Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন আইফোন এসইর ঘোষণা আসতে পারে আগামী সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
নতুন আইফোন এসইর ঘোষণা আসতে পারে আগামী সপ্তাহে
Share on FacebookShare on Twitter

অ্যাপল শিগগিরই নতুন বাজেট স্মার্টফোন আইফোন এসই উন্মোচন করতে পারে। ব্লুমবার্গের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রতিষ্ঠানটি আগামী সপ্তাহেই নতুন মডেলটির ঘোষণা দিতে পারে। ফোনটি চলতি মাসের শেষ নাগাদ বাজারে আসতে পারে।

২০২২ সালে সর্বশেষ আইফোন এসই বাজারে আসে। তবে সাম্প্রতিক সময়ে অ্যাপল স্টোরগুলোয় এ মডেলের মজুদ কমতে শুরু করেছে।

এক টুইটার ব্যবহারকারী ‘মাজিন বু’ নামে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে নতুন আইফোন এসই মডেল দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। ভিডিও অনুযায়ী, নতুন মডেলটিতে হোম বাটন থাকবে না। পরিবর্তে ওপরের দিকে ক্যামেরা নচ থাকতে পারে, যা আইফোনের সাম্প্রতিক ফ্ল্যাগশিপ মডেলগুলোর মতো।

এছাড়া নতুন আইফোন এসইতে ইউএসবি-সি পোর্ট থাকতে পারে। ইউরোপিয়ান ইউনিয়নের নিয়ম অনুযায়ী, সব স্মার্টফোনে ইউএসবি-সি চার্জিং পোর্ট বাধ্যতামূলক করা হয়েছে। এ নিয়মের কারণে অ্যাপলকে ২০২৩ সালের শেষ দিকে ইউরোপের বাজারে আইফোন ১৪ ও আইফোন এসই (২০২২) বিক্রি বন্ধ করতে হয়েছিল।

ব্লুমবার্গের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, নতুন আইফোন এসইতে অ্যাপল প্রথমবারের মতো নিজস্ব তৈরি সেলুলার মডেম ব্যবহার করবে। এতদিন অ্যাপল তাদের ফোনে কোয়ালকমের মডেম ব্যবহার করত। নতুন মডেলে ফেস আইডি ও অ্যাপল ইন্টেলিজেন্স প্রযুক্তি থাকতে পারে, যা শক্তিশালী এ১৮ প্রসেসরের মাধ্যমে চালিত হবে।

অ্যাপল সাধারণত নতুন পণ্যের জন্য বড় আয়োজন করে। তবে এবার কোনো ইভেন্ট ছাড়াই সরাসরি ওয়েবসাইট ও অ্যাপল স্টোরের মাধ্যমে ফোনটির বিক্রি শুরু হবে বলে জানানো হয়েছে।

২০২২ সালে বাজারে আসা আইফোন এসইর দাম ছিল ৪২৯ ডলার। তবে নতুন মডেলে উন্নত প্রসেসর ও ইউএসবি-সি সুবিধা থাকায় দাম কিছুটা বেশি হতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

Tags: আইফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

নাসায় যেতে পারেননি প্রতিযোগীরা, গেছেন প্রতিনিধিরা
প্রযুক্তি সংবাদ

নাসায় যেতে পারেননি প্রতিযোগীরা, গেছেন প্রতিনিধিরা

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
প্রযুক্তি সংবাদ

১৩ বছরের সাফল্যের স্বীকৃতি: গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-কে লেনোভোর সম্মাননা

অন্য চার্জার দিয়ে ফোন চার্জ দিলে যেসব ক্ষতি
নির্বাচিত

অন্য চার্জার দিয়ে ফোন চার্জ দিলে যেসব ক্ষতি

রাজধানীতে অনুমোদনবিহীন মোবাইল ফোন জব্দ
প্রযুক্তি সংবাদ

রাজধানীতে অনুমোদনবিহীন মোবাইল ফোন জব্দ

হ্যাকিংয়ের শিকার হয়েছে স্যামসাং, সোর্স কোড অনলাইন
প্রযুক্তি বাজার

এক দশকের সর্বনিম্নে স্যামসাংয়ের মুনাফা

বিনামূল্যে বিজ্ঞাপন ছাড়া ইউটিউব ভিডিও দেখবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

এবার সরাসরি কেনাকাটা করা যাবে ইউটিউবে

Load More

ট্রেন্ডিং টপিক

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?
বিবিধ

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?

ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী: আইআরজিসি
বিবিধ

ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী: আইআরজিসি

সফটওয়্যার ত্রুটিতে ৪৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড
অটোমোবাইল

সফটওয়্যার ত্রুটিতে ৪৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ
বিবিধ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix