Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইলোন মাস্কের নামে ওপেনএআইয়ের মামলা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 12 April 2025
ইলোন মাস্কের নামে ওপেনএআইয়ের মামলা
Share on FacebookShare on Twitter

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলোন মাস্কের বিরুদ্ধে অসৎ কৌশল অবলম্বনের অভিযোগে মামলা করেছে ওপেনএআই। মামলায় দাবি করা হয়, মাস্ক নিজের স্বার্থে সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির (এআই) নিয়ন্ত্রণ নেয়ার জন্য ওপেনএআইয়ের ব্যবসাকে প্রভাবিত করছেন। খবর বিবিসি

প্রতিবেদন বলছে, গত বছর মাস্ক ওপেনএআইয়ের প্রধান নির্বাহী (সিইও) স্যাম অল্টম্যানের বিরুদ্ধে কোম্পানির করপোরেট কাঠামো পরিবর্তন বন্ধ করার জন্য মামলা করেন। মাস্ক অল্টম্যানের সঙ্গে ওপেনএআই প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু ২০১৮ সালে তিনি প্রতিষ্ঠানটি ছেড়ে চলে যান।

এক বিবৃতিতে গত সপ্তাহে ওপেনএআই বলে, ‘ইলোন মাস্ক ওপেনএআইকে নিজের ব্যক্তিগত সুবিধার জন্য ব্যবহার করে এআই প্রযুক্তির নিয়ন্ত্রণ নেয়ার দুর্নীতিমূলক কৌশল অবলম্বন করছে। তাকে থামাতে আমরা পাল্টা মামলা করেছি।’

ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে একজন ফেডারেল বিচারক মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ২০২৬-এর মার্চে এর বিচার শুরুর তারিখ নির্ধারণ করেন।

যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট বিচারক ইয়ভন গঞ্জালেজ রজার্স এর আগে মাস্কের একটি নিষেধাজ্ঞার আবেদন প্রত্যাখ্যান করেছিলেন, যেখানে তিনি অস্থায়ীভাবে ওপেনএআইকে অলাভজনক থেকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর বন্ধ করতে চেয়েছিলেন।

মাস্ক অভিযোগ করেন, ওপেনএআই মানবতার কল্যাণে এআই বিকাশের অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে তার লক্ষ্য থেকে সরে এসেছে, ফলে চুক্তির লঙ্ঘন হয়েছে।

কার্নেগি মেলন ইউনিভার্সিটির ডিজিটাল মিডিয়া ও মার্কেটিংয়ের অধ্যাপক অ্যারি লাইটম্যান বলেন, ‘এটি নিয়ন্ত্রণ ও আয় নিয়ে মূলত একজন ব্যক্তির দাবি, ‘‘আমি এ স্টার্টআপের নিয়ন্ত্রণ চাই’।

তিনি জানান, নিরাপদ ও সবার জন্য সমান সুযোগের এআই উন্নয়ন এখন এসব ক্ষমতা ও মুনাফাকেন্দ্রিক দ্বন্দ্বে চাপা পড়ে যাচ্ছে।

ইলোন মাস্কের কোম্পানি এক্সএআই ওপেনএআইয়ের প্রতিদ্বন্দ্বী হলেও এখনো পিছিয়ে রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এদিকে গত মাসে এক্সএআই কিনে নেয় মাস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স।

চলতি বছরের ফেব্রুয়ারিতে মাস্ক আকস্মিকভাবে ৯৭ দশমিক ৪ বিলিয়ন ডলারে ওপেনএআই কেনার প্রস্তাব দেন। এ প্রস্তাব প্রত্যাখান করে জবাবে স্যাম অল্টম্যান বলেন, ‘না ধন্যবাদ, তবে আপনি চাইলে আমরা টুইটার কিনে নেব ৯ দশমিক ৭৪ বিলিয়ন ডলারে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০০ কোটি ক্রোম ব্যবহারকারীর জন্য গুগলের সতর্কবার্তা
প্রযুক্তি সংবাদ

ম্যাকওএসকে হটিয়ে দ্বিতীয় শীর্ষ অবস্থানে ক্রোম

এআই স্টার্টআপ ‘ভয়সিস’ অ্যাপল মালিকানায়
প্রযুক্তি সংবাদ

এআই স্টার্টআপ ‘ভয়সিস’ অ্যাপল মালিকানায়

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি
নির্বাচিত

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি

৩০ মিলিয়ন ডলার জরিমানা দিচ্ছে গুগল
নির্বাচিত

৩০ মিলিয়ন ডলার জরিমানা দিচ্ছে গুগল

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

২০২০ সালের সেরা ১০ স্মার্টফোন
নির্বাচিত

চলতি বছরে বৈশ্বিক স্মার্টফোনের বাজার পুনরুদ্ধারের আশা

Load More

ট্রেন্ডিং টপিক

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

এসি শিল্পে নীতি-সুবিধার অপব্যবহারের অভিযোগ, এসআরও লঙ্ঘনে রাজস্ব ক্ষতির শঙ্কা
অর্থ ও বাণিজ্য

এসি শিল্পে নীতি-সুবিধার অপব্যবহারের অভিযোগ, এসআরও লঙ্ঘনে রাজস্ব ক্ষতির শঙ্কা

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?
প্রযুক্তি পরামর্শ

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 April 2025

ইলোন মাস্কের নামে ওপেনএআইয়ের মামলা

Techzoom.TV |
TechzoomTV