Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এতিম শিশুদের মাঝে ঈদ আনন্দ ছড়াল ভলান্টিয়ার ফর এনভায়রনমেন্ট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 26 March 2025
এতিম শিশুদের মাঝে ঈদ আনন্দ ছড়াল ভলান্টিয়ার ফর এনভায়রনমেন্ট
Share on FacebookShare on Twitter

এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের ঈদকে আনন্দময় করতে ঈদ উপহার বিতরণ করেছে পরিবেশ নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর এনভায়রনমেন্ট (ভিএফই)। বুধবার রাজধানীর ধানমন্ডির সুরভি স্কুলের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মাঝে এসব উপহার বিতরণ করা হয়।

সুবিধাবঞ্চিত শিশুদের ঈদকে রাঙাতে নতুন পোশাক, শিক্ষা উপকরণ ইত্যাদি বিতরণ করে ভিএফই। এতে সহযোগিতা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ এনভায়রনমেন্টালিস্ট সোসাইটি।

নতুন জামা ও শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছ্বসিত শিশুরা। অনুভূতি জানতে চাইলে সুরভি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী লিলি বলে, ‘খুব খুশি লাগছে! আমাদের কথা তো কেউ মনে রাখে না। নতুন জামা পেয়ে ঈদের খুশি বেড়ে গেল। ঈদের দিন নতুন জামা পরে ঘুরতে পারব, ঈদ পালন করতে পারব।’

ঈদ উপহার বিতরণে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ও মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ড. এবিএম শহীদুল ইসলাম। এ সময় তিনি বলেন, ‘শিক্ষা ও মানবিক মূল্যবোধের বিকাশে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। এই ধরনের উদ্যোগ সামাজিক সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

জানতে চাইলে উদ্যোক্তা প্রতিষ্ঠান ভলান্টিয়ার ফর এনভায়রনমেন্টের প্রতিষ্ঠাতা শেখ শাহরুখ ফারহান বলেন, ‘এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। ঈদের এই আনন্দ আমরা সবার সঙ্গে ভাগ করে নিতে চাই।’

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নিয়মিত শিক্ষা ও স্বাস্থ্য সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ভলান্টিয়ার ফর এনভায়রনমেন্ট। এ ধরনের সামাজিক উদ্যোগে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানায় সংগঠনটি।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সিরাজুল হক, মার্কেটিং বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ড. মো. নেয়ামুল ইসলাম, শিক্ষক মোমতাজ আহসান বকুল, মমতাজ আহসান, সুরভি স্কুলের নির্বাহী পরিচালক ও এমডি আবু তাহের এবং দেওয়ান রাশিদুল হাসান, মফিজুর রহমান লিটন, জুয়েল আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইমেজিং প্রযুক্তির সাহায্যে বাংলাদেশি শিশুদের সৃজনশীল স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখার প্রত্যয়
প্রযুক্তি সংবাদ

ইমেজিং প্রযুক্তির সাহায্যে বাংলাদেশি শিশুদের সৃজনশীল স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখার প্রত্যয়

ফেসবুক প্রফেশনাল মুড আসলে কী?
নির্বাচিত

বাংলাদেশকে ৬৬ শতাংশ তথ্য দিয়েছে ফেসবুক

ট্রাম্পের অভিশংসনে মোবাইল গেম খেলায় ব্যস্ত সিনেটররা
প্রযুক্তি সংবাদ

ট্রাম্পের অভিশংসনে মোবাইল গেম খেলায় ব্যস্ত সিনেটররা

যে কারণে বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি কমতে পারে
নির্বাচিত

২০২৬ সালে বিশ্বে স্মার্টফোন শিপমেন্ট কমবে ১৪.৩ শতাংশ, ঘুরে দাঁড়াবে ২০২৮ থেকে

গোপন টিকটক অ্যাকাউন্ট আছে জাকারবার্গের!
প্রযুক্তি সংবাদ

গোপন টিকটক অ্যাকাউন্ট আছে জাকারবার্গের!

মোবাইল ফোনে মিলবে স্যাটেলাইট ইন্টারনেট!
টেলিকম

মোবাইল ফোনে মিলবে স্যাটেলাইট ইন্টারনেট!

Load More

ট্রেন্ডিং টপিক

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা
ই-কমার্স

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 March 2025

এতিম শিশুদের মাঝে ঈদ আনন্দ ছড়াল ভলান্টিয়ার ফর এনভায়রনমেন্ট

Techzoom.TV |
TechzoomTV