Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফিউচার লেন্স ২০২৪-এ যুগান্তকারী এআই ইমেজিং প্রযুক্তি নিয়ে এলো টেকনো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
ফিউচার লেন্স ২০২৪-এ যুগান্তকারী এআই ইমেজিং প্রযুক্তি নিয়ে এলো টেকনো
Share on FacebookShare on Twitter

প্রযুক্তিপ্রেমী মানুষের জীবনকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। এরই ধারাবাহিকতায়, সম্প্রতি চীনে অনুষ্ঠিত ফিউচার লেন্স ২০২৪-এর আয়োজনে নিজেদের সর্বশেষ তিনটি উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসে টেকনো। এরমধ্যে দুইটি সর্বাধুনিক ইমেজিং প্রযুক্তি – ইভিএস ডায়নামিক শট প্রযুক্তি ও ট্যাপ এনি জুম ডুয়েল প্রিজম টেলিফটো এবং আরেকটি একদম নতুন ইমেজিং ম্যাট্রিক্স।

ইমেজিং প্রক্রিয়া পুনর্গঠন ও অপ্টিমাইজ করতে, নতুন ও উন্নত ইমেজিং ফাংশন চালু করতে এবং অসাধারণ ছবি তৈরির ক্ষেত্রে নিয়ে আসা নতুন এআই ইমেজিং সক্ষমতাই হলো ইনোভেটিভ ইমেজ ম্যাট্রিক্স (টিআইএম)। চলন্ত সাবজেক্টস (সাবজেক্টস ইন মোশন) নিখুঁতভাবে ধারণ করে ইভিএস ডায়নামিক শট প্রযুক্তি। আর দীর্ঘমাত্রার শ্যুটিংকে আরও স্থির করে তোলে ট্যাপ এনি জুম ডুয়েল প্রিজম টেলিফটো।

এই উদ্ভাবনগুলোর বিষয়ে টেকনো’র ইমেজ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) সেন্টারের পরিচালক হুয়াং শিয়াও হান বলেন, “এ বছরের আয়োজনে আমরা এমন প্রযুক্তি নিয়ে এসেছি যা স্মার্টফোন দিয়ে ছবি তোলার ধারণাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। অনবদ্য এআই ভিশন কৌশলের ওপর নির্ভর করে একদম নতুন ধারণা নিয়ে এসেছি আমরা; যেখানে ব্যবহারকারী ইমেজিং প্রযুক্তির পাশাপাশি, এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আরও সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করতে পারবেন।”

হার্ডওয়্যার ফাউন্ডেশন লেয়ার, ডি-কন্সট্রাকশন লেয়ার, ইঞ্জিন রি-কন্সট্রাকশন লেয়ার ও ট্যাপস (টেকনো অ্যালগরিদম প্রসেস স্ট্যাক), এই চারটি স্তরের ওপর ভিত্তি করে ইমেজ তৈরি করে টেকনো ইমেজ ম্যাট্রিক্স। আর এই সবগুলো একসাথে ব্যবহারকারীর জন্য অনন্য এআই-নির্ভর ইমেজিং অভিজ্ঞতা নিশ্চিত করে।

একইসাথে, চলন্ত সাবজেক্টস ঝামেলাহীনভাবে ছবিতে ধারণ করার সুযোগ করে দেয় ইভিএস ডায়নামিক স্ন্যাপশট। চলমান ছবি তোলার সময় হওয়া সমস্যাগুলোর সমাধান করে এটি। উড়ন্ত কোনো পাখির মনোমুগ্ধকর দৃশ্য হোক, অথবা উচ্চগতিসম্পন্ন কোনো মোটরস্পোর্টসের অ্যাকশন, পরবর্তী প্রজন্মের টেলর-মেড এই প্রযুক্তি ব্যবহারকারীকে নিখুঁত ও ক্রিস্টাল-ক্লিয়ার ছবি তুলতে সহায়তা করে।

পাশাপাশি, ফোকাস করার অসুবিধা, ঘন ঘন ঝাপসা হয়ে যাওয়া ও রি-ফ্রেমিংয়ের ব্যবস্থা করতে না পারা, টেলিফটো শ্যুটিংয়ের এই তিনটি বড় সমস্যার সমাধান করে ট্যাপ এনি জুম ডুয়েল প্রিজম টেলিফটো। এই প্রযুক্তির সহায়তায় ব্যবহারকারীরা লেন্স-শিফট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও ইন্টেলিজেন্ট এআই অ্যালগরিদম সহ ডুয়েল প্রিজম ডিজাইন ব্যবহার করে অবিশ্বাস্য টেলিফটো শট ধারণ করতে সক্ষম হবেন।

ইমেজিংয়ে শ্রেষ্ঠত্ব অর্জনের সকল সীমা অতিক্রম করার প্রতিশ্রুতি পূরণে উদ্ভাবনে যথেষ্ট পরিমাণ বিনিয়োগ করছে টেকনো। এর ‘স্টপ অ্যাট নাথিং’ ব্র্যান্ড দর্শনের সাথে মিল রেখে, প্রযুক্তি ও এআইয়ের সক্ষমতা ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য আরও কার্যকর ও সৃজনশীল সমাধান নিশ্চিত করাই টেকনো’র লক্ষ্য।

Tags: টেকনো

এই বিভাগ থেকে আরও পড়ুন

মার্টিন কুপার এর বিস্ময়কর এক কেজি ওজনের ফোন!
প্রযুক্তি সংবাদ

মার্টিন কুপার এর বিস্ময়কর এক কেজি ওজনের ফোন!

আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ডেটা ট্রান্সফার করা যাবে সহজেই
নির্বাচিত

আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ডেটা ট্রান্সফার করা যাবে সহজেই

উয়েফা’র সাথে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হলো অপো
প্রযুক্তি সংবাদ

উয়েফা’র সাথে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হলো অপো

ভারতীয় কর্মী ছাঁটাই শুরু করল চীনা কোম্পানি
প্রযুক্তি সংবাদ

ভারতীয় কর্মী ছাঁটাই শুরু করল চীনা কোম্পানি

যুক্তরাষ্ট্রে ট্রাফিক বাতির পরীক্ষা করছে গুগল ম্যাপস
নির্বাচিত

অ্যাসিস্ট্যান্ট ড্রাইভিং মোডসহ একাধিক ফিচার জুড়ছে গুগল ম্যাপে

এনার্জেটিক ফিউচার লিডারশিপ প্রোগ্রামের (ইএফএলপি) ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
নির্বাচিত

এনার্জেটিক ফিউচার লিডারশিপ প্রোগ্রামের (ইএফএলপি) ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
নির্বাচিত

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

গ্যালারির ছবি থেকে ভিডিও বানাবে স্যামসাংয়ের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

ফিচারের চাকচিক্য নাকি স্থায়িত্ব: কেন অ্যাপল-স্যামসাং ছাড়ছেন গ্রাহকরা?

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল
কিভাবে করবেন

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চ্যাটজিপিটিতে আসছে সোরা ভিডিও জেনারেটর
নির্বাচিত

চ্যাটজিপিটিতে আসছে সোরা ভিডিও জেনারেটর

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই তাদের বহুল আলোচিত...

ববি হাজ্জাজের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক

ববি হাজ্জাজের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক

ইসরায়েলে সবচেয়ে তীব্র হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে সবচেয়ে তীব্র হামলা চালিয়েছে ইরান

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix