Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভারত সরকারের বিরুদ্ধে মামলা করল ইলন মাস্কের এক্স

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২১ মার্চ ২০২৫
ভারত সরকারের বিরুদ্ধে মামলা করল ইলন মাস্কের এক্স
Share on FacebookShare on Twitter

ভারত সরকারের বিরুদ্ধে দেশটির কর্ণাটক হাই কোর্টে মামলা দায়ের করেছে বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (পূর্বের টুইটার)। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারত সরকারের বিরুদ্ধে এক্সের অভিযোগ, সরকার তথ্যপ্রযুক্তি আইনের (আইটি অ্যাক্ট) অপব্যবহার করে বেআইনিভাবে কনটেন্ট নিয়ন্ত্রণ করছে। দেশটির বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছে।

ভারত সরকার তথ্যপ্রযুক্তি আইনের (আইটি অ্যাক্ট) ৭৯(৩)(খ) ধারাটি ব্যবহার করে অনলাইন কনটেন্টের ওপর ‘অবাধ সেন্সরশিপ’ চালাচ্ছে বলে মামলার আর্জিতে উল্লেখ করেছে এক্স। তাঁদের যুক্তি অনুযায়ী, কনটেন্ট ব্লক করার ক্ষেত্রে যথাযথ ও বিধিসম্মত আইনি প্রক্রিয়া হচ্ছে তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারাটি অনুসরণ করা।

ভারতের তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ৬৯এ ধারাতে কনটেন্ট ব্লক করার ক্ষেত্রে বিস্তারিত প্রক্রিয়ার উল্লেখ আছে। পাশাপাশি অনলাইন কনটেন্টের সুরক্ষা নিশ্চিত করতে বিচার বিভাগীয় পর্যালোচনারও সুযোগ রয়েছে এতে। ফলে আইনের এই ধারায় সরকার চাইলেই ইচ্ছেমতো অনলাইন কনটেন্ট নিয়ন্ত্রণ করতে পারে না। ২০১৫ সালে ভারতের সর্বোচ্চ আদালত (সুপ্রিম কোর্ট) শ্রেয়া সিঙ্গাল মামলার রায়ে এই ধারাটির উল্লেখ করেছে।

কনটেন্ট ব্লক করার ক্ষেত্রে তাই মোদি সরকার ৬৯এ ধারাটির পরিবর্তে তথ্যপ্রযুক্তি আইনের ৭৯(৩)(খ) ধারাটি ব্যবহার করছে বলে দাবি এক্সের। তাঁরা বলছে, ৭৯(৩)(খ) ধারাটির যথেচ্ছ ব্যবহারের মাধ্যমে ভারতে তথ্যের ওপর ব্যাপক ও অবাধ সেন্সরশিপ চলবে। কনটেন্ট নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই ধারাটির ব্যবহার বেআইনি উল্লেখ করে তাঁরা জানাচ্ছে যে, এটি সরকারকে খেয়ালখুশি মতো সেন্সরশিপের সুযোগ করে দেয়।

উল্লেখ্য, তথ্যপ্রযুক্তি আইনের ৭৯(৩)(খ) ধারা অনুযায়ী, সরকারি কর্তৃপক্ষের নির্দেশে কোনো প্ল্যাটফর্ম যদি নির্দিষ্ট একটি কনটেন্ট না সরায়, কিংবা ব্লক না করে, তাহলে প্ল্যাটফর্মটি ‘সেফ হারবার’ নামে পরিচিত আইনি সুরক্ষা হারাবে। অর্থাৎ কনটেন্টটির দায়ভার তখন প্ল্যাটফর্মের ওপর বর্তাবে। তবে এক্সের যুক্তি হচ্ছে, এই ধারাটি সরকারকে কনটেন্ট ব্লক করার ক্ষমতা দেয় না এবং ৬৯এ ধারাকে এড়ানোর জন্যেই ৭৯(৩)(খ) ধারাটির অপব্যবহার করছে সরকার।

তথ্যপ্রযুক্তি আইনের ৭৯(৩)(খ) ধারাতে কনটেন্ট ব্লক করার বিষয়ে সুনির্দিষ্ট কোনো নিয়মের উল্লেখ নেই, যেমনটা আছে ৬৯এ ধারাতে। ফলে ৭৯(৩)(খ) ধারা অনুসরণে কোনো অনলাইন কনটেন্ট ভালোভাবে যাচাই-বাছাই ছাড়াই সেন্সরশিপের শিকার হতে পারে।

এক্স বলছে যে, সরকারের এমন পদক্ষেপের কারণে ভারতে তাঁদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেননা তাঁদের মুনাফা অর্জন ব্যবহারকারীদের আইন মেনে তথ্য শেয়ার করার ওপর নির্ভরশীল। সরকার এভাবে ইচ্ছেমতো কনটেন্ট ব্লক করার নির্দেশ দিলে তাঁদের প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের আস্থা নষ্ট হবে।

ভারত সরকারের সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (১৪সি) কর্তৃক পরিচালিত ‘সাইয়োগ’ নামের অনলাইন পোর্টালে যুক্ত হতেও আপত্তি জানিয়েছে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স। এই পোর্টালটি তৈরি করা হয়েছে মূলত তথ্যপ্রযুক্তি আইনের ৭৯(৩)(খ) ধারায় প্রদান করা সরকারি নির্দেশনাগুলোকে কেন্দ্রীয়ভাবে ম্যানেজ করার জন্য।

তবে এক্স এটিকে ‘সেন্সরশিপ পোর্টাল’ নামে অভিহিত করেছে। তাঁরা বলছে, এই সিস্টেমে আলাদা কর্মী নিয়োগ করতে প্রতিষ্ঠানগুলোকে বাধ্য করার কোনো আইনি ভিত্তি নেই ভারত সরকারের। এক্সের দাবি অনুযায়ী, ২০২১ সালের তথ্যপ্রযুক্তি নির্দেশিকায় বিদ্যমান নিয়মগুলোর সবই তাঁরা মেনে চলছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল, ডেবিট-ক্রেডিট কার্ড হারিয়ে গেলে করণীয়
প্রযুক্তি সংবাদ

মোবাইল, ডেবিট-ক্রেডিট কার্ড হারিয়ে গেলে করণীয়

হুয়াওয়ে নতুন স্মার্টফোন নোভা ৮ প্রো ফোর জি
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ে নতুন স্মার্টফোন নোভা ৮ প্রো ফোর জি

গুগল পে থেকে প্রতারকদের দূরে রাখবেন যেভাবে
নির্বাচিত

গুগল পে থেকে প্রতারকদের দূরে রাখবেন যেভাবে

এখন হোয়াটসঅ্যাপ দিয়েই টাকা পাঠানো যাবে!
নির্বাচিত

এখন হোয়াটসঅ্যাপ দিয়েই টাকা পাঠানো যাবে!

অপো এফ১১ এর বিক্রয় কার্যক্রম শুরু হলো বাংলাদেশে
প্রযুক্তি বাজার

অপো এফ১১ এর বিক্রয় কার্যক্রম শুরু হলো বাংলাদেশে

কাজের স্বীতৃতি পেলো কেয়ারটিউটরসের কর্মীরা
প্রযুক্তি সংবাদ

কাজের স্বীতৃতি পেলো কেয়ারটিউটরসের কর্মীরা

Load More

ট্রেন্ডিং টপিক

আমাকে দেখে কি বেকুব মনে হয়?: পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের
বিবিধ

আমাকে দেখে কি বেকুব মনে হয়?: পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের

কন্টেন্ট ক্রিয়েটরদের সুখবর দিলো টিকটক
প্রযুক্তি সংবাদ

কন্টেন্ট ক্রিয়েটরদের সুখবর দিলো টিকটক

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট
নির্বাচিত

মাইক্রোসফটে ফের ছাঁটাই

এইচপি সিরিজ ৩ প্রো ৩২২পিই মনিটর বাজারে
নির্বাচিত

এইচপি সিরিজ ৩ প্রো ৩২২পিই মনিটর বাজারে

সপ্তাহের সবচেয়ে পঠিত

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চার মাসে স্যামসাংয়ের নতুন এআই চিপ বিক্রি ১০০ কোটি ডলার ছাড়াল
প্রযুক্তি সংবাদ

এআই জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, দাম বাড়তে পারে স্মার্টফোনের

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির জোয়ারে রেকর্ড...

বাংলাদেশ আনসার ও গ্রামীণ‌ফো‌নের চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ আনসার ও গ্রামীণ‌ফো‌নের চুক্তি স্বাক্ষর

শিক্ষক সংকট ও ঝরে পড়া নিয়ে চাপে দেশের শিক্ষা ব্যবস্থা

শিক্ষক সংকট ও ঝরে পড়া নিয়ে চাপে দেশের শিক্ষা ব্যবস্থা

টেলিটক বিক্রির পরিকল্পনা নেই, আধুনিকায়ন করা হবে: আইসিটি মন্ত্রী

টেলিটক বিক্রির পরিকল্পনা নেই, আধুনিকায়ন করা হবে: আইসিটি মন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২১ মার্চ ২০২৫

ভারত সরকারের বিরুদ্ধে মামলা করল ইলন মাস্কের এক্স

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix