Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘সব ওয়েবসাইটে দেব, যেন মানুষ দেখতে পারে কোন দল কথা রেখেছে’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
‘সব ওয়েবসাইটে দেব, যেন মানুষ দেখতে পারে কোন দল কথা রেখেছে’
Share on FacebookShare on Twitter

জার্মান পত্রিকা দের স্পিগেলের সঙ্গে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৭ মার্চ) এটি প্রকাশ করা হয়েছে। এই সাক্ষাৎকারে জুলাই অভ্যুত্থান, সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ, শেখ হাসিনার দুঃশাসন, সংস্কার প্রস্তাবনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন তিনি।

এরমধ্যে সংস্কার প্রস্তাবনা নিয়ে দের স্পিগেলের সাংবাদিক লরা হোফলিঙ্গার তাকে জিজ্ঞেস করলে বিষয়টি সম্পর্কে বিস্তারিত কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, বিভিন্ন বিষয়ে সংস্কার প্রস্তাব করা হয়েছে। যেগুলো রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে এবং তাদের সংস্কার বিষয়ে ‘সম্মত’, ‘অসম্মত’, অথবা ‘পরিবর্তনসহ সম্মত’ এ তিনটি উত্তর দিতে বলা হবে। এরমাধ্যমে দলগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়া হবে এবং সেগুলো ওয়েবসাইটে প্রকাশ করা হবে। যেন সাধারণ মানুষ দেখতে পারেন কারা কথা রেখেছে আর কারা রাখেনি। এছাড়া এটি ‘জুলাই সনদ’ হিসেবেও স্বীকৃতি পাবে বলে জানান ড. ইউনূস।

তাকে প্রশ্ন করা হয়— “(সাবেক প্রধানমন্ত্রী) হাসিনা ও তার দল ২০০৯ সালে সুষ্ঠু নির্বাচনের পর ক্ষমতায় এসেছিল। তবে পরবর্তী সরকার যেন (হাসিনা ও আ. লীগের মতো স্বৈরাচার না হতে পারে) রাষ্ট্রকে অবমূল্যায়ন না করতে সেজন্য আপনি ১৫টি সংস্কার কমিশন তৈরি করেছেন। যেগুলো নজর দিচ্ছে বিচার বিভাগ, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন এবং অন্যান্য বিষয়গুলোর ওপর। এখন পর্যন্ত কতগুলো সংস্কার কার্যকর করা হয়েছে।”

জবাবে প্রধান উপদেষ্টা বলেন, “প্রথম প্রস্তাব ইতিমধ্যে এসেছে এবং আমরা এগুলো একটি এক্সেল স্প্রিডশিটে ট্রান্সফার করেছি। আমরা এটি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাব এবং তাদের মতামত জানতে চাইব। প্রত্যেকটি প্রস্তাবে তিনটি অপশন থাকবে: সম্মত, অসম্মত, অথবা সম্মত সঙ্গে পরিবর্তনের অনুরোধ। সবাই যেসব প্রস্তাবে সম্মত হবে সেগুলো আমরা একটি ডকুমেন্টে এক করব। এই ডকুমেন্টে সবাইকে স্বাক্ষর করতে হবে। এটি আমাদের জুলাই সনদ হবে। যেটির নামকরণ করা হয়েছে গণআন্দোলনের মাসের নামে।”

তখন তাকে প্রশ্ন করা হয় এই জুলাই সনদ মানতে রাজনৈতিক দলগুলো বাধ্যগত থাকবে কি না। জবাবে ইউনূস বলেন, “না, আমরা বিষয়টি রাজনৈতিক দলের প্রতিশ্রুতির মধ্যে রাখব। আমরা তাদের জনসম্মুখে প্রতিশ্রুতি দিতে বাধ্য করছি। আমাদের কী শুধুমাত্র একজন প্রার্থী ও দল বিজয়ী হওয়ার পদ্ধতি থেকে সমানুপাতিক প্রতিনিধিত্বের দিকে যাব? একজন প্রধানমন্ত্রীর মেয়াদ কী দুইবারে সীমাবদ্ধ থাকবে, নাকি তাদের অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকার সুযোগ রাখা হবে। যেমনটা এখন আছে। আমরা (রাজনৈতিক দলগুলোর) উত্তর ওয়েবসাইটে প্রকাশ করব। যেন মানুষ দেখতে পারে কারা কথা রেখেছে— এবং কারা সত্যি নতুন বাংলাদেশ চায়।”

ড. ইউনূসকে প্রশ্ন করা হয় একটি দলের ক্ষমতায় আসার সম্ভাবনা আছে। যাদের দুর্নীতি ও সহিংসতা করার ইতিহাস আছে। তারা কী এই জুলাই সনদের কথা রাখবে কি না। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, তারা যেহেতু নির্বাচিত সরকার নয়। তাই এসব সংস্কার নির্বাচিত সরকারই কার্যকর করতে পারবে। তবে দলগুলো এগুলো কার্যকর না করার সুযোগ খুঁজবে অথবা পরিবর্তনে দেরি করতে পারে।”

এছাড়া চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন ড. ইউনূস। তাকে সবশেষে প্রশ্ন করা হয়, তিনি কী প্রত্যাশা করছেন আগামী কয়েক মাসের মধ্যে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে তার সময় শেষ হয়ে যাবে। জবাবে তিনি বলেন, “হ্যাঁ, অবশ্যই।”

এই বিভাগ থেকে আরও পড়ুন

পালসার আসছে নতুন মডেলে
অটোমোবাইল

পালসার আসছে নতুন মডেলে

গুগল ক্রোমে শিক্ষার্থীদের জন্য নতুন এআই ফিচার
নির্বাচিত

গুগল ক্রোমে শিক্ষার্থীদের জন্য নতুন এআই ফিচার

ডিজেবল ফেসবুক আইডি পুনরুদ্ধার করে দিচ্ছে ‘সাইবার ৭১’
নির্বাচিত

ডিজেবল ফেসবুক আইডি পুনরুদ্ধার করে দিচ্ছে ‘সাইবার ৭১’

কোন কোন পাসওয়ার্ড হ্যাকিংয়ের ঝুঁকি বাড়ায়?
কিভাবে করবেন

এই সেই ‘বিপজ্জনক’ ৫০ পাসওয়ার্ড

মোট্রো যাত্রী
প্রযুক্তি সংবাদ

কার্ড ও মোবাইল ব্যাংকিংয়েও মিলবে মেট্রো রেলের টিকিট

বিজ্ঞাপন দেখাবে হোয়াটসঅ্যাপ
নির্বাচিত

হোয়াটসঅ্যাপে বেচা-কেনাও করা যাবে

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো
ছাড় ও অফার

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?
বিবিধ

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ
অর্থ ও বাণিজ্য

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ

দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড চালু করল মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংক
অর্থ ও বাণিজ্য

দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড চালু করল মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix