Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শক্তিশালী ব্যাটারি ও জাইস ক্যামেরার ভিভো ভি৫০ ফাইভজি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৭ মার্চ ২০২৫
শক্তিশালী ব্যাটারি ও জাইস ক্যামেরার ভিভো ভি৫০ ফাইভজি
Share on FacebookShare on Twitter

সারাদিন নির্বিঘ্নে প্রফেশনাল ফটোগ্রাফি, স্ট্রিমিং এবং গেমিং-এর মতো সুবিধাসহ শক্তিশালী ব্যাটারি ও স্টাইলিশ ডিজাইনের ভিভো ভি৫০ ফাইভজি স্মার্টফোনের ফার্স্ট সেল শুরু হয়ে গেছে। ৬০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি ও ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জিং প্রযুক্তি সম্পন্ন এ ফোনটি কিনলেই পাওয়া যাচ্ছে নিশ্চিত উপহার। সাথে আরও পাচ্ছেন মোবাইল ইন্স্যুরেন্সের সুবিধাও।

ভিভো ভি৫০ ফাইভজি স্মার্টফোনটির ৬০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির কারণে ব্যাটারি পারফরম্যান্সের দিক থেকে এটি অন্যান্য ফোনের থেকে আলাদা। এতে অত্যাধুনিক সিলিকন-কার্বন অ্যানোড প্রযুক্তি ব্যবহার করায় এতটা পাওয়ারফুল ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি দেখতে আকর্ষণীয়ভাবে স্লিম ও স্টাইলিশ। এছাড়া সারাদিনের ব্যস্ততার মাঝে দ্রুত ফোন চার্জ দিতে ভিভো ভি৫০ ফাইভজি ফোনে আছে ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি। ফলে মাত্র ১০ মিনিট চার্জ দিয়েই ৬ ঘণ্টা ফোনকল এবং ২১ ঘণ্টা পর্যন্ত ইউটিউব প্লে-ব্যাক চালানো সম্ভব হয়।

এদিকে ফোনটিতে ব্লুভোল্ট ব্যাটারি সিস্টেম এবং এআই স্লিপ মোড থাকার কারণে একবার ফুল চার্জ দিলে সকাল থেকে রাত পর্যন্ত ফোন ব্যবহার করা যায়। ব্যাকগ্রাউন্ডের অপ্রয়োজনীয় অ্যাপ চলা বন্ধ করে এটি ফোনের ব্যাটারি পাওয়ার সাশ্রয় করে। পাশাপাশি ভিভোর উন্নত প্রযুক্তি এবং ব্যাটারি হেলথ অ্যালগরিদম ৪ বছর পর্যন্ত টেকসই পারফরম্যান্স নিশ্চিত করে। অর্থাৎ, শুধুমাত্র সারাদিন-ই নয় একটি লম্বা সময় ধরে চিন্তা করতে হবে না ফোনটির ব্যাটারি পারফরম্যান্স নিয়ে।

জাইসের সাথে যৌথ গবেষণা ও উন্নয়ন এর মাধ্যমে ভিভোর নতুন এ স্মার্টফোনে যুক্ত হয়েছে উন্নত ক্যামেরা প্রযুক্তি। ফোনটির সামনে ও পেছনের সব ক্যামেরা ৫০ মেগাপিক্সেল, যার মধ্যে ৫০ এমপি জাইস ওআইএস মেইন ক্যামেরা ১/১.৫৫” সুপার-সেন্সিটিভ সেন্সর দিয়ে আলো দারুণভাবে ধরে রাখে। ফোনটিতে রয়েছে জাইস মাল্টিফোকাল পোর্ট্রেট ফিচার, যা দিয়ে ২৩ মি.মি., ৩৫ মি.মি. ও ৫০ মি.মি. ফোকাল লেন্থে শট নেওয়ার সুযোগ থাকায় ছবিতে আসে প্রিমিয়াম ও প্রফেশনাল লুক। ফোনটিতে বিদ্যমান সিআইপিএ ৪.০ ডিএসএলআর লেভেলের স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি, এআই অরা লাইট পোর্ট্রেট, ফোর কে ভিডিও রেকর্ডিং এবং বিভিন্ন এআই ফিচারের মাধ্যমে ফটোগ্রাফিতে দিবে এক নতুন অভিজ্ঞতা।

প্রসেসর হিসেবে ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন® ৭ জেন ৩, যা আগের তুলনায় দ্রুততর এবং শক্তিশালী। ফানটাচ ওএস ১৫ ভিভো ভি৫০ ফাইভজি ফোনকে ৬০ মাস পর্যন্ত দ্রুত পারফরম্যান্স নিশ্চিত করে। এর ফলে গেমিং, মাল্টিটাস্কিং বা ছবি-ভিডিওতে এডিটিং, সবকিছুই হবে ঝটপট এবং নিরবচ্ছিন্ন।

ভিভো ভি৫০ ফাইভজি স্মার্টফোনটিতে রয়েছে আইপি৬৮ ও আইপি৬৯ ডাস্ট এবং ওয়াটার রেসিস্টেন্স, যা ফোনটিকে পানি এবং ধুলাবালি থেকেও সুরক্ষিত রাখে। এছাড়াও স্মার্ট ফিচারের মধ্যে রয়েছে গুগল জেমিনি এআই, এআই ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, সার্কেল টু সার্চ এবং লাইভ টেক্সট — যা অডিওকে টেক্সটে রূপান্তর থেকে শুরু করে ভাষা অনুবাদ এবং স্ক্রিনে থাকা তথ্য সহজেই খুঁজে দিতে সক্ষম। এ ফোনের আলট্রা স্লিম ফোরডি ইনফিনিটি কার্ভড স্ক্রিন দেয় ব্যবহারের সময় আরামদায়ক অনুভূতি।

স্ট্যারি ব্লু এবং স্যাটিন ব্ল্যাক, এই দুই প্রিমিয়াম রঙে এসেছে স্মার্টফোনটি। যেখানে স্ট্যারি ব্লু সংস্করণে প্রথমবারের মতো হলোগ্রাফিক প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে। ফলে খালি চোখেই থ্রিডি ইফেক্ট তৈরি করতে পারে এটি।

১৬ মার্চ থেকে শুরু হওয়া ফার্স্ট সেলের অফারে ভিভো ভি৫০ ফাইভজি কিনলেই গিফট হিসেবে ভিভো দিচ্ছে রিরো ডব্লিউ১ প্রো (মূল্য ৪,৭৯৯ টাকা) ও পোস্ট কার্ড। এছাড়াও মোবাইল ইন্স্যুরেন্সের (মূল্য ১,৯৯৯ টাকা) সুবিধাটি পাওয়া যাবে সম্পূর্ণ এক বছরের জন্য। ৬২,৯৯৯ টাকায় পাওয়ারফুল ব্যাটারির এ ফোন পাওয়া যাচ্ছে ভিভোর অফিসিয়াল ই-স্টোর অথবা যে কোনো অথরাইজড শপে।

Tags: ভিভোভিভো ভি৫০ ফাইভজি

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজারের ফিচার ফোনের দরদাম
কিভাবে করবেন

ফিচার ফোন ব্যবহারের দারুণ কিছু সুবিধা

মোবাইলে পর্নো সাইট ব্লক করার উদ্যোগ নিয়েছে সরকার
নির্বাচিত

মোবাইলে পর্নো সাইট ব্লক করার উদ্যোগ নিয়েছে সরকার

প্রযুক্তিতে নারী উদ্যোক্তাদের আহ্বান
উই

সম্পদশালীদের কর বাড়ছে, ছাড় পাবেন নারী উদ্যোক্তারা

বিজনেস নিয়ারবাই নামে নতুন ফিচার হোয়াটসঅ্যাপের
নির্বাচিত

হোয়াটসঅ্যাপের অনলাইন স্ট্যাটাস বন্ধ রাখবেন যেভাবে

তিন ডিসপ্লের ফোন আনছে স্যামসাং
নির্বাচিত

তিন ডিসপ্লের ফোন আনছে স্যামসাং

ডিসেম্বরের থেকে অবৈধ মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ
প্রযুক্তি সংবাদ

১৬ ডিসেম্বর থেকে এনইআইআর চালু: বন্ধ হবে অবৈধ মোবাইল

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব
পাঁচমিশালি

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব

ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা, সেনাবাহিনীর সতর্কবার্তা
বিবিধ

ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা, সেনাবাহিনীর সতর্কবার্তা

বিবিধ

ইরানের হামলায় বাংকারে লুকাচ্ছে ইসরায়েলিরা

ইরানের ওপর ইসরায়েলের বিশাল ক্ষেপণাস্ত্র হামলা শুরু!
বিবিধ

দক্ষিণ ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৫১

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix