Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়েবক্যামে প্রাইভেসি নিশ্চিতে পাঁচ টিপস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
ওয়েবক্যামে প্রাইভেসি নিশ্চিতে পাঁচ টিপস
Share on FacebookShare on Twitter

ভিডিও কল, স্ট্রিমিং ও অনলাইন মিটিংয়ের জন্য বেশ কাজের ওয়েবক্যাম। তবে গ্যাজেটটি সঠিকভাবে সুরক্ষিত করা না হলে হ্যাক হওয়ার মাধ্যমে গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি তৈরি হতে পারে। সাইবার অপরাধীরা বা অননুমোদিত ব্যবহারকারীরা ওয়েবক্যামের অ্যাকসেস নিয়ে নজরদারি চালাতে পারে। তবে কিছু সতর্কতা অবলম্বন করলে এসব ঝুঁকি এড়ানো সম্ভব। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মেকইউজঅবের প্রতিবেদনে ওয়েবক্যামের প্রাইভেসি-সংক্রান্ত কয়েকটি টিপস দেয়া হয়েছে ।

ওয়েবক্যামে কাভারের ব্যবহার

২০১৬ সালে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, মেটা প্লাটফর্মস ইনকরপোরেটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ ও সাবেক এফবিআই পরিচালক জেমস কমি গোপনীয়তা রক্ষার জন্য তাদের ল্যাপটপের ওয়েবক্যাম ঢেকে রাখেন। কমি জানান, ‌তিনি এটি করতে শুরু করেন, কারণ তিনি তার চেয়েও স্মার্ট একজনকে ক্যামেরায় টেপ লাগিয়ে রাখতে দেখেছিলেন। কোনো কারণে কম্পিউটারের অ্যাকসেস হ্যাকারদের হাতে চলে গেলেও ওয়েবক্যাম ঢাকা থাকলে লাইভ ভিডিও ধারণ করতে পারবে না তারা। এ একটি কাজের মাধ্যমে অনেক বিব্রতকর পরিস্থিতির হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। ওয়েবক্যামে কাভার না থাকলে অস্বচ্ছ টেপ ব্যবহার করা যেতে পারে।

ওয়েবক্যামের সংযোগ বিচ্ছিন্ন করা

ওয়েবক্যামে কাভার দেয়া সম্ভব না হলে সংযোগ বিচ্ছিন্ন অথবা ডিজেবল করা যেতে পারে। এক্সটার্নাল ওয়েবক্যাম হলে সহজেই সংযোগ বিচ্ছিন্ন করা যায়। তবে ল্যাপটপে সাধারণত ওয়েবক্যাম স্থায়ীভাবে যুক্ত করা থাকে। এক্ষেত্রে সেটিংস থেকে ডিজেবল করতে হয়। ডিভাইস ম্যানেজার থেকে ‘ক্যামেরাস’ অপশন থেকে ডিজেবল করা যাবে। তবে হ্যাকারদের হাতে কম্পিউটারের পুরো অ্যাকসেস থাকলে তারা এ সেটিংসও পরিবর্তন করতে পারবে। ফলে কাভার ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা।

অ্যাপ ও ওয়েবসাইটের ওয়েবক্যাম অ্যাকসেস বন্ধ করা

বিভিন্ন ধরনের কাজের সুবিধার্থে অ্যাপ বা ওয়েবসাইটে ওয়েবক্যাম অ্যাকসেসের অনুমতি দিতে হয়। কিন্তু কাজটি ক্ষেত্রবিশেষে ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। এজন্য অ্যাপ বা ওয়েবসাইট কতটা বিশ্বাসযোগ্য ও নিরাপদ তা যাচাই না করে ওয়েবক্যাম অ্যাকসেসের অনুমতি দেয়া ঠিক হবে না। ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ সেটিংসের ক্যামেরা অপশন থেকে অনুমতি বন্ধ করা যাবে। একইভাবে ব্রাউজার থেকে কোন কোন ওয়েবসাইটের জন্য অনুমতি দেয়া আছে তা দেখা সম্ভব।

মিটিংয়ে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সচেতনতা

ওয়েবক্যাম সম্পর্কে সর্বোচ্চ সতর্ক থাকার পরও মিটিংয়ে যুক্ত হওয়ার সময় ব্যাকগ্রাউন্ডে কী দেখা যাচ্ছে সেক্ষেত্রে অবহেলা করলে প্রাইভেসি লঙ্ঘন হতে পারে। যেহেতু লাইভ ব্রডকাস্ট হচ্ছে, তাই সবাই দেখতে পারবেন এবং রেকর্ডও হতে পারে। সেজন্য যতটা সম্ভব ব্যাকগ্রাউন্ড পরিষ্কার রাখা জরুরি। তবে মিটিং অ্যাপগুলোয় ব্যাকগ্রাউন্ড ব্লার করার অপশন থাকে। তা চালু করে নেয়া যেতে পারে।

ওয়েবক্যাম ড্রাইভারের হালনাগাদ

ওয়েবক্যামের ড্রাইভার নিয়মিত হালনাগাদ না করলে হ্যাকাররা খুব সহজেই এর অ্যাকসেস নিতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সব ড্রাইভার হালনাগাদ করে। তবে এক্সটার্নাল ওয়েবক্যামের ক্ষেত্রে কাজটি আলাদাভাবে করার প্রয়োজন দেখা দিতে পারে। যে কোম্পানির ওয়েবক্যাম ব্যবহার করা হচ্ছে, তার ওয়েবসাইটে সাধারণত ড্রাইভার পাওয়া যায়, যা নামিয়ে হালনাগাদ করা যেতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্টারনেট-মোবাইল ব্যবহারকারী শিক্ষার্থী ৬১.৪ শতাংশ
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট-মোবাইল ব্যবহারকারী শিক্ষার্থী ৬১.৪ শতাংশ

এই ফ্যানের বিদ্যুৎ খরচ অর্ধেক
প্রযুক্তি পরামর্শ

এই ফ্যানের বিদ্যুৎ খরচ অর্ধেক

বাংলাদেশে উন্মোচিত হলো রেডমি ৯
নির্বাচিত

বাংলাদেশে উন্মোচিত হলো রেডমি ৯

জিপি’র সাবেক কর্মীদের পাওনা নিয়ে ঈদের পর ত্রিপক্ষীয় বৈঠক
টেলিকম

জিপি’র সাবেক কর্মীদের পাওনা নিয়ে ঈদের পর ত্রিপক্ষীয় বৈঠক

চলছে ওয়ালটনের টিভি এক্সচেঞ্জ মেলা
প্রযুক্তি সংবাদ

চলছে ওয়ালটনের টিভি এক্সচেঞ্জ মেলা

মুঠোফোনকে আকর্ষণীয় করে তুলতে চান? জেনে নিন
কিভাবে করবেন

মুঠোফোনকে আকর্ষণীয় করে তুলতে চান? জেনে নিন

Load More

ট্রেন্ডিং টপিক

এনভিডিয়াকে টপকে ফের বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি অ্যাপল
নির্বাচিত

এনভিডিয়াকে টপকে ফের বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি অ্যাপল

বাংলাদেশের ডিজিটাল বাণিজ্যের আগামী দশক: কেন শুধু লেনদেন নয়, প্রয়োজন আস্থা ও শক্তিশালী ইকোসিস্টেম
ই-কমার্স

বাংলাদেশের ডিজিটাল বাণিজ্যের আগামী দশক: কেন শুধু লেনদেন নয়, প্রয়োজন আস্থা ও শক্তিশালী ইকোসিস্টেম

যুক্তরাষ্ট্রে আরো ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ টিএসএমসির
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে আরো ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ টিএসএমসির

৩ মিনিট চার্জেই ঘণ্টাখানেক গান শোনা যাবে ইয়ারবাডে
প্রযুক্তি বাজার

৩ মিনিট চার্জেই ঘণ্টাখানেক গান শোনা যাবে ইয়ারবাডে

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?
প্রযুক্তি সংবাদ

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?

আন্তর্জাতিক বাজারে উন্মোচিত হয়েছে হুয়াওয়ের জনপ্রিয় ‘ওয়াচ ফিট’...

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৩ ফেব্রুয়ারি ২০২৫

ওয়েবক্যামে প্রাইভেসি নিশ্চিতে পাঁচ টিপস

Techzoom.TV |
TechzoomTV