Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিজয় দিবসে তরুণ প্রজন্মকে মহাকাশবিজ্ঞান ও স্টেম শিক্ষা নিয়ে অনুপ্রাণিত করলো বেসিস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 16 December 2024
বিজয় দিবসে তরুণ প্রজন্মকে মহাকাশবিজ্ঞান ও স্টেম শিক্ষা নিয়ে অনুপ্রাণিত করলো বেসিস
Share on FacebookShare on Twitter

মহাকাশবিজ্ঞান, রোবোটিকস, এবং স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত) শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার অনুপ্রেরণা দেওয়ার লক্ষ্যে মহান বিজয় দিবসে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সহযোগীতায় আয়োজন করেছে বিশেষ অনুপ্রেরণামূলক অনুষ্ঠান। ১৬ ডিসেম্বর, ২০২৪ (সোমবার), বিসিসি অডিটোরিয়াম, আগারগাঁও-এ অনুষ্ঠিত এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রধান নভোচারী জোসেফ এম আকাবা তার মহাকাশযাত্রার অভিজ্ঞতা এবং তরুণদের জন্য নতুন সম্ভাবনার গল্প শেয়ার করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসার প্রধান নভোচারী জোসেফ এম আকাবা।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ইকোনমিক ইউনিট প্রধান জেমস গার্ডনার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পলিসি এডভাইজার (সমন্বয় এবং সংস্কার) ফয়েজ আহমদ তৈয়্যব। আরও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের যুগ্ম সচিব ইশরাত হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেসিস সহায়ক কমিটির চেয়ারম্যান রাফেল কবির।

বাঙালি জাতির গৌরবময় ঐতিহাসিক জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনের সাহসিকতা আমাদের তরুণদের চ্যালেঞ্জ মোকাবিলা করে সম্ভাবনায় রূপান্তরের শক্তি দিয়েছে। এই চেতনাকে সামনে রেখে গৌরবময় মহান বিজয় দিবস উদ্যাপনের অংশ হিসেবে বেসিস বাংলাদেশের তরুণ প্রজন্মকে বিশেষ করে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশ পর্বে অংশগ্রহণকারী, মেন্টরস, বিচারক এবং বেসিস স্টুডেন্টস ফোরামের শিক্ষার্থীদের মহাকাশবিজ্ঞান, রোবোটিকস, এবং স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত) শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার অনুপ্রেরণা দেওয়া।

মহাকাশ শিক্ষায় বাংলাদেশকে মার্কিন মহাকাশ সংস্থার পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়ে নাসার প্রধান নভোচারী জোসেফ এম আকাবা বলেন, “আমি মার্কিন দূতাবাসের সহায়তায় আমার অভিজ্ঞতা এবং সরকারের আগ্রহে বাংলাদেশে মহাকাশ গবেষণা ও নভোচারী হবার স্বপ্নপূরণের বাস্তব শিক্ষা নিয়ে কাজ করবো।”
তিনি আরও বলেন, “বললেন, গভীর অনুরাগ ও ক্রেজিনেস থাকলে বিজয় হবেই, সফলতা আসবেই।”

নতুন প্রজন্মের উদ্দেশ্যে মহাকাশ উদ্দীপনা ও দেশের সমস্যা সমাধানে নেতৃত্বগুণ লাভের আহ্বান জানিয়ে বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, জোসেফের বাংলাদেশ সফর আমাদের জন্য মাইলফলক। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে স্যাটেলাইট প্রযুক্তিতে পরিবেশ সুরক্ষায় তোমাদের আহ্বান জানাই। কাজের প্রতি অনুরাগ থাকলে সফলতা আসবেই।

বক্তব্যে ইশরাত হাসান বললেন, মিলিটারি রেজিমের বিরুদ্ধে ১৬ ডিসেম্বর আমরা স্বাধীন হয়েছিলাম। ইতিহাস ভোলা যায় না। জুলাইয়ে আমাদের নতুন করে স্বাধীনতা অর্জন করেছি। এবার আমাদেরকে অবজেক্টিভ হতে হবে।

জুলাই ৩৬-এ শিক্ষার্থীদের বহনকরা বাংলাদেশের একটি পতাকা জেমস এম আকাবার হাতে তুলে করে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে মিলনায়তনের প্রবেশের মুখেই ৩৬ জুলাইয়ের বীর-শহীদ এপিটাফ পরিদর্শন করেন সকল আমন্ত্রিত অতিথি এবং অন্যান্যরা। বাংলাদেশের তরুণ প্রজন্মের সাথে এই বিশেষ অনুপ্রেরণামূলক অনুষ্ঠানটি নতুন সম্ভাবনার দরজা উন্মোচন করবে বলে আশা করছে বেসিস।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন বাজারের প্রায় অর্ধেকই এখন গ্রে-মার্কেটের দখলে

কাঁঠাল থেকে তৈরি হবে সুপারব্যাটারি!
নির্বাচিত

কাঁঠাল থেকে তৈরি হবে সুপারব্যাটারি!

ব্র্যাক কুমন মোহাম্মদপুর সেন্টার উদ্বোধন করলেন আরিফা জেসমিন কনিকা
প্রযুক্তি সংবাদ

ব্র্যাক কুমন মোহাম্মদপুর সেন্টার উদ্বোধন করলেন আরিফা জেসমিন কনিকা

কেনাকাটা করা যাবে হোয়াটসঅ্যাপে
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপ ডিলিট করার হিড়িক লেগেছে!

ফাইবারগ্লাসের বডিতে আসছে ‘শাওমি ১৮ প্রো’ ও ‘১৮ প্রো ম্যাক্স’
নির্বাচিত

ফাইবারগ্লাসের বডিতে আসছে ‘শাওমি ১৮ প্রো’ ও ‘১৮ প্রো ম্যাক্স’

ব্যবসায়ীদের জন্য সহায়ক পরিবেশ তৈরিতে সচেষ্ট অন্তর্বর্তী সরকার- আইসিটি সচিব
টেলিকম

ব্যবসায়ীদের জন্য সহায়ক পরিবেশ তৈরিতে সচেষ্ট অন্তর্বর্তী সরকার- আইসিটি সচিব

Load More

ট্রেন্ডিং টপিক

ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

আইসিটি খাতে পাঁচ বছরে ৫২ হাজার তরুণকে প্রশিক্ষণের পরিকল্পনা

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ
অর্থ ও বাণিজ্য

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

১০০০০ এমএএইচ+ ব্যাটারিসহ সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ
প্রযুক্তি সংবাদ

একই নামে স্মার্টফোন, ব্যাটারি কমবেশি কেন?

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে
নির্বাচিত

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
নির্বাচিত

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’...

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 December 2024

বিজয় দিবসে তরুণ প্রজন্মকে মহাকাশবিজ্ঞান ও স্টেম শিক্ষা নিয়ে অনুপ্রাণিত করলো বেসিস

Techzoom.TV |
TechzoomTV