Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোন ১৭ প্রো ম্যাক্সের ব্যাটারি সম্পর্কে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
আইফোন ১৭ প্রো ম্যাক্সের ব্যাটারি সম্পর্কে যা জানা গেল
Share on FacebookShare on Twitter

অ্যাপল গত মাসেই উন্মোচন করেছে স্বল্পমূল্যের আইফোন ১৬ই ফোনটি। কিন্তু তাই বলে আইফোন ১৭ সিরিজ নিয়ে অ্যাপলপ্রেমীদের আগ্রহে ভাঁটা পড়বে তা কি করে হয়! আইফোন ১৭ সিরিজ নিয়ে প্রায় নিয়মিতই ফাঁস হচ্ছে নিত্যনতুন সব খবর। ফাঁস হওয়া বা রটে যাওয়া এই সব খবরের কতটা গুজব, আর কতটা সত্য- সেটা আইফোন ১৭ বাজারে এলেই জানা যাবে। তবে আপাতত আইফোন ১৭ প্রো ম্যাক্সের ব্যাটারি সম্পর্কে বেশ চমকপ্রদ কিছু তথ্য ফাঁস করেছে প্রযুক্তি জগতের বিশ্বস্ত সূত্র হিসেবে পরিচিতি চীনভিত্তিক আইস ইউনিভার্স। কী জানিয়েছে সূত্রটি, চলুন সেটাই জেনে নেওয়া যাক।

আইস ইউনিভার্সের মতে, আইফোন ১৭ সিরিজের প্রো ম্যাক্স মডেলটির পুরুত্ব ১৬ সিরিজের প্রো ম্যাক্সের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে। ১৬ প্রো ম্যাক্স মডেলটি যেখানে ৮.২৫ মিলিমিটার পুরু সেখানে ১৭ প্রো ম্যাক্সের পুরুত্ব হতে পারে ৮.৭২৫ মিলিমিটার। অর্থাৎ, শূন্য দশমিক ৪৭ মিলিমিটার বেশি পুরু হতে চলেছে ১৭ সিরিজের প্রো ম্যাক্স। অন্তত এমনটাই দাবি করতে সূত্রটি।

আপাতদৃষ্টিতে এই পরিবর্তন খুব একটা তাৎপর্যপূর্ণ মনে না হলেও সূত্রটি বলছে অ্যাপল হয়তো ডিভাইসের ব্যাটারি সক্ষমতা বৃদ্ধির জন্য এমনটা করতে পারে। সেক্ষেত্রে আইফোন ১৭ প্রো ম্যাক্সে আরও দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ আশা করতে পারেন আইফোনপ্রেমীরা।

উল্লেখ্য, আইফোন ১৬ প্রো ম্যাক্সে রয়েছে ৪,৬৮৫ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার সক্ষমতার ব্যাটারি, যেটা আবার ১৫ প্রো ম্যাক্স মডেলের ব্যাটারি সক্ষমতার চেয়ে ২৪০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার বেশি। তাহলে কি ১৭ সিরিজের প্রো ম্যাক্স মডেলেও ব্যাটারি সক্ষমতা বৃদ্ধির এই ধারা অব্যাহত রাখতে যাচ্ছে অ্যাপল? এই প্রশ্নের সঠিক জবাব এই মুহূর্তে দেওয়া কঠিন। কেননা এ বিষয়ে অ্যাপলের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। এমনকি অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রও বিষয়টি নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।

আইফোন ১৬ই নিয়ে এল অ্যাপল, ফিচারসহ দাম জেনে নিনআইফোন ১৬ই নিয়ে এল অ্যাপল, ফিচারসহ দাম জেনে নিন
তবে পুরুত্বের বিষয়টি বাদ দিলে ১৬ ও ১৭ সিরিজের প্রো ম্যাক্স মডেল দুটির আকার একই থাকছে বলে দাবি আইস ইউনিভার্সের। অর্থাৎ ১৭ প্রো ম্যাক্সের বাহ্যিক গঠনে (ফ্রেম) বড় ধরণের কোনো পরিবর্তন আসছে না। ব্যাকসাইডে ক্যামেরা বিন্যাস (অ্যারেঞ্জমেন্ট) ত্রিভুজাকারই থাকবে এবং গোলাকার-আয়তক্ষেত্রাকার ক্যামেরা বাম্পও অব্যাহত থাকবে।

তবে আইফোন ১৭ প্রো ম্যাক্সের বডিতে ব্যবহৃত ম্যাটেরিয়ালে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন সূত্র বলছে, ১৭ সিরিজের প্রো ও প্রো ম্যাক্স মডেলে দেখা যেতে পারে অ্যালুমিনিয়ামের ফ্রেম। ব্যাক প্যানেলে আংশিক অ্যালুমিনিয়াম, আংশিক গ্লাস ডিজাইন দেখা যেতে পারে। উল্লেখ্য, আইফোন ১৫ ও ১৬ সিরিজের প্রো মডেল দুটিতে ব্যবহার করা হয়েছে টাইটানিয়ামের ফ্রেম।

আইফোন ১৭ সিরিজ নিয়ে আলোচনা হলে সেখানে অবধারিতভাবেই চলে আসে আলট্রা-থিন ডিজাইনের আইফোন ১৭ এয়ার মডেলের কথা। যদিও এমন কোনো মডেল নিয়ে আসার বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও আসেনি অ্যাপলের তরফ থেকে। তবে আইস ইউনিভার্স দাবি করছে, পুরুত্বের বিষয়টি বাদ দিলে ১৭ সিরিজের প্রো ম্যাক্স ও এয়ার- এই দুটো মডেলের ডাইমেনশন বা আকার একই হতে যাচ্ছে।

আইফোন ১৭ সিরিজ নিয়ে বিভিন্ন সূত্র থেকে আসছে নানা তথ্য। বিভিন্ন ফিচার থাকার, কিংবা না থাকার দাবিও করছে এই সূত্রগুলো। এর সবগুলো সত্য হবে- এমনটা ভাবার যেমন কোনো কারণ নেই, তেমনি এই সূত্রগুলোর দেওয়া অনেক তথ্য ইতোপূর্বে সত্য বলেও প্রমাণিত হয়েছে। ফলে সার্বিকভাবে আইফোন ১৭ সিরিজ সম্পর্কিত বিভিন্ন তথ্যসমূহকে আপাতত সম্ভাবনার ক্যাটাগরিতে রাখাই শ্রেয়।

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্টার্টআপে বড় বাধা ‘নীতিগত সহায়তা’, বাজেট বাড়ানোর দাবি উদ্যোক্তাদের
প্রযুক্তি সংবাদ

স্টার্টআপে বড় বাধা ‘নীতিগত সহায়তা’, বাজেট বাড়ানোর দাবি উদ্যোক্তাদের

টিকটক কিনতে এবার ওয়ালমার্ট, মাইক্রোসফট জোট
নির্বাচিত

টিকটক কিনতে এবার ওয়ালমার্ট, মাইক্রোসফট জোট

বাংলালিংক আইটি ইনকিউবেটরের ৩য় ব্যাচের বাছাই শুরু
প্রযুক্তি সংবাদ

বাংলালিংক আইটি ইনকিউবেটরের ৩য় ব্যাচের বাছাই শুরু

নকল ই-কমার্স সাইট বানিয়ে ১০ হাজার মানুষকে ঠকিয়ে ২৫ কোটি টাকা আদায়!
ই-কমার্স

পণ্যের মূল্য সরাস‌রি নি‌তে পার‌বে না ই-কমার্স প্রতিষ্ঠান

মোটোরোলার প্রথম ব্র্যান্ড শপ চট্টগ্রামে
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার প্রথম ব্র্যান্ড শপ চট্টগ্রামে

এক ফোনে তিন ডিসপ্লে
নির্বাচিত

এক ফোনে তিন ডিসপ্লে

Load More

ট্রেন্ডিং টপিক

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা
ই-কমার্স

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইসরায়েলে সবচেয়ে তীব্র হামলা চালিয়েছে ইরান
বিবিধ

ইসরায়েলে সবচেয়ে তীব্র হামলা চালিয়েছে ইরান

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল
প্রযুক্তি সংবাদ

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা
ই-কমার্স

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ (Shwapno)-এর ভেতরে...

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix