Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভিভো ভি৫০ ফাইভ জি এর যাত্রা শুরু: জাইসের ক্যামেরায় প্রো-লেভেল ফটোগ্রাফি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১০ মার্চ ২০২৫
ভিভো ভি৫০ ফাইভ জি এর যাত্রা শুরু: জাইসের ক্যামেরায় প্রো-লেভেল ফটোগ্রাফি
Share on FacebookShare on Twitter

আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো ভিভোর ভি সিরিজের সবচেয়ে উন্নত পোর্ট্রেট ফ্ল্যাগশিপ স্মার্টফোন। ’ভিভো ভি৫০ ফাইভ জি’ নামের এই স্মার্টফোনটির সবচেয়ে বড় আকর্ষণ জাইসের অল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, যা মোবাইল ফটোগ্রাফিকে নিয়ে যাবে নতুন এক মাত্রায়। এতে পাওয়া যাবে প্রো-লেভেল বা উচ্চ মানের পোর্ট্রেট ফটোগ্রাফির সুবিধা। ক্যামেরার দক্ষতার বাইরেও ভিভো ভি৫০ ফাইভ জি-তে রয়েছে আকর্ষণীয় ডিজাইন, শক্তিশালী ও স্লিম ৬০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি এবং অত্যন্ত দ্রুতগতির ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি, যা নানা পরিস্থিতিতে ব্যবহারকারীকে দেবে আরও উন্নত অভিজ্ঞতা।

ফোনটিতে থাকা সবগুলো ক্যামেরাই জাইসের ৫০ মেগাপিক্সেলের, যা পেশাদার মানের ছবি ধারণের জন্য অত্যন্ত উপযোগী। বিশেষ করে এর ৫০ এমপি জাইস ওআইএস মেইন ক্যামেরা ১/১.৫৫” সুপার-সেন্সিটিভ বড় সেন্সর ব্যবহার করে দুর্দান্ত লাইট ক্যাপচার করে। ফোনটিতে আছে জাইসের মাল্টিফোকাল পোর্ট্রেট ফিচার, যেটি ২৩ মি.মি., ৩৫ মি.মি. বা ৫০ মি.মি. ফোকাল লেন্থে পোর্ট্রেট শট নেওয়ার সুযোগ দেয়। ফলে প্রতিটি ছবি পাবে আরও প্রিমিয়াম ও প্রফেশনাল লুক। রয়েছে সিআইপিএ ৪.০ ডিএসএলআর লেভেলের স্ট্যাবিলাইজেশন। এতে হাত নড়ে গেলেও রাতে তোলা যে কোনও ছবিও থাকবে স্পষ্ট ও সুন্দর।

ফোনটিতে আছে এআই অরা লাইট পোর্ট্রেট, যা ১৪৩ গুণ আল্ট্রা-সফট ফিল লাইট ব্যবহার করে ছবিতে স্টুডিও-কোয়ালিটি লাইটিং নিশ্চিত করে। ফোনটির ক্যামেরায় থাকছে ফোর কে ভিডিও রেকর্ডিং অপশন, এআই ইরেজ ২.০, ফিল্ম ক্যামেরা মোড ও লাইভ ফটো ফিচার। ভিভো ভি৫০ এর ক্যামেরার পোর্ট্রেট মোডে পেশাদার লেন্সে স্পেশাল বোকে (ব্লার) ইফেক্ট ছবির বিষয়বস্তুকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। নতুন প্রযুক্তির কারণে স্মার্টফোনটিতে তোলা বড় গ্রুপ সেলফিও থাকবে স্পষ্ট ও নিখুঁত।

স্মার্টফোনের ডিজাইনেও নতুন মাত্রা যোগ করেছে ভিভো ভি৫০ ফাইভ জি। ফোনটিতে রয়েছে আলট্রা স্লিম ফোরডি ইনফিনিটি কার্ভড স্ক্রিন, যা ব্যবহার করার সময় দেবে আরামদায়ক অনুভূতি। স্মার্টফোনটি পাওয়া যাবে স্ট্যারি ব্লু ও স্যাটিন ব্ল্যাক—এই দুটি অভিজাত রঙে। স্ট্যারি ব্লু সংস্করণে প্রথমবারের মতো হলোগ্রাফিক প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে, যা খালি চোখে থ্রিডি ইফেক্ট তৈরি করে। আর স্যাটিন ব্ল্যাক রঙ চিরন্তন স্টাইল ও অভিজাত সৌন্দর্যের প্রতিচ্ছবি।

ভিভো ভি৫০ ফাইভ জি-তে রয়েছে ৬০০০ এমএএইচ ব্লু ভোল্ট ব্যাটারি, যা দীর্ঘক্ষণ ব্যাকআপ নিশ্চিত করে। মাত্র ১০ মিনিট চার্জে ৬ ঘণ্টা টকটাইম উপভোগ করা যাবে ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তির মাধ্যমে। ফোনটিতে রয়েছে কোয়ালকম স্নাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর, আইপি৬৮-৬৯ ডাস্ট, ওয়াটার রেসিস্টেন্স, গুগল জেমিনি, এআই ট্রান্সস্ক্রিপ্ট, লাইভ টেক্সটের মত অত্যাধুনিক ভিভো স্মার্ট এআই ফিচার।

১২জিবি র‌্যাম ও ১২ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‌্যাম এবং ২৫৬ জিবি রমের স্মার্টফোনটির দাম পড়বে ৬২,৯৯৯ টাকা। সব মিলিয়ে ভিভো ভি৫০ ফাইভ জি স্মার্টফোনটির অত্যাধুনিক ক্যামেরা প্রযুক্তি ও প্রিমিয়াম ডিজাইন ক্রেতাদের নজর কাড়বে বলে আশা করা হচ্ছে।

Tags: ভিভোভিভো ভি৫০ ফাইভ জি

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাং গ্যালাক্সি এম১৭
নির্বাচিত

স্যামসাং এম১৭ ৫জি: ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও এআই ফিচারের ফোন

সেলফোনের জিপিএস ব্যবহার কি ক্ষতিকর
নির্বাচিত

সেলফোনের জিপিএস ব্যবহার কি ক্ষতিকর

অ্যান্ড্রয়েডের চেয়ে দ্রুতগতি মিলবে হংমেং ওএসে—রেন ঝেংফেই
নির্বাচিত

অ্যান্ড্রয়েডের চেয়ে দ্রুতগতি মিলবে হংমেং ওএসে—রেন ঝেংফেই

স্মার্টফোনের লেন্স উৎপাদনে হিমশিম খাচ্ছে সনি
নির্বাচিত

স্মার্টফোনের লেন্স উৎপাদনে হিমশিম খাচ্ছে সনি

২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়তে সৈনিকরা প্রস্তুত হয়েছে: প্রধানমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়তে সৈনিকরা প্রস্তুত হয়েছে: প্রধানমন্ত্রী

শুরু হলো চতুর্থ বিপিও সামিট
প্রযুক্তি সংবাদ

শুরু হলো চতুর্থ বিপিও সামিট

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

মারা গেছেন নেতানিয়াহু, দাবি ইরানের
বিবিধ

মারা গেছেন নেতানিয়াহু, দাবি ইরানের

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করবে ভুটান
ছাড় ও অফার

বিএসসিপিএলসি’র ধামাকা অফার: সাবমেরিন কেবল ব্যান্ডউইডথে বিশেষ বোনাস ও মূল্যছাড়

বর্তমান সরকারের “সবার জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট”...

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix