Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১ জানুয়ারি ২০২৫
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
Share on FacebookShare on Twitter

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষ মাত্রই উদ্যোক্তা। মানুষের কাজই হলো নিজের মন মতো কাজ করা। বাণিজ্য মেলা মানুষকে নিজের উদ্যোগ ও সৃজনশীলতাকে তুলে ধরার সুযোগ দেয়। এ সুযোগ কাজে লাগাতে হবে।

উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সারা দেশের উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলা আয়োজন করা যেতে পারে বলেও তিনি পরামর্শ দেন, এর জন্য অর্থ প্রয়োজনে সরকার দেবে বলেও তিনি উল্লেখ করেন।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে রাজধানীর পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এর আগে, ড. মুহাম্মদ ইউনূস সকাল সাড়ে ১০টার দিকে তিনি মেলার উদ্বোধনী ঘোষণা করেন। পরে তিনি ঘুরে ঘুরে মেলার স্টল পরিদর্শন করেন।

এবারের বাণিজ্য মেলায় বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া নিয়ে আটটি দেশের ব্যবসায়ীরা অংশ নিচ্ছেন। মেলার টিকিটের মূল্য (জনপ্রতি) ৫০ টাকা (প্রাপ্তবয়স্ক) এবং শিশুদের (১২ বছরের নিচে) ক্ষেত্রে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীরা তাদের কার্ড প্রদর্শন করে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন। এছাড়াও মেলা আগের মতোই সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে। এবারের মেলায় প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল ও প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় প্রথমবারের মতো থাকছে ই-টিকিটিংয়ের ব্যবস্থা।

পূর্বাচলে বাণিজ্য মেলায় ক্রেতা-দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে এ বছর থাকছে বিআরটিসির দুই শতাধিক বাস। এবারও বাণিজ্য মেলায় আসা দর্শনার্থীদের জন্য কুড়িল বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত বিআরটিসি বাস চলাচল করবে। এছাড়া পাশাপাশি বিশেষ ছাড়ে থাকছে উবার সার্ভিস।

কুড়িল বিশ্বরোড, ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী), নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বাণিজ্য মেলার উদ্দেশে বিআরটিসির ২০০টির বেশি মেলার জন্য নির্ধারিত শাটল বাস চলাচল করবে। এ ছাড়া মেলা প্রাঙ্গণ থেকে একই গন্তব্যে শাটল বাসের সর্বশেষ ট্রিপ ছাড়বে রাত ১১টায়।

এ ছাড়া মেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের সম্মানার্থে তৈরি করা হয়েছে জুলাই চত্বর ও ৩৬ চত্বর। একইসঙ্গে দেশের তরুণসমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধকরণে তৈরি করা হয়েছে ইয়ুথ প্যাভিলিয়ন। ১৯৯৫ সাল থেকে শেরেবাংলা নগরে ১ জানুয়ারি শুরু হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

এই বিভাগ থেকে আরও পড়ুন

কাজের স্বীতৃতি পেলো কেয়ারটিউটরসের কর্মীরা
প্রযুক্তি সংবাদ

কাজের স্বীতৃতি পেলো কেয়ারটিউটরসের কর্মীরা

কারখানা প্রশ্নে চিপ নির্মাতাদের সঙ্গে আলোচনায় ওয়াশিংটন
প্রযুক্তি বাজার

চিপ সরবরাহ সঙ্কট স্বাভাবিক হতে কয়েক বছর লাগবে

‘নাটোর হাই-টেক পার্কে’র ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পলক
প্রযুক্তি সংবাদ

‘নাটোর হাই-টেক পার্কে’র ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পলক

২০ লাখ সদস্যের জনপ্রিয় গ্রুপ ‘সার্চ ইংলিশ’
নির্বাচিত

২০ লাখ সদস্যের জনপ্রিয় গ্রুপ ‘সার্চ ইংলিশ’

ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি সরকার মানুষের কাছে নিতে সক্ষম হয়েছে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি সরকার মানুষের কাছে নিতে সক্ষম হয়েছে: মোস্তাফা জব্বার

বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে রিটার্ন দাখিল
প্রযুক্তি সংবাদ

বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে রিটার্ন দাখিল

Load More

ট্রেন্ডিং টপিক

ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে চাই: তথ্য প্রযুক্তি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে চাই: তথ্য প্রযুক্তি মন্ত্রী

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর
বিবিধ

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর

কেন রণতরী ছেড়ে উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে হামলা চালাল ইরান? নেপথ্যে ৫টি সামরিক কৌশল
বিবিধ

কেন রণতরী ছেড়ে উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে হামলা চালাল ইরান? নেপথ্যে ৫টি সামরিক কৌশল

ওয়ানপ্লাস ১৫টি (OnePlus 15T): ক্যামেরায় কি তবে সেই পুরোনো আমেজ?
প্রযুক্তি সংবাদ

ওয়ানপ্লাস ১৫টি (OnePlus 15T): ক্যামেরায় কি তবে সেই পুরোনো আমেজ?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix