Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টেকনোলজি লিডারশিপে উৎকর্ষের জন্য সি-সুইট অ্যাওয়ার্ড পেলেন বিএটি বাংলাদেশের সারজিল সারওয়ার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
টেকনোলজি লিডারশিপে উৎকর্ষের জন্য সি-সুইট অ্যাওয়ার্ড পেলেন বিএটি বাংলাদেশের সারজিল সারওয়ার
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ড ২০২৪ -এ চিফ ডিজিটাল অফিসার (সিডিও)/ডিজিটাল ডিরেক্টর অব দ্য ইয়ার স্বীকৃতি পেয়েছেন সারজিল সারওয়ার। তিনি বিএটি বাংলাদেশের এরিয়া হেড অব ইনফরমেশন অ্যান্ড ডিজিটাল টেকনোলজি হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠানটি গত ১২ ডিসেম্বর লো মেরিডিয়ান ঢাকায় অনুষ্ঠিত হয়।

দেশের ব্যবসাখাতের শীর্ষ নির্বাহীদের সম্মাননা প্রদানে ও তাদের সাফল্য উদযাপনে বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। যারা কর্মনিষ্ঠার অনন্য উদাহরণ তৈরি করেছেন, পেশাদারিত্বে উৎকর্ষের পাশাপাশি সবার আস্থা অর্জন করেছেন এবং প্রতিষ্ঠানে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরিতে ভূমিকা রেখেছেন, এমন সি-সুইট নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের সম্মানজনক এ স্বীকৃতি প্রদান করা হয়। উল্লেখ্য, স্বনামধন্য বিজনেস লিডার ও অডিট বোর্ডের সমন্বয়ে গঠিত এক অ্যাডভাইজরি বোর্ড নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে কারা সম্মাননা পাবেন তা নির্বাচন করেন।

সারজিল সারওয়ার তার কর্মজীবনের প্রতিটি ধাপে তার সহকর্মী ও অন্যান্য পেশাদারদের জন্য উদাহরণ তৈরি করেছেন ও তাদের অনুপ্রাণিত করেছেন। ক্যারিয়ারজুড়ে তিনি স্ট্যানফোর্ড সিড প্রোগ্রাম, বাংলাদেশ অ্যাঞ্জেলস ও আর-ভেঞ্চারের মত অ্যাকসেলেরেটর প্রোগ্রামের মাধ্যমে স্টার্টআপ এবং ডিজিটাল ভেঞ্চারের প্রতিষ্ঠাতাদের ক্ষমতায়নে ভূমিকা রেখেছেন। এছাড়াও, তিনি বাংলাদেশের চিফ ইনফরমেশন অফিসারদের (সিআইও) নিয়ে গঠিত কমিউনিটির প্রতিষ্ঠাতা এবং সভাপতির দায়িত্বও পালন করছেন। এ নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম সিআইও ও আইটি ক্ষেত্রে শীর্ষস্থানীয় ব্যক্তিত্বদের মধ্যে জ্ঞানের আদান-প্রদানে ও সহযোগিতার ভিত্তি গড়ে তুলতে ভূমিকা রাখে।

সারজিল সারওয়ার বিএটি বাংলাদেশের ব্যবসায়িক সাফল্যে ভূমিকা রাখার পাশাপাশি সুশাসন চর্চায় অনবদ্য অবদান রেখেছেন। বিএটি’র বৈশ্বিক এআই লিড ও ডিআইএফসি ইনোভেশন হাবের সদস্য হিসেবে তিনি কৃষি-প্রযুক্তি, পণ্যের জালিয়াতি প্রতিরোধ ও বাণিজ্যে এআই -এর উদ্ভাবনী প্রয়োগে নেতৃত্বশীল ভূমিকা পালন করেছেন। উদ্ভাবনী বিভিন্ন সমাধানের মাধ্যমে তিনি করপোরেট সুশাসনকে শক্তিশালী করতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। এসব উদ্ভাবনী সমাধানের মধ্যে রয়েছে: এজিএম পোর্টাল, ডিজিটাল বোর্ড ম্যানেজমেন্ট ও গভর্নেন্স সল্যুশনস। এ প্ল্যাটফর্মগুলো শেয়ারহোল্ডার এবং বোর্ড সদস্যদের জন্য স্বাচ্ছন্দ্যদায়ক অভিজ্ঞতা নিশ্চিতে ভূমিকা রেখেছে। এছাড়া, তিনি প্রযুক্তিগত সমাধান ব্যবহার করে বৈশ্বিক মহামারি ও অস্থিতিশীল পরিস্থিতিতে ব্যবসার প্রবৃদ্ধি ধরে রেখেছেন, যা কঠিন চ্যালেঞ্জের মধ্যেও ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখতে ভূমিকা রেখেছে।

সম্মানজনক এ অর্জন নিয়ে সারজিল সারওয়ার বলেন, “বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ডে সিডিও/ডিজিটাল ডিরেক্টর অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়ে আমি সম্মানিত বোধ করছি। এই স্বীকৃতি বিএটি বাংলাদেশ ও এর বাইরেও আমাদের দলগত উদ্যোগ ও উদ্ভাবনকে প্রতিফলিত করে। প্রযুক্তি ও ডিজিটাল সমাধান আমাদের ব্যবসা পরিচালনার ধরনকে রূপান্তরের পাশাপাশি টেকসই প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। আমি এ অর্জন আমার মেন্টর, সকল সহকর্মী ও দেশের টেক কমিউনিটিসহ যারা আমাকে এগিয়ে যেতে ও উদাহরণ তৈরিতে অনুপ্রাণিত করেছেন, তাদের উৎসর্গ করতে চাই।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ড্রপ প্রোটেকশন ফিচারযুক্ত নোট ৬০এক্স আনল রিয়েলমি
নির্বাচিত

ড্রপ প্রোটেকশন ফিচারযুক্ত নোট ৬০এক্স আনল রিয়েলমি

ব্যক্তিগত স্পর্শকাতর তথ্য তৈরিতে সতর্কতার আহ্বান
প্রযুক্তি সংবাদ

ব্যক্তিগত স্পর্শকাতর তথ্য তৈরিতে সতর্কতার আহ্বান

উইন্ডোজ ১১ তে কম্পিউটারেই চলবে অ্যান্ড্রয়েড অ্যাপ
কিভাবে করবেন

উইন্ডোজ ১১ এ চলবে না ব্লুস্ট্যাক্স, কী করবেন ইমুলেটর গেমাররা?

তাকিওন ব্র্যান্ডের নতুন মডেলের সাশ্রয়ী মূল্যের ই-বাইক আনলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

তাকিওন ব্র্যান্ডের নতুন মডেলের সাশ্রয়ী মূল্যের ই-বাইক আনলো ওয়ালটন

শেষ দিনের স্মার্টফোন মেলা শুরু
প্রযুক্তি সংবাদ

শেষ দিনের স্মার্টফোন মেলা শুরু

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি
নির্বাচিত

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

Load More

ট্রেন্ডিং টপিক

৩ মিনিট চার্জেই ঘণ্টাখানেক গান শোনা যাবে ইয়ারবাডে
প্রযুক্তি বাজার

৩ মিনিট চার্জেই ঘণ্টাখানেক গান শোনা যাবে ইয়ারবাডে

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার
বিবিধ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেনের হাতছানি!
প্রযুক্তি সংবাদ

ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেনের হাতছানি!

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লি, আলোচনায় বসতে নতুন দাবি
শিক্ষা ও ক্যাম্পাস

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লি, আলোচনায় বসতে নতুন দাবি

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’
নির্বাচিত

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

স্যামসাংয়ের নতুন প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন গ্যালাক্সি জেড ফোল্ড...

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৪ ডিসেম্বর ২০২৪

টেকনোলজি লিডারশিপে উৎকর্ষের জন্য সি-সুইট অ্যাওয়ার্ড পেলেন বিএটি বাংলাদেশের সারজিল সারওয়ার

Techzoom.TV |
TechzoomTV