পলকের ফোনে কম্পিউটার ল্যাব উপহার পেলো একটি স্কুল ও মাদ্রাসা

সাইবার নিরাপত্তা জোরদার করণে পর্যালোচনা সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

সাইবার নিরাপত্তা জোরদার করণে পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সনির নতুন ভ্লগিং ক্যামেরা জেডভি-ইওয়ান
নির্বাচিত

সনির নতুন ভ্লগিং ক্যামেরা জেডভি-ইওয়ান

২০২৫ সালে ৪০ হাজার টাকায় সেরা ৫টি স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

২০২৫ সালে ৪০ হাজার টাকায় সেরা ৫টি স্মার্টফোন

দূর থেকেই যেভাবে ফেসবুক লগআউট করবেন
নির্বাচিত

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করল ফেসবুক

Load More

ট্রেন্ডিং টপিক

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ
অর্থ ও বাণিজ্য

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী
নির্বাচিত

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী

বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক
অটোমোবাইল

বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক

আম্বার আইটির গ্রাহকদের জন্য সারাদেশে ফ্রি ‘ওয়াই-ফাই জোন’ চালু হচ্ছে
টেলিকম

আম্বার আইটির গ্রাহকদের জন্য সারাদেশে ফ্রি ‘ওয়াই-ফাই জোন’ চালু হচ্ছে

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix