Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কম্পিউটারের জন্য কোন অপারেটিং সিস্টেমটি উপযুক্ত?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
কম্পিউটারের জন্য কোন অপারেটিং সিস্টেমটি উপযুক্ত?
Share on FacebookShare on Twitter

কাজের ধরন ও প্রয়োজন অনুসারে ব্যক্তিগত কম্পিউটার বা পিসির জন্য সঠিক অপারেটিং সিস্টেম (ওএস) নির্বাচন করা ক্ষেত্র বিশেষে কঠিন কাজ হতে পারে। পারফরম্যান্স ও ব্যবহারের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে পছন্দের শীর্ষে রাখা যেতে পারে উইন্ডোজ ও ম্যাকওএসের মতো জনপ্রিয় ওএস।

উদাহরণস্বরূপ, বাজেট-ফ্রেন্ডলি কম্পিউটার ও সাধারণ কাজের জন্য উইন্ডোজ ও ক্রোমওএস উপযুক্ত হতে পারে। আবার যারা গেমিং করতে চান, তারা উচ্চ মানের হার্ডওয়্যারের সাহায্যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ভিত্তিতে নিজের পছন্দমতো কম্পিউটার তৈরি করতে পারেন। সামগ্রিকভাবে মাল্টিমিডিয়া বা মাল্টিটাস্কিংয়ের জন্য ম্যাকওএস বেছে নেয়া যেতে পারে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মেকইউজঅবের প্রতিবেদনে জনপ্রিয় চারটি অপারেটিং সিস্টেম সম্পর্কে আলোচনা করা হয়েছে—

উইন্ডোজ

উইন্ডোজ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ডেস্কটপ অপারেটিং সিস্টেম। এর মাধ্যমে সফটওয়্যার ও হার্ডওয়্যারে অনেক বিকল্প ব্যবহার করা যায়। আপনি যদি সাধারণ কাজের জন্য সাশ্রয়ী অথবা ব্যয়বহুল গেমিং পিসি খুঁজে থাকেন, তাহলে উইন্ডোজ একটি ভালো পছন্দ হতে পারে। মাইক্রোসফট অ্যাপ বা পুরনো সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে এটি উত্তম বিকল্প। অপারেটিং সিস্টেমটির যেকোনো সমস্যার সমাধান সহজেই অনলাইনে পাওয়া যায়। বিশেষ করে মাল্টিপ্লেয়ার গেমিংয়ের জন্য উইন্ডোজ একটি সেরা বিকল্প হতে পারে। সামগ্রিকভাবে অধিকাংশ কাজের জন্য ব্যবহারকারীদের পছন্দের তালিকার শীর্ষে থাকে উইন্ডোজ।

ম্যাকওএস

যদি কেউ আগে থেকেই অ্যাপলের ডিভাইস ব্যবহার করে থাকেন, তাহলে ম্যাকওএস তার পছন্দের শীর্ষে থাকতে পারে। কারণ অ্যাপলের ইকোসিস্টেমে ডিভাইসগুলো অত্যন্ত ভালোভাবে কাজ করে। অন্যান্য অপারেটিং সিস্টেমের তুলনায়, বিশেষ করে স্মার্টফোনের সঙ্গে সিঙ্ক্রোনাইজেশনের ক্ষেত্রে ম্যাকওএসের সমস্যা তুলনামূলক কম। তাছাড়া অ্যাপলের কম্পিউটারে অভ্যস্ত হলে অন্যান্য কম্পিউটার বা অপারেটিং সিস্টেমের চেয়ে তুলনামূলকভাবে সহজে ফিচারগুলো ব্যবহার করা যায়। যেহেতু ম্যাকওএস শুধু অ্যাপলের কম্পিউটারেই ব্যবহার হয়, তাই কনফিগারেশনের বিকল্প সীমিত ও হার্ডওয়্যার কিছুটা ব্যয়বহুল হতে পারে। যারা ল্যাপটপ কিনতে চান, তাদের জন্য অ্যাপলের এমওয়ান চিপযুক্ত ম্যাকবুক এয়ার একটি ভালো বিকল্প হতে পারে।

লিনাক্স

কেউ যদি কম্পিউটার কাস্টমাইজ করতে পছন্দ করেন, তাহলে লিনাক্স একটি দারুণ বিকল্প হতে পারে। লিনাক্স নিজে একটি অপারেটিং সিস্টেম নয়, বরং এটি বিভিন্ন সংস্করণের ভিত্তি, যেখানে প্রতিটি সংস্করণের স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য উপযোগী কিছু লিনাক্স সংস্করণ রয়েছে, যা সহজেই ব্যবহার করা যায় ও বেশির ভাগই বিনামূল্যে পাওয়া যায়। নতুন ডিভাইস কেনার দরকার নেই। আপনি আপনার বর্তমান কম্পিউটারে লিনাক্স ইনস্টল করে দেখতে পারেন।

ক্রোমওএস

শিক্ষার্থীদের জন্য উপযুক্ত ল্যাপটপ হতে পারে ক্রোমওএস-ভিত্তিক ক্রোমবুক। কারণ এ ল্যাপটপগুলো সাধারণত ব্রাউজারের মাধ্যমে পরিচালিত হয়। অনলাইন ডকুমেন্ট তৈরি করা, ক্লাউডভিত্তিক পরিষেবা সহজেই ব্যবহারের সুবিধা রয়েছে। নোট নেয়া, বই পড়া, নতুন কিছু শেখা ও কনটেন্ট উপভোগ করার জন্য ক্রোমওএস উপযোগী। অধিকাংশ ক্রোমবুকের দাম তুলনামূলকভাবে সাশ্রয়ী়। তাছাড়া দূর থেকে নিয়ন্ত্রণ করার ফিচার সহজে ব্যবহার করা যায়।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিসপ্লে কারখানা সাময়িক বন্ধ এলজি’র
প্রযুক্তি সংবাদ

ডিসপ্লে কারখানা সাময়িক বন্ধ এলজি’র

শাওমির প্রথম বাটনলেস স্মার্টফোন আসতে পারে ২০২৫ সালে
নির্বাচিত

শাওমির প্রথম বাটনলেস স্মার্টফোন আসতে পারে ২০২৫ সালে

প্রযুক্তি সংবাদ

ইরানের বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগ মাইক্রোসফটের

৩,০০০ টাকারও বেশি ছাড়ে রিয়েলমি জিটি স্মার্টফোন কিনে নিন, দুর্দান্ত অফার
ছাড় ও অফার

৩,০০০ টাকারও বেশি ছাড়ে রিয়েলমি জিটি স্মার্টফোন কিনে নিন, দুর্দান্ত অফার

বিশ্বকাপে টাইটানের ক্রিকেট উৎসব ক্রিকেট ফিয়েস্টা ২০২৩
প্রযুক্তি সংবাদ

বিশ্বকাপে টাইটানের ক্রিকেট উৎসব ক্রিকেট ফিয়েস্টা ২০২৩

৫জির আওতায় ব্রিটিশ গরুর পাল
নির্বাচিত

৫জির আওতায় ব্রিটিশ গরুর পাল

Load More

ট্রেন্ডিং টপিক

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি
শিক্ষা ও ক্যাম্পাস

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

ইরানকে কি চীন উদ্ধার করতে আসবে?
বিবিধ

ইরানকে কি চীন উদ্ধার করতে আসবে?

ইরান যুদ্ধের তৃতীয় দিনের সর্বশেষ আপডেট:
বিবিধ

ইরান যুদ্ধের তৃতীয় দিনের সর্বশেষ আপডেট:

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক
নির্বাচিত

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix