Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

খুলনায় ওয়ালটন কম্পিউটারের নতুন শোরুম উদ্বোধন, ডিলার মিট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
খুলনায় ওয়ালটন কম্পিউটারের নতুন শোরুম উদ্বোধন, ডিলার মিট অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

দক্ষিণের বিভাগীয় শহর খুলনায় উদ্বোধন হয়েছে ওয়ালটন কম্পিউটারের নতুন শোরুম ও এক্সপেরিয়েন্স সেন্টার। নগরীর প্রাণকেন্দ্র খান-এ-সবুর রোডে অবস্থিত কম্পিউটার পণ্যের মার্কেট জলিল টাওয়ারের তৃতীয় তলায় ওয়ালটনের কম্পিউটার পণ্যের জন্য ডেডিকেটেড এই আউটলেট চালু করা হয়েছে। এখান থেকে ক্রেতাগণ ওয়ালটনের সকল ধরনের কম্পিউটার পণ্য ক্রয় এবং অভিজ্ঞতা নিতে পারবেন। পাবেন সার্ভিস সংক্রান্ত প্রয়োজনীয় সেবা।

গত ১১ নভেম্বর (সোমবার) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে কম্পিউটারের নতুন শোরুম ও এক্সপেরিয়েন্স সেন্টারের উদ্বোধন করা হয়। একই দিন সন্ধ্যায় শহরের গ্রান্ড প্লাসিড হোটেলে অনুষ্ঠিত হয় কম্পিউটার ডিলার ও কর্পোরেট গ্রাহকদের জন্য ডিলার মিট। এতে খুলনা, যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা থেকে আগত কম্পিউটার পণ্যের ডিলারগণ অংশ নেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতি খুলনার সভাপতি সরদার মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আহমেদ কবির, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) লিয়াকত আলী, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর স্বনামধন্য অভিনেতা আজিজুল হাকিম এবং জিনাত হাকিম, ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ, প্রযুক্তি বিষয়ক জনপ্রিয় ইউটিউব চ্যানেল পিসি বিল্ডার বাংলাদেশ-এর অন্যতম প্রতিষ্ঠাতা অনন্য জামান, বাংলাদেশ কম্পিউটার সমিতি খুলনা ও জলিল টাওয়ার কম্পিউটার সমিতির নেতৃবৃন্দ।

এ প্রসঙ্গে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এএমডি লিয়াকত আলী বলেন, বর্তমানে সবার জন্য প্রযুক্তিপণ্য অত্যাবশকীয় হয়ে উঠেছে। দেশের প্রতিটি প্রান্তে আরো সহজেই ক্রেতারা যাতে সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিকমানের কম্পিউটার পণ্য ও এক্সেসরিজ ক্রয় এবং এ সংক্রান্ত সেবা পেতে পারেন সেজন্যই গুরুত্বপূর্ণ শহরগুলোতে ডেডিকেটেড শোরুম ও এক্সপেরিয়েন্স সেন্টার চালু করা হচ্ছে। একইসঙ্গে আমরা বিভাগীয় শহরগুলোতে ডিলার মিট করছি। ডিলার মিটে আগত আইটি পণ্যের ব্যবসায়ীদেরকে কম্পিউটার পণ্য ও ব্যবসায়িক কলাকৌশল নিয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেয়া হচ্ছে। এরফলে তাদের মাধ্যমে সকলের দোরগোঁড়ায় সাশ্রয়ী মূল্যের আন্তর্জাতিকমানের ওয়ালটন কম্পিউটার পণ্য ও সেবা পৌঁছে যাচ্ছে। দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ শহরে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ কম্পিউটার সমিতি খুলনার সভাপতি সরদার মনিরুল ইসলাম খুলনার আইটি মার্কেটে ডেডিকেটেড শোরুম ও এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধনের জন্য ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, খুলনাবাসীর জন্য এটি একটি আনন্দের সংবাদ। দেশের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটনকে খুলনার আইটি মার্কেটে স্বাগত। এ উদ্যেগের ফলে এই অঞ্চলের আইটি পণ্যের ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসবে। ক্রেতারাও আরো সহজেই ওয়ালটনের পণ্য ও সেবা হাতের নাগালে পাবেন।

উল্লেখ্য, বর্তমানে বিভিন্ন মডেল ও ফিচারের ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি, মনিটর, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ট্যাব, প্রজেক্টর, ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে, প্রিন্টার, টোনার, ইউপিএস, সিসিটিভি, অ্যাক্সেস কন্ট্রোল, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, ওয়াই-ফাই রাউটার, নেটওয়ার্ক সুইচ, ইউএসবি হাব, কার্ড রিডার, ওয়েবক্যাম, স্পিকার, ইয়ারফোন, হেডফোন, এসএসডি, এক্সটার্নাল এসএসডি, র‌্যাম, কুলার, পাওয়ার সাপ্লাই, পিসিবিএ, মেমোরি কার্ড, পাওয়ার ব্যাংক, স্মার্ট ওয়াচ, স্মার্ট ফিটনেস স্কেল, ডিজিটাল রাইটিং প্যাড, ইউএসবি, টাইপ সি ও এইচডিএমআই ক্যাবল, কনভার্টার, ইলেকট্রিক বাইকসহ ৪১ ধরনের কম্পিউটার পণ্য ও এক্সেসরিজ উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন।

 

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

শীঘ্রই দেশব্যাপী ই-কমার্স সেবা দেবে চালডাল ডটকম: জিয়া আশরাফ
ই-কমার্স

শীঘ্রই দেশব্যাপী ই-কমার্স সেবা দেবে চালডাল ডটকম: জিয়া আশরাফ

স্ন্যাপড্রাগন এক্স সিরিজের নতুন মডেল আসছে চলতি মাসে
নির্বাচিত

স্ন্যাপড্রাগন এক্স সিরিজের নতুন মডেল আসছে চলতি মাসে

মোবাইল অপারেটরদের সুবিধা দেওয়ায় আইএসপিদের প্রতিবাদ, দাম বাড়ার শঙ্কা
টেলিকম

ক্ষুদ্র আইএসপিগুলোকে সর্বোচ্চ সুরক্ষা দেবে সরকার, সংশোধিত হবে গাইডলাইন: ফয়েজ আহমেদ

রিয়েলমি সি৮৫ প্রো
নির্বাচিত

পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

করোনাভাইরাসে ব্যাহত হতে পারে আইফোনের উৎপাদন
নির্বাচিত

করোনাভাইরাসে ব্যাহত হতে পারে আইফোনের উৎপাদন

কার্যালয়ে ‘স্বচ্ছতা কেন্দ্র’ খুলছে টিকটক
প্রযুক্তি সংবাদ

ব্যবহারকারীদের সতর্ক করলো টিকটক কর্তৃপক্ষ

Load More

ট্রেন্ডিং টপিক

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী
সোশ্যাল মিডিয়া

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
নির্বাচিত

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

গ্যালারির ছবি থেকে ভিডিও বানাবে স্যামসাংয়ের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

ফিচারের চাকচিক্য নাকি স্থায়িত্ব: কেন অ্যাপল-স্যামসাং ছাড়ছেন গ্রাহকরা?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা
ই-কমার্স

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ (Shwapno)-এর ভেতরে...

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix