Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটনের নতুন মডেলের অটোমেটিক ডুপ্লেক্স প্রিন্টার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
ওয়ালটনের নতুন মডেলের অটোমেটিক ডুপ্লেক্স প্রিন্টার উদ্বোধন
Share on FacebookShare on Twitter

নতুন মডেলের ৪০ পিপিএম অটোমেটিক ডুপ্লেক্স প্রিন্টার উন্মোচন করেছে দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে। অত্যাধুনিক প্রযুক্তির ওয়ালটনের এই প্রিন্টারে কম্পিউটার বা ল্যাপটপের পাশাপাশি অ্যাপের মাধ্যমে স্মার্টফোন বা ট্যাব ব্যবহার করেও সহজেই প্রিন্ট করা যাবে। ‘প্রিন্টন’ ব্র্যান্ডে বাজারে আসা ওয়ালটনের এই প্রিন্টারটির মডেল প্রিন্টন ওপি৪০১ডিডব্লিউ (Printon OP401DW)। দ্রুতগতির প্রিন্টিং সুবিধাযুক্ত ওয়ালটনের নতুন প্রিন্টারটির দাম ২৭ হাজার ৫০০ টাকা।

সম্প্রতি ওয়ালটন আয়োজিত ‘অ্যাডভান্সড টেকনোলজি সল্যুশন বা এটিএস এক্সপো-২০১৪’ শীর্ষক শিল্পমেলায় নতুন মডেলের এই প্রিন্টার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর চেয়ারম্যান এস এম রেজাউল আলম।

অনুষ্ঠানে জানানো হয়, ওয়ালটনের এই প্রিন্টারে ১.২ গিগাহার্জ প্রসেসর এবং ৫১২ মেগাবাইট মেমোরি রয়েছে। এর প্রিন্টিং স্পিড ৪০ (এ ফোর) এবং ৪২ (লেটার) পিপিএম। এই প্রিন্টারে কমান্ড দেয়ার ৬.৯ সেকেন্ডেরও কম সময়ে প্রথম পেইজ প্রিন্ট হবে। এর মান্থলি ডিউটি সাইকেল ১ লাখ পেইজ।

নতুন মডেলের প্রিন্টন প্রিন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, ওয়ালটন দেশে ব্যাপক হারে কর্মসংস্থান সৃষ্টি করছে। তারা বাংলাদেশ থেকে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রার সাশ্রয় করছে। যথাযথভাবে ভ্যাট-ট্যাক্স পরিশোধের মাধ্যমে দেশীয় অর্থনীতিতে অবদান রাখছে। এছাড়া পরিবেশ সুরক্ষায় বদ্ধপরিকর ওয়ালটন। ব্যবসায় স্বচ্ছতা নিশ্চিত করছে ওয়ালটন। যখন কোনো উন্নত দেশ ভ্রমণে যেতাম; তখন সেসব দেশের হাই-টেক পণ্য ও প্রোডাকশন প্রক্রিয়া দেখে আফসোস হতো। ভাবতাম এসব পণ্য আমাদের দেশে কবে তৈরি হবে! আমাদের দেশ কবে সেই সক্ষমতা পাবে? সম্প্রতি ওয়ালটনের প্রোডাকশন প্ল্যান্ট পরিদর্শনের পর আমি অভিভূত হয়েছি। ওয়ালটন পূর্বের সব ধারণা পাল্টে দিয়েছে। ওয়ালটনকে দেখে আশ্বস্ত হয়েছি এই ভেবে যে আমার দেশও অনেক দূর এগিয়ে গেছে।

তিনি বলেন, ওয়ালটন এখন নিজস্ব প্ল্যান্টে ল্যাপটপ, ডেক্সটপ, অল-ইন-ওয়ান পিসি, মনিটর, প্রিন্টার, ট্যাব, স্পিকার ও সিসিটিভিসহ সব ধরনের পণ্যই তৈরি করছে। ওয়ালটন এখন আমাদের ইমোশনে পরিণত হয়েছে। আমরা সাধারণত ভালো পণ্য সার্ভিসের জন্য বিদেশী পণ্যের দিকে ঝুঁকি। কিন্তু ওয়ালটন সেই ধারণায় পরিবর্তন করে দিয়েছে। সেরা সার্ভিস ও পণ্য সরবরাহের মাধ্যমে ক্রেতাদের বিদেশ নির্ভরতা থেকে ফিরিয়েছে। তারা সাশ্রয়ী দামে পণ্য বাজারজাত করছে; যাতে সাধারণ মানুষও এখন স্মার্টফোনসহ সব ধরনের প্রযুক্তিপণ্য ব্যবহার করতে পারছেন। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ওয়ালটনের ভূমিকা অনস্বীকার্য। এজন্য ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ।

এস এম রেজাউল আলম বলেন, ওয়ালটন ডিজিটাল ও ইলেকট্রনিক্স জগতের সব ধরনের পণ্যই শতভাগ কোয়ালিটি নিশ্চিত করে তৈরি করছে। এভাবেই ধীরে ধীরে বাংলাদেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদনকারী, বাজারজাতকারী এবং রপ্তানিকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে ওয়ালটন। এসব সম্ভব হয়েছে সরকারের দেশীয় শিল্পের বিকাশের লক্ষ্যে গৃহীত বিভিন্ন নীতি সহায়তার ফলে। দিন দিন ওয়ালটনের ডিজি টেক ও হাই টেক পণ্যের পরিসর ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। দেশীয় বিনিয়োগকারীদের ও শিল্প রক্ষায় রপ্তানিসহ আরো কিছু বিষয়ে এখনো সরকারের নীতি সহায়তা দরকার। তাহলে দেশের অর্থনীতি আরো দুর্বার গতিতে এগিয়ে যাবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজি-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) লিয়াকত আলী, ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন এবং ওয়ালটন কম্পিউটার প্রোডাক্টের চিফ বিজনেস অফিসার (সিবিও) তৌহিদুর রহমান রাদসহ প্রতিষ্ঠানটির ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।

Tags: অল-ইন-ওয়ান পিসিওয়ালটনট্যাবডেক্সটপপ্রিন্টারমনিটরল্যাপটপস্পিকার

এই বিভাগ থেকে আরও পড়ুন

দ্রুত ইমিগ্রেশনে ৭ জুলাই থেকে শাহজালাল বিমানবন্দরে ই-গেট
নির্বাচিত

দ্রুত ইমিগ্রেশনে ৭ জুলাই থেকে শাহজালাল বিমানবন্দরে ই-গেট

স্ন্যাপচ্যাট এনেছে নতুন চমক
প্রযুক্তি সংবাদ

স্ন্যাপচ্যাট এনেছে নতুন চমক

দেশে ২ হাজার ৫০০ ই-কমার্স সাইট রয়েছে
ই-কমার্স

ই-কমার্স প্রতিষ্ঠানের টাকা পাচ্ছেন ৬,১৭৩ গ্রাহক

কিবো রোবট প্রোগ্রামিং চ্যালেঞ্জে অংশগ্রহণের সময় বাড়ল
প্রযুক্তি সংবাদ

কিবো রোবট প্রোগ্রামিং চ্যালেঞ্জে অংশগ্রহণের সময় বাড়ল

এবার গুগলের অ্যাপ দেখা যাবে হুয়াওয়ে এর অ্যাপ গ্যালারিতে
নির্বাচিত

এবার গুগলের অ্যাপ দেখা যাবে হুয়াওয়ে এর অ্যাপ গ্যালারিতে

হাই স্ক্রীন রিফ্রেশ রেটে পাওয়া যাবে ভিভো ওয়াই১৮
নির্বাচিত

হাই স্ক্রীন রিফ্রেশ রেটে পাওয়া যাবে ভিভো ওয়াই১৮

Load More

ট্রেন্ডিং টপিক

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ
অর্থ ও বাণিজ্য

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

একযোগে মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
বিবিধ

একযোগে মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

‘কোনো সীমারেখা নেই, মধ্যপ্রাচ্যে সব মার্কিন-ইসরায়েলি স্থাপনা এখন বৈধ লক্ষ্যবস্তু’
বিবিধ

‘কোনো সীমারেখা নেই, মধ্যপ্রাচ্যে সব মার্কিন-ইসরায়েলি স্থাপনা এখন বৈধ লক্ষ্যবস্তু’

ইরানি হামলায় ৫৬০ মার্কিন সৈন্য নিহতের দাবি আইআরজিসি-র!
বিবিধ

ইরানি হামলায় ৫৬০ মার্কিন সৈন্য নিহতের দাবি আইআরজিসি-র!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর
শিক্ষা ও ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

রাজধানীর তেজগাঁও কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এলএলবি...

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix