Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগে কাজ করতে হবে: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 25 May 2019
ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগে কাজ করতে হবে: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তি উপযোগী দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে নিরাপদ ইন্টারনেট অপরিহার্য। এই লক্ষ্যে লাগসই করণীয় নির্ধারণ করে সমন্বিত উদ্যোগে কাজ করতে হবে। ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার কাজটি একক কোন বিভাগ ও সংস্থার কাজ নয়।

তিনি ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার কাজটি সমন্বিত উদ্যোগে এগিয়ে নিতে নব গঠিত ডিজিটাল নিরাপত্তা সংস্থা এবং আইনপ্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

মন্ত্রী আজ ঢাকায় ডিজিটাল নিরাপত্তা এজেন্সি ও তথ্যপ্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত ডিজিটাল নিরাপত্তা এবং করণীয় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান।

মন্ত্রী বলেন, পৃথিবীতে চতুর্থ শিল্প বিপ্লব আলোচিত হওয়ার তিন বছর আগে ডিজিটাল বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ শুরু করেছে। ডিজিটাল নিরাপত্তা আইন বাংলাদেশে প্রথম করবে এটাও কেউ ভাবেনি। ডিজিটাল জগৎ তার পরিধি এবং তার নিরাপত্তা একটি বিশাল বিষয়। এটা নিয়ে বিতর্ক করার সুযোগ নেই। আগামীর বৈশি^ক চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানব সম্পদ তৈরির প্রয়োজনে আমি যখন আমার শিশুটিকে প্রোগ্রামিং শিখাব, ওয়েব সাইড থেকে যখন এ বিষয়ক অ্যাপস ডাউন লোড করতে বলবো সেই ক্ষেত্রে আমার দায়িত্ব হচ্ছে ৫ বছরের শিশু থেকে নতুন প্রজন্মকে যেন নিরাপদ ইন্টারনেট দিতে পারি। যদি না পারি তাহলে আমি জেনে শুনে অপরাধ করছি। একটি খারাপ জায়গায় জেনে শুনে নতুন প্রজন্মকে ঠেলে দিচ্ছি।

একদিকে ডিজিটাল দক্ষতা অর্জনের কথা বলব অন্যদিকে নিরাপত্তার কারণে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করে আমরা জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার উপযোগী মানুষ তৈরি করতে পারব না উল্লেখ করেন টেলিযোগাযোগ মন্ত্রী।

সরকারী কাজে ডট বিডি ডোমেইন ছাড়া ই – মেইল ব্যবহারের বিষয়ে সরকারি সিদ্ধান্তের প্রসংগ উল্লেখ করে জনাব মোস্তাফা জব্বার বলেন, সরকারের লক্ষ্য সাধারণ মানুষের জীবন যাপন, সমাজ অথবা প্রশাসন তাদের নিরাপত্তার কথা। সামনের দিনে পৃথিবীর যুদ্ধটাও ডিজিটাল যুদ্ধ হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই ক্ষেত্রে ব্যাপক সক্ষমতা অর্জন করার প্রয়োজন আছে। সামনের বিস্ময়কর প্রযুক্তির ফলে ড্রাইভার বিহীন গাড়ী চলবে, রোবট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজে মানুষের বিকল্প হিসেবে কাজ করবে উল্লেখ করে টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, সরকার ডিজিটাল প্রযুক্তি চায় কিন্তু মানুষকে বাদ দিয়ে নয়। আমরা ডিজিটাল প্রযুক্তি চাই মানুষের জীবন যাপনকে সহজ করার জন, জীবন যাপনকে উন্নত করার জন্য। ডিজিটাল বাংলাদেশের শ্লোগান ঐখানে যেখানে প্রযুক্তি ব্যবহার করে আমরা সেই জায়গায় পৌছাতে চাই। সেই প্রত্যন্ত গ্রামে স্বাস্থ্য সেবা পৌছাতে চাই।

মন্ত্রী প্রযুক্তি দিয়ে প্রযুক্তিকে এবং সচেতনতা সৃষ্টির মাধ্যমে প্রযুক্তিকে নিরাপদ রাখার প্রয়োজনীয় ওপর গুরুত্বারোপ করে বলেন, গত তিন মাসে ২২ হাজার পর্নো সাইট, আড়াই হাজারেরও বেশী জোয়ার সাইট বন্ধ করা হয়েছে, টিপ টপ নামের একটি অ্যাপ ২ লাখেরও বেশী ভিডিও নামিয়ে ফেলতে বাধ্য হয়েছে।

আইসিটি বিভাগের সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে এবং এটুআই এর পলিসি এডভাইজার আনীর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সংসদ সদস্য অপরাজিতা হক, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক,ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক মো: রাশেদুল ইসলাম এবং বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বক্তৃতা করেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভিসি ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম। কর্মশালায় মূক্ত আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশ নেন ঢাকার অতিরিক্ত পুলিশকমিশনার মনিরুল ইসলাম এবং আইএসপিএবি‘র সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমির ১৫টি সিরিজে সাত বছরের আপডেট সাপোর্ট ঘোষণা
প্রযুক্তি সংবাদ

শত কোটি ব্যবহারকারীর মাইলফলকে চ্যাটজিপিটি

ছবি থেকেই ভিডিও বানাবে গুগলের ‘এআই টেক্সট প্রম্পট’ ফিচার
প্রযুক্তি সংবাদ

ছবি থেকেই ভিডিও বানাবে গুগলের ‘এআই টেক্সট প্রম্পট’ ফিচার

স্মার্টফোন বাজারে নতুন প্রতিদ্বন্দ্বী ভিভো ভি২৩ই
নির্বাচিত

স্মার্টফোন বাজারে নতুন প্রতিদ্বন্দ্বী ভিভো ভি২৩ই

৪কে ভিডিও কলও করা যাবে এই ৫জি নেটওয়ার্কে
নির্বাচিত

৪কে ভিডিও কলও করা যাবে এই ৫জি নেটওয়ার্কে

ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপস ব্যবহারের উপায়
নির্বাচিত

ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপস ব্যবহারের উপায়

ডিজিটাল নিরাপত্তা আর নাগরিকের ডিজিটাল স্বাধীনতা সমান গুরুত্বপূর্ণ
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল নিরাপত্তা আর নাগরিকের ডিজিটাল স্বাধীনতা সমান গুরুত্বপূর্ণ

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলালিংকের প্রতি মিনিট কলে ১০ এমবি ইন্টারনেট অফার
ছাড় ও অফার

বাংলালিংকে প্রতি মিনিট কথা বললেই মিলবে ১০ এমবি ইন্টারনেট

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?
নির্বাচিত

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

পেছনে থাকছে আলাদা OLED স্ক্রিন, সঙ্গে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা!
পাঁচমিশালি

অনার ৭০০ প্রোতে ১.৭২ ইঞ্চির ব্যাক স্ক্রিন ও ২০০MP ক্যামেরা, আসছে ১২,০০০mAh ব্যাটারির ফোনও

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের
অর্থ ও বাণিজ্য

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

নিরাপত্তা জোরদার ও প্রযুক্তিগত উন্নয়নের দোহাই দিয়ে কেন্দ্রীয়...

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 May 2019

ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগে কাজ করতে হবে: মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV