Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে স্টারলিংক নিয়ে আসা আমাদের কমিটমেন্ট: ফয়েজ তৈয়্যব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 10 March 2025
দেশে স্টারলিংক নিয়ে আসা আমাদের কমিটমেন্ট: ফয়েজ তৈয়্যব
Share on FacebookShare on Twitter

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও তথ্যপ্রযুক্তির মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, দেশের ইন্টারনেট গ্রাহকদের জন্য অবশ্যই আমরা স্টারলিংক নিয়ে আসবো। এটা আমাদের একটা কমিটমেন্ট। তবে স্টারলিংক আসার পর দেশীয় ইন্টারনেট ব্যবসায়ীরা কিছুটা বিপাকে পড়তে পারেন। এটির জন্য তাদের আরও ভালো সার্ভিস দিতে হবে।

রোববার (০৯ মার্চ) বেলা ১১টায় প্রেসক্লাবে আয়োজিত ‘প্রান্তিক পর্যায়ে দ্রুতগতির মানসম্পন্ন ও সহজলভ্য ইন্টারনেট প্রাপ্তিতে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের আয়োজনে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুস্তাফিজ ভূঁইয়া।

প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন, আসলে দেশের ব্যবসায়ীরা যে ৫ বা ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দিয়ে ব্রডব্যান্ড লাইন বলে থাকে সেটি আসলে তা নয়। ব্রডব্যান্ডের জন্য ন্যূনতম ২০ এমবিপিএস গতি থাকতে হবে। আবার ১০০ এমবিপিএস থেকে ৫ জনকে ভাগ করে দিলেও সেটা ভালো সেবার মধ্যে পড়ে না। এসব থেকে সরে এসে গ্রাহকদের জন্য সার্বোচ্চ ভালো গতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে হবে। তাছাড়া স্টারলিংক আসলে দেশের প্রিমিয়াম ইন্টারনেটের গ্রাহকরা সেদিক ঝুঁকে পড়বে। তাই আগে থেকে ভালো সেবা দিতে গ্রাহকদের প্রতি প্রতিশ্রুতিব্ধ থাকতে হবে ব্যাবসায়ীদের।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বিগত সরকার টেলিকমিউনিকেশন সেক্টরে যে ধরনের পলিসি গ্রহণ করেছিল সেগুলো আসলে বর্তমান বিশ্বের টেলিকমিউনিকেশন সেক্টরের আশেপাশেও যায় না। এই সেক্টর হলো সার্ভিসিং একটা সেক্টর। কিন্তু বাংলাদেশের বেশির ভাগ পলিসি এখন পর্যন্ত ফোন কলের ওপর নির্ভর। আমরা কাজ করছি আশা করি দ্রুতই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক পলিসিগুলো বাস্তবায়ন করতে পারবো।

অনুষ্ঠানে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বর্তমান সময়ে তথ্য পাওয়া মানুষের একটা গুরুত্বপূর্ণ অধিকার। কিন্তু সাবেক স্বৈরশাসক এই অধিকার থেকে দেশের মানুষদের নানাভাবে বঞ্চিত করেছেন। গত ৫ আগস্টের পর থেকে বিভিন্ন জায়গার সংস্কারের কথা বলা হচ্ছে কিন্তু টেলিকমিউনিকেশন সেক্টর নিয়ে সেভাবে কিছু বলা হচ্ছে না। এটি দেশের গুরুত্বপূর্ণ সেক্টর। এখানেরও সংস্কার হওয়া প্রয়োজন।

বাংলাদেশে মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন— বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ ইমাদুর রহমান, বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খলিলুর রহমান, টেলি যোগাযোগ বিশেষজ্ঞ মাহতাব উদ্দিন, আইআইজির সভাপতি আমিনুল হাকিম, বিডি জবসের সিইও ও সাবেক বেসিক সভাপতি ফাহিম মাশরুর, আইএসপিএবির সাবেক ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম সিদ্দিক, এবি পার্টির ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) হেলাল উদ্দিন, বেসিস এর অ্যাসোসিয়েট কমিটির সভাপতি রাফেল কবির, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক খালেদ আবু নাসির, গ্রামীণফোন লিমিটেডের সিনিয়র ডাইরেক্টর কর্পোরেট অ্যাফেয়ার্স হোসেন সাদাত, ইকোনোমিক রেগুলেশনের ডিরেক্টর শাহ মো. ফজলে খুদা।

এছাড়া বাংলালিংক, সামিট কমিউনিকেশন, ফাইবারহে হোম, ইডটকো টাওয়ার, কীর্তনখোলা, বিটিসিএল ও সাবমেরিন ক্যাবল লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

একসঙ্গে ৩ গাড়ি আনলো টাটা
অটোমোবাইল

একসঙ্গে ৩ গাড়ি আনলো টাটা

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার
প্রযুক্তি সংবাদ

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

ডিজিটাল প্ল্যাটফর্মে ভাতা বিতরণ চায় ‘নগদ’
নির্বাচিত

ভাতার টাকা উধাও হয়ে যাচ্ছে ‘নগদ’ একাউন্ট থেকে

যেভাবে দেশের বাজারে শীর্ষস্থান দখল করল শাওমি
প্রযুক্তি সংবাদ

যেভাবে দেশের বাজারে শীর্ষস্থান দখল করল শাওমি

শাওমির স্কুটার একচার্জে চলবে ৩০ কিলোমিটার
নির্বাচিত

শাওমির স্কুটার একচার্জে চলবে ৩০ কিলোমিটার

মাসিক খরচ ছাড়াই অবিকল মানুষের মতো এআই ভিডিও!
নির্বাচিত

মাসিক খরচ ছাড়াই অবিকল মানুষের মতো এআই ভিডিও!

Load More

ট্রেন্ডিং টপিক

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের একাধিক সেবা অচল, ভোগান্তিতে হাজারো ব্যবহারকারী

হোম ডেলিভারির নামে রাস্তায় ফ্রিজ রেখে যাওয়ার অভিযোগ পিকাবুর বিরুদ্ধে
নির্বাচিত

হোম ডেলিভারির নামে রাস্তায় ফ্রিজ রেখে যাওয়ার অভিযোগ পিকাবুর বিরুদ্ধে

গ্রামীণফোন
টেলিকম

কর্পোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স’র জন্য গোল্ড জিতল গ্রামীণফোন

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান
টেলিকম

অ্যাপনিকের তালিকায় ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে টেলিটক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ই-ক্যাবের প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি রাজিব আহমেদ
ফিচার

শূন্য থেকে ই-ক্যাব, ১২ বছরের পথচলার গল্প শোনালেন রাজিব আহমেদ

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) প্রতিষ্ঠাতা ও প্রথম...

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল

শীতে গিজার কিনবেন? এই ৫ বিষয় না দেখলে বাড়তে পারে বিদ্যুতের বিল ও ঝুঁকি

শীতে গিজার কিনবেন? এই ৫ বিষয় না দেখলে বাড়তে পারে বিদ্যুতের বিল ও ঝুঁকি

জিটিএ ৬-এর আগমন উদ্‌যাপনে গেমারদের মিলনমেলা আয়োজন করল স্মার্ট টেকনোলজিস

জিটিএ ৬-এর আগমন উদ্‌যাপনে গেমারদের মিলনমেলা আয়োজন করল স্মার্ট টেকনোলজিস

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 March 2025

দেশে স্টারলিংক নিয়ে আসা আমাদের কমিটমেন্ট: ফয়েজ তৈয়্যব

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix