Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্টার্টআপ ইকোসিস্টেমের উন্নয়নে গনমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৫ মার্চ ২০২৫
স্টার্টআপ ইকোসিস্টেমের উন্নয়নে গনমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেম ক্রমশ বিকশিত হচ্ছে। উদ্যোক্তারা নতুন প্রযুক্তিনির্ভর সমাধান নিয়ে আসছেন, যা দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা রাখে। তবে এই প্রবৃদ্ধিকে আরও গতিশীল করতে এবং একটি টেকসই ইকোসিস্টেম গড়ে তুলতে মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শনিবার ১৫ মার্চ ২০২৫, ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে “বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালীকরণে মিডিয়া পার্টনারশিপের ভূমিকা” শীর্ষক এক প্যানেল আলোচনার আয়োজন করা হয়। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) আয়োজিত এই সেমিনারে স্টার্টআপ ও মিডিয়ার পারস্পরিক সহযোগিতার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম আমিরুল ইসলাম এনডিসি সেমিনারের চেয়ার হিসেবে বলেন, “সরকার ডিজিটাল উদ্যোক্তাদের জন্য নীতি সহায়তা প্রদান করছে এবং মিডিয়া এক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে।” বিএইচটিপিএ-এর ডিজিটাল এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট (ডিইআইইডি) প্রকল্প দেশের উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, বিনিয়োগ সহায়তা এবং নেটওয়ার্কিং সুবিধা প্রদান করছে। এই প্রকল্পের অধীনে সারা দেশের ১০৫০ জন উদ্যোক্তাকে বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণ ও মেন্টরিং প্রদান করা হচ্ছে।

অনুসঠানে বিশেষ অতিথি হিসেবে সেন্টার ফর টেকনোলজি জার্নালিজম (সিটিজে)-এর সভাপতি হাসান জাকির বলেন, “বাংলাদেশের স্টার্টআপ কার্যক্রম ১২ বছরের বেশি সময় ধরে চললেও এখনো যথাযথ ইকোসিস্টেম তৈরি হয়নি। বৈশ্বিক র‍্যাংকিংয়ে আমাদের অবস্থান উন্নত করতে স্টার্টআপ এবং মিডিয়াকে যৌথভাবে কাজ করতে হবে।”

স্টার্টআপ ইকোসিস্টেমের জন্য মিডিয়া তিনটি মূল ক্ষেত্রে কাজ করতে পারে—
সফলতা ও ব্যর্থতার গল্প তুলে ধরা: উদ্যোক্তাদের সাফল্যগাঁথা যেমন প্রচারিত হওয়া উচিত, তেমনি ব্যর্থতার কারণ বিশ্লেষণ করে ভবিষ্যৎ উদ্যোক্তাদের জন্য শিক্ষামূলক কনটেন্ট তৈরি করা যেতে পারে।
বিনিয়োগকারীদের আকৃষ্ট করা: দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীরা মূলত মিডিয়ার মাধ্যমেই নতুন স্টার্টআপ সম্পর্কে জানতে পারেন।
সচেতনতা ও নীতিনির্ধারণে সহায়তা: গণমাধ্যম স্টার্টআপ ইকোসিস্টেমের চ্যালেঞ্জগুলো তুলে ধরে নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতে পারে, যা দীর্ঘমেয়াদে নীতিগত উন্নয়নে ভূমিকা রাখবে।

বিশ্বব্যাংকের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট মিসেস হোসনে ফেরদৌস সুমী বলেন, “বাংলাদেশি স্টার্টআপ ও বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে সম্পর্ক স্থাপনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।” তিনি উল্লেখ করেন, দেশীয় স্টার্টআপদের বিশ্বমঞ্চে তুলে ধরতে মিডিয়ার সহযোগিতা প্রয়োজন।

প্রোগ্রাম হোস্ট হিসেবে উপস্থিত ছিলেন ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্পের পরিচালক জনাব মনজুর মোহাম্মাদ শাহরিয়ার। প্রকল্পের অধীনে স্টার্টআপদের জন্য যে সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে, তা বিস্তারিত ব্যাখ্যা করেন তিনি।

ফিউচার স্টার্টআপের প্রতিষ্ঠাতা রুহুল কাদের, এবং ওয়াই ওয়াই ভেঞ্চারসের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফারিহা তাবাসসুম হকসহ দেশের খ্যাতনামা স্টার্টআপ প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। তারা বলেন, “মিডিয়ার মাধ্যমে স্টার্টআপ ইকোসিস্টেমের উন্নয়ন হলে নতুন উদ্যোক্তারা অনুপ্রাণিত হবেন এবং দেশীয় স্টার্টআপগুলো আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের তুলে ধরার সুযোগ পাবে।”

Tags: বাংলাদেশ হাই-টেক পার্কসিটিজেসেন্টার ফর টেকনোলজি জার্নালিজম

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমির গ্যাজেট ক্রয়ে সাবধান!
প্রযুক্তি সংবাদ

চমক দিল শাওমি

ভোট দিতে অ্যাপে ৭ দিনে ৩৭ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন
প্রযুক্তি সংবাদ

ভোট দিতে অ্যাপে ৭ দিনে ৩৭ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন

ক্রসফায়ার ও গুম করার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিতেন নগদের মিশুক
প্রযুক্তি সংবাদ

ক্রসফায়ার ও গুম করার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিতেন নগদের মিশুক

গাড়ির স্টিয়ারিং বাংলাদেশে ডান দিকে আর বিদেশে বাম দিকে কেন?
অটোমোবাইল

গাড়ির স্টিয়ারিং বাংলাদেশে ডান দিকে আর বিদেশে বাম দিকে কেন?

গ্লাস ডিজাইনের চার ক্যামেরার ওয়ালটন স্মার্টফোনে ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
ছাড় ও অফার

গ্লাস ডিজাইনের চার ক্যামেরার ওয়ালটন স্মার্টফোনে ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

দাম কমলো টেকনো ফোনের
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোন কেনা ও বিদেশ থেকে আনার পর যা করতে হবে

Load More

ট্রেন্ডিং টপিক

তেলের দাম ঊর্ধ্বমুখী, শেয়ারবাজারে ধস
অর্থ ও বাণিজ্য

তেলের দাম ঊর্ধ্বমুখী, শেয়ারবাজারে ধস

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই
নির্বাচিত

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই

২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়
বিবিধ

২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান
বিবিধ

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল
প্রযুক্তি সংবাদ

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। বিশেষ এই...

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix