Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফোল্ডেবল নিয়ে ভাঁজযোগ্য ফোনের বাজারে আসছে অ্যাপল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
ফোল্ডেবল নিয়ে ভাঁজযোগ্য ফোনের বাজারে আসছে অ্যাপল
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি দুনিয়ায় দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলে আসছিল যে টেক জায়ান্ট অ্যাপল ফোল্ডেবল আইফোন নিয়ে কাজ করছে। আর তা হতে পারে ক্ল্যামশেল ডিজাইনে, অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপের মতো। এটি বাজারে আসতে পারে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে। তবে ডিসপ্লে ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞ রস ইয়ং বলছেন ভিন্ন কথা। সম্ভাব্য ফোল্ডেবল আইফোনটি ক্ল্যামশেল ডিজাইনে হবে না।

ইয়ংয়ের তথ্যমতে, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড সিরিজের ফোনে যেভাবে বইয়ের মতো করে ভাঁজ করা যায়, অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোনে সে রকম বড় আকারের ডিসপ্লে থাকবে। গ্যালাক্সি জেড ফোল্ড সিরিজের বড় ডিসপ্লের কারণে বেশ জনপ্রিয়তা পেয়েছে। অ্যাপলও গ্রাহকদের আগ্রহের কথা বিবেচনা করে বড় ডিসপ্লের দিকেই ঝুঁকবে।

ফোল্ডেবল স্মার্টফোন বাজারে অ্যাপল ঠিক কোন সময় প্রবেশ করবে তা বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। গত কয়েক বছরে বাজারটিতে স্থিতিশীল প্রবৃদ্ধি দেখা গেলেও ২০২৩ ও ২০২৪ সাল ছিল কিছুটা ধীরগতির। সেজন্য অ্যাপলের আগমন বাজারে নতুন প্রাণ সঞ্চার করতে পারে। এতে নতুন গ্রাহক আকৃষ্ট হতে পারে। পাশাপাশি নতুন ধারণা ও উদ্ভাবনকেও উৎসাহিত করতে পারে।

দুর্দান্ত নকশা ও সফটওয়্যার অভিজ্ঞতার কারণে অ্যাপল বরাবরই প্রশংসিত। বিশ্লেষকরা মনে করছেন, বড় ডিসপ্লের ফোল্ডেবল ফোনের মাধ্যমে প্রতিষ্ঠানটি নকশা ও সফটওয়্যার ফিচারে মুনশিয়ানা দেখাতে পারবে। এর মাধ্যমে বর্তমানে বাজারে পাওয়া ফোল্ডেবল ফোনগুলোর চেয়েও ভালো অভিজ্ঞতা দেয়ার সুযোগ রয়েছে অ্যাপলের। তাছাড়া ফোল্ডেবল ফোনের দাম বেশি হওয়ায় প্রতিষ্ঠানের আয় ও মুনাফাতেও অবদান রাখতে পারবে।

বর্তমানে ফোল্ডেবল ফোনবাজারের নেতৃত্বে রয়েছে স্যামসাং, গুগল, ওয়ানপ্লাস ও হুয়াওয়ে। প্রতিটি ব্র্যান্ড নিয়মিত চেষ্টা করে যাচ্ছে ফিচার আরো সমৃদ্ধ করতে। তবে বাজার জনপ্রিয়তায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দাম। ফোনগুলোর দাম বেশি হওয়ায় অধিকাংশ ক্রেতা এখনো আগ্রহ দেখাচ্ছেন না।

বিশ্লেষকদের পূর্বাভাস বলছে, ফোল্ডেবল ফোনের বাজারে অ্যাপল প্রবেশের কারণে ৩০ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। এর পরের বছর থেকে বাজারের প্রবৃদ্ধি হবে ২০ শতাংশ। প্রতিষ্ঠানটির জন্য সবকিছু যদি অনুকূলে থাকে তাহলে এটিই হবে তাদের বড় পদক্ষেপ এবং বাজার প্রবণতায় আসবে বড় ধরনের পরিবর্তন। এদিকে আগামী বছর আসতে যাচ্ছে আইফোন ১৭ সিরিজ। এতে থাকবে বহুল প্রত্যাশিত আইফোন ১৭ এয়ার। বিভিন্ন সূত্র বলছে, ফোনটি হবে সবচেয়ে পাতলা আইফোন, যা স্লিক ও মডার্ন ডিজাইনের নতুন অধ্যায় শুরু করবে।

এদিকে ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে বড় কোম্পানিগুলো নতুন ট্রাই-ফোল্ড ডিজাইনের দিকে অগ্রসর হচ্ছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে চীনের হুয়াওয়ে মেট এক্সটি আলটিমেট এডিশন নামে বিশ্বের প্রথম ট্রাই-ফোল্ড স্মার্টফোন বাজারে আনে। এর পরই অ্যাপল ট্রিপল-ফোল্ডিং আইফোন নিয়ে কাজ করছে বলে গুঞ্জন ওঠে। ছোট ডিভাইসে বড় পর্দা, হিঞ্জ মেকানিজমের (স্ক্রিন ফোল্ড করতে সাহায্য করে যে অংশ) অগ্রগতি, ফাইভজি নেটওয়ার্কের বিস্তার ও গবেষণা এবং উন্নয়নে বেশি বিনিয়োগের কারণে ফোল্ডেবল স্মার্টফোনের চাহিদা বাড়ছে। বাজার গবেষণা সংস্থা ‘বিজনেস রিসার্চ কোম্পানির’ মতে ২০২৮ সালের মধ্যে বৈশ্বিক ফোল্ডেবল স্মার্টফোনের বাজারমূল্য ৫ হাজার ৪৬৫ কোটি ডলারে পৌঁছবে, যেখানে বার্ষিক প্রবৃদ্ধি হবে ২১ দশমিক ৫ শতাংশ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কলড্রপ ও নেটওয়ার্ক যন্ত্রণায় মোবাইল গ্রাহক
টেলিকম

কল ড্রপে ক্ষতিপূরণ হিসেবে টাকা ফেরত পাবেন গ্রাহক: বিটিআরসি চেয়ারম্যান

বিশ্বের প্রথম রোটেটিং ডুয়েল স্ক্রিনের ফোন এলো
নির্বাচিত

বিশ্বের প্রথম রোটেটিং ডুয়েল স্ক্রিনের ফোন এলো

আজ রাত থেকেই মোবাইল ফোনে বেশি টাকা কাটবে
টেলিকম

আজ রাত থেকেই মোবাইল ফোনে বেশি টাকা কাটবে

পরিচালন মুনাফা ১৫.৪% কমার আশঙ্কায় এলজি
অটোমোবাইল

ব্যাটারি প্রকল্পে গাড়ি নির্মাতাদের সঙ্গে আলোচনায় এলজি

নভেম্বরে আসছে ‘জিটিএ সিক্স’, শিগগিরই প্রচারে নামছে রকস্টার
প্রযুক্তি সংবাদ

নভেম্বরে আসছে ‘জিটিএ সিক্স’, শিগগিরই প্রচারে নামছে রকস্টার

প্রযুক্তি সংবাদ

‘২০২১ সালের বিজয় দিবসে দেশে ফাইভজি’

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন
নির্বাচিত

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

২০৩০ সাল নাগাদ দেশকে বৈশ্বিক প্রযুক্তি কেন্দ্র করতে ইলেকট্রনিকস শিল্পে দীর্ঘমেয়াদি প্রণোদনার পরিকল্পনা
প্রযুক্তি সংবাদ

২০৩০ সাল নাগাদ দেশকে বৈশ্বিক প্রযুক্তি কেন্দ্র করতে ইলেকট্রনিকস শিল্পে দীর্ঘমেয়াদি প্রণোদনার পরিকল্পনা

লেনোভো এলওকিউ ১৫এএইচপি৯ গেমিং ল্যাপটপ বাজারে
নির্বাচিত

লেনোভো এলওকিউ ১৫এএইচপি৯ গেমিং ল্যাপটপ বাজারে

খামারিদের কাছে আধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে গবেষণার কোনো বিকল্প নেই: কৃষিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

খামারিদের কাছে আধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে গবেষণার কোনো বিকল্প নেই: কৃষিমন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

আসছে ভিভোর দানবীয় ফ্ল্যাগশিপ ‘ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স’

আসছে ভিভোর দানবীয় ফ্ল্যাগশিপ ‘ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিশ্বের প্রথম ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার— নেইমারকে কটাক্ষ প্রেসিডেন্ট লুলার
গেম

বিশ্বের প্রথম ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার— নেইমারকে কটাক্ষ প্রেসিডেন্ট লুলার

চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন নেইমার জুনিয়র। আর...

ব্যবহৃত প্রযুক্তিপণ্য কেনাকাটার সময় কী দেখবেন

ব্যবহৃত প্রযুক্তিপণ্য কেনাকাটার সময় কী দেখবেন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

কম্পিউটার ব্রাউজার থেকেই হোয়াটসঅ্যাপে কলিং সুবিধা চালু

কম্পিউটার ব্রাউজার থেকেই হোয়াটসঅ্যাপে কলিং সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৭ ডিসেম্বর ২০২৪

ফোল্ডেবল নিয়ে ভাঁজযোগ্য ফোনের বাজারে আসছে অ্যাপল

Techzoom.TV |
TechzoomTV