Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টানা দ্বিতীয়বারের মতো গুগলের ‘ইনডিপেন্ডেন্ট সিকিউরিটি রিভিউ’ ব্যাজ পেলো ইমো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
টানা দ্বিতীয়বারের মতো গুগলের ‘ইনডিপেন্ডেন্ট সিকিউরিটি রিভিউ’ ব্যাজ পেলো ইমো
Share on FacebookShare on Twitter

সম্প্রতি টানা দ্বিতীয়বারের মতো গুগল প্লে’তে ‘ইনডিপেন্ডেন্ট সিকিউরিটি রিভিউ’ ব্যাজ অর্জন করলো ইমো। ব্যবহারকারীদের নিরাপত্তা ও তথ্য গোপনীয়তার প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে এ স্বীকৃতি পেলো প্ল্যাটফর্মটি। এই স্বীকৃতি গুগলের মোবাইল অ্যাপ্লিকেশন সিকিউরিটি অ্যাসেসমেন্ট (এমএএসএ) ফ্রেমওয়ার্কের অংশ, যা এখন অ্যাপ ডিফেন্স অ্যালায়েন্স মোবাইল প্রোফাইল সার্টিফিকেশন প্রোগ্রাম নামে পরিচিত। অ্যান্ড্রয়েড অ্যাপগুলোর মধ্যে নিরাপত্তা ও গোপনীয়তার স্বচ্ছতার ক্ষেত্রে উচ্চমান নির্দেশ করে এই প্রোগ্রাম। গুগলের এই নিরাপত্তা ব্যাজটি প্রমাণ করে যে, মোবাইল নিরাপত্তা ও গোপনীয়তার ক্ষেত্রে বেস্ট প্র্যাকটিস নিশ্চিত করছে ইমো।

উল্লেখ্য, ইমো মূলধারার একমাত্র ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ যারা এই ব্যাজ অর্জন করেছে। এটি গুগল প্লে তালিকার ডেটা সেইফটি সেকশনে সুস্পষ্টভাবে দেখা যায়। এই ব্যাজ প্রমাণ করে যে, ইমো তৃতীয় একটি পক্ষের মাধ্যমে কঠোর নিরাপত্তা পর্যালোচনার মধ্য দিয়ে গেছে; যা গুগল অনুমোদিত ল্যাব পার্টনার লেভিয়াথান সিকিউরিটি গ্রুপ পরিচালনা করেছে এবং প্রোগ্রামটির প্রয়োজনীয় গোপনীয়তা ও নিরাপত্তার ক্ষেত্রে বৈশ্বিক মানদণ্ড পূরণ করেছে।

এই প্রোগ্রামে ব্যবহারকারীর তথ্য (ডেটা) সুরক্ষিত রাখা, অ্যাপের স্বচ্ছতা নিশ্চিত করা এবং গোপনীয়তা সংক্রান্ত বিষয়গুলো আরও উন্নত করার ওপর জোর দেওয়া হয়। বিশেষ করে, এই খাতের সেরা অনুশীলনগুলোর সাথে সামঞ্জস্য রেখে ইমো ব্যবহারকারীদের সুরক্ষার জন্য অত্যাধুনিক ও শক্তিশালী ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করে। ব্যবহারকারীর ডিভাইসে সকল সংবেদনশীল তথ্য যেন নিরাপদে সংরক্ষণ করার সুযোগ থাকে সেটি নিশ্চিত করে ইমো; পাশাপাশি গোপনীয়তা নিশ্চিত করতে ইমো ব্যবহারকারীদের নিজেদের ব্যক্তিগত তথ্যের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রদান করে। এ সংক্রান্ত যেকোনো প্রযুক্তিগত সহায়তার জন্য ব্যবহারকারীরা গুগল প্লে’তে নিরাপত্তা ব্যাজের অধীনে “আরও জানুন” অপশনে ট্যাপ করতে পারেন। এটি ব্যবহারকারীদের অ্যাপ ডাউনলোড করার সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে এবং এই স্বীকৃত অ্যাপগুলোর ওপর তাদের আস্থা বাড়াতে সহায়তা করবে।

নিরাপত্তা ও গোপনীয়তার ক্ষেত্রে সর্বোচ্চ মান বজায় রাখতে বদ্ধপরিকর ইমো। ফলে, ইমো এর ব্যবহারকারীদের জন্য বিভিন্ন নিরাপত্তা ও গোপনীয়তা সংশ্লিষ্ট ফিচার চালু করেছে। এর মধ্যে কল ও চ্যাট চলাকালীন স্ক্রিনশট ব্লক করা, এন্ড-টু-এন্ড এনক্রিপশন, গোপনীয়তা বজায় রেখে চ্যাট (প্রাইভেসি চ্যাট), প্রাইভেসি মোড, দুই-ধাপে যাচাইকরণ এবং ম্যানেজ ডিভাইস ফিচার অন্যতম। এসব ফিচার ব্যবহারকারীদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং ডিজিটাল গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখছে।

ইন্টারনেট ব্যবহারকারীরা নানান ঝুঁকির সম্মুখীন হতে পারে। ফলে, অনলাইনে সুরক্ষা ও গোপনীয়তা ক্রমশ উদ্বেগের বিষয় হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে গুগলের নিরাপত্তা মূল্যায়ন প্রোগ্রামের অধীনে ইমো’র এই স্বীকৃতি এর ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ, ব্যক্তিগত ও সহজে ব্যবহারযোগ্য যোগাযোগ অভিজ্ঞতা প্রদানের প্রতি এই প্লাটফর্মের প্রতিশ্রুতির প্রতিফলন।

Tags: ইমো

এই বিভাগ থেকে আরও পড়ুন

নেটফ্লিক্সের বিরুদ্ধে বিপদের বার্তা ছড়াচ্ছে প্রতারকরা
প্রযুক্তি সংবাদ

নেটফ্লিক্সের বিরুদ্ধে বিপদের বার্তা ছড়াচ্ছে প্রতারকরা

শাওমি ১০০ ইঞ্চির ৪কে ডিসপ্লের স্মার্ট টিভি আনল
প্রযুক্তি বাজার

শাওমি ১০০ ইঞ্চির ৪কে ডিসপ্লের স্মার্ট টিভি আনল

দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটি করে শেখ কামাল বিজনেস ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হবে: পলক
প্রযুক্তি সংবাদ

দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটি করে শেখ কামাল বিজনেস ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হবে: পলক

আসছে রিদ্মিকের নিউজ অ্যাপ
নির্বাচিত

আসছে রিদ্মিকের নিউজ অ্যাপ

ভারতে তৈরি iPhone-এ বড় ধরনের ত্রুটি! কী বলছেন বিশেষজ্ঞরা?
নির্বাচিত

ভারতে তৈরি iPhone-এ বড় ধরনের ত্রুটি! কী বলছেন বিশেষজ্ঞরা?

ট্রান্সপারেন্ট ডিজাইনে আসছে আইফোন ১৮ প্রো
প্রযুক্তি সংবাদ

ট্রান্সপারেন্ট ডিজাইনে আসছে আইফোন ১৮ প্রো

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস
কিভাবে করবেন

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
নির্বাচিত

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!
বিবিধ

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?
বিবিধ

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix