Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চ্যাটজিপিটি’তে যুক্ত হলো এআই এজেন্ট ‘ডিপ রিসার্চ’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫
চ্যাটজিপিটি’তে যুক্ত হলো এআই এজেন্ট ‘ডিপ রিসার্চ’
Share on FacebookShare on Twitter

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি সম্পর্কে যাদের সামান্য হলেও ধারণা তাদের কাছে চ্যাটজিপিটি-কে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। আমেরিকান এআই গবেষণা স্টার্টআপ ওপেনএআই ২০২২ সালের নভেম্বরে ‘চ্যাটজিপিটি’ নামক এআই চ্যাটবটটি নিয়ে আসার পর গত দু’বছরে এআই খাতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। তারই ধারাবাহিকতায় এবার চ্যাটজিপিটি’তে যুক্ত হলো নতুন এক ‘এআই এজেন্ট’, যার নাম ‘ডিপ রিসার্চ’। গত ২ ফেব্রুয়ারি (রবিবার) প্রকাশিত এক ব্লগ পোস্টে ওপেনএআই নতুন এই এআই এজেন্টের আগমনের ঘোষণা দেয়।

ব্লগ পোস্টে ডিপ রিসার্চ সম্পর্কে বিস্তারিত জানায় বিশ্বের অন্যতম শীর্ষ এই এআই গবেষণা প্রতিষ্ঠানটি। সাধারণভাবে বললে ‘ডিপ রিসার্চ’ হচ্ছে এমন একটি এআই এজেন্ট যেটি ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী নিজে নিজেই ইন্টারনেট ব্রাউজ করে তথ্য সংগ্রহ করা থেকে শুরু করে যুক্তিসহকারে সেগুলো বিশ্লেষণ করা এবং হাজারো অনলাইন সোর্স থেকে তথ্য একত্রিত করে বিস্তারিত গবেষণা প্রতিবেদন প্রস্তুত করতে সক্ষম।

অর্থাৎ, ব্যবহারকারীর দেওয়া প্রম্পট অনুযায়ী একাধিক ধাপের গবেষণামূলক কাজ করতে সক্ষম চ্যাটজিপিটি’র নতুন এই এজেন্ট ডিপ রিসার্চ। জেনারেটিভ এআই প্রযুক্তির সাধারণ এআই মডেল বা টুলের তুলনা করলে ডিপ রিসার্চের মতো এআই এজেন্টের মূল সুবিধা হলো এগুলো’তে প্রতিটি কাজের জন্য বারবার প্রম্পট দিতে হয় না। ব্যবহারকারী তার প্রয়োজন বলে দিলে, এআই এজেন্ট টুল একাধিক ধাপে সেগুলো নিজে থেকেই সম্পন্ন করতে থাকে। ফলে ব্যবহারকারীর সময় ও শ্রম উভয়ই সাশ্রয় হয়।

ওপেনএআই দাবি করছে, জটিল ও উন্নত গবেষণামূলক কাজ যেটা স্বাভাবিকভাবে করতে একজন ব্যবহারকারীকে অনেক ঘন্টা সময় ব্যয় করতে হতো, সেটাই ডিপ রিসার্চ এখন মাত্র ১০ মিনিটে করে দিতে সক্ষম। অর্থাৎ, একজন রিসার্চ অ্যানালিস্টের কাজ করতে সক্ষম ডিপ রিসার্চ।

ওয়েব ব্রাউজিং ও উন্নত ডেটা বিশ্লেষণের সক্ষমতা সম্পন্ন ‘ডিপ রিসার্চ’ এজেন্টটি ওপেনএআই-এর সবচেয়ে উন্নত ‘০৩’ (জিরো থ্রি) মডেলের উপর ভিত্তি করে তৈরি। উল্লেখ্য, ‘০৩’ (জিরো থ্রি) মডেলটি ওপেনএআই’র বর্তমান রিজনিং এআই মডেল ‘০১’ (জিরো ওয়ানের) উন্নত সংস্করণ, যেটা এখনও আনুষ্ঠানিকভাবে রিলিজ করেনি প্রতিষ্ঠানটি। কিন্তু এজেন্টিক সক্ষমতার ‘ডিপ রিসার্চ’-এর কল্যাণে আগেভাগেই ০৩ মডেলটির স্বাদ নিতে পারেন চ্যাটজিপিটি’র ব্যবহারকারীরা।

‘ডিপ রিসার্চ’ এআই এজেন্টটি আপাতত চ্যাটজিপিটি’র প্রো সাবসক্রিপশনের ব্যবহারকারীরা অ্যাক্সেস করতে পারছেন। অচিরেই প্লাস ও টিম সাবসক্রিপশনের ব্যবহারকারীদের কাছে এটি পৌঁছে দেওয়া হবে। তবে ফ্রি অ্যাকাউন্টের মাধ্যমে এটি আদৌ ব্যবহার করা যাবে কিনা এ সম্পর্কে এখনও কিছুই জানায়নি ওপেনএআই।

উল্লেখ্য, সম্প্রতি চীনের এআই ল্যাব ডিপসিক তাঁদের ‘আর১’ (আর ওয়ান) রিজনিং এআই মডেলটি রিলিজ করার পর এআই’র জগতে শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানগুলো নড়েচড়ে বসতে বাধ্য হয়। এই প্রেক্ষাপটে গত ২৮ জানুয়ারি ওপেনএআই ঘোষণা দেয় যে, তাঁদের আসন্ন ‘০৩’ (জিরো থ্রি) রিজনিং মডেলটিকে ফ্রি’তেও সীমিত আকারে ব্যবহারের সুযোগ করে দিবে।

এখানে বলে রাখা আবশ্যক, ডিপসিকের এআই অ্যাসিসট্যান্ট চ্যাটবটে ব্যবহৃত দুটি মডেলই- ভি৩ (ভিথ্রি) ও আর১ (আর ওয়ান)- সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়। ফলে কিছুটা চাপে পড়েই ওপেনএআই এমন ঘোষণা দিতে বাধ্য হয়েছে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। প্রশ্ন হচ্ছে, ‘০৩’ মডেলটিকে যদি ফ্রি’তে ব্যবহারেরর সুযোগ করে দেওয়া হয়, তাহলে ডিপ সার্চের ক্ষেত্রে এমনটা করা হলো না কেন?

উল্লেখ্য, ডিপসিকের সকল এআই প্রোডাক্টই ওপেন-সোর্স, ফলে যে কেউ চাইলে তাঁদের এআই মডেল কাস্টমাইজ করে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন টুল তৈরি করে নিতে পারেন। ডিপ সার্চের উপর ডিপসিকের আরেকটি দৃশ্যমান প্রভাব হচ্ছে, ডিপ সার্চ-ও এর থিংকিং বা চিন্তা করার প্রক্রিয়া সম্পর্কে ব্যবহারকারীকে জানাবে।

এখানেই শেষ নয়। ‘ডিপসিক’-এর সাথে ‘ডিপ সার্চ’-এর নামের যে মিল রয়েছে সেটাকে কাকতালীয় বলে কতটা চালিয়ে দেওয়া সম্ভব- সে বিবেচনা না হয় পাঠকের জন্য তোলা রইলো।

Tags: চ্যাটজিপিটি

এই বিভাগ থেকে আরও পড়ুন

শ্যামলীতে ওয়ালটন মোবাইলের নতুন ব্র্যান্ড শপ ‘এ জে টেলিকম’
নির্বাচিত

শ্যামলীতে ওয়ালটন মোবাইলের নতুন ব্র্যান্ড শপ ‘এ জে টেলিকম’

চলতি সপ্তাহেই ৭ জেন ২ উন্মোচন করবে কোয়ালকম
নির্বাচিত

চলতি সপ্তাহেই ৭ জেন ২ উন্মোচন করবে কোয়ালকম

কল রিসিভের আগেই কলারের নাম জানাবে গুগল
নির্বাচিত

কল রিসিভের আগেই কলারের নাম জানাবে গুগল

অ্যাস্টন মার্টিনের প্রথম মোটরবাইক
অটোমোবাইল

অ্যাস্টন মার্টিনের প্রথম মোটরবাইক

চীনের রয়েছে নিজস্ব ভার্চুয়াল জগত
নির্বাচিত

চীনের রয়েছে নিজস্ব ভার্চুয়াল জগত

স্যামসাংয়ের এই ফোনে রয়েছে শক্তিশালী ব্যাটারি, দামও কম
নির্বাচিত

স্যামসাংয়ের এই ফোনে রয়েছে শক্তিশালী ব্যাটারি, দামও কম

Load More

ট্রেন্ডিং টপিক

নেতানিয়াহুর ৪ কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান
বিবিধ

নেতানিয়াহুর ৪ কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান

২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়
বিবিধ

২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!
বিবিধ

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?
নির্বাচিত

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix