Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভারতীয় সেনার ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানিরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
ভারতীয় সেনার ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানিরা
Share on FacebookShare on Twitter

ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর ভয়াবহ জঙ্গি হামলার রেশ কাটতে না কাটতেই ভারতীয় সেনার আওতায় থাকা আর্মি কলেজ অফ নার্সিং-এর ওয়েবসাইট হ্যাক হয়েছে। এই সাইবার হামলার পেছনে পাকিস্তানি হ্যাকার গ্রুপ ‘টিম ইনসেন পিকে’-র হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে।

সাম্প্রতিক ভারত-পাকিস্তান রাজনৈতিক টানাপোড়েনের আবহেই ঘটল এই হ্যাকিং। কয়েকদিন আগেই ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত, নয়াদিল্লিতে পাকিস্তানি হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টাদের ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা, এবং পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল-সহ একাধিক কূটনৈতিক পদক্ষেপ নেয়। একইসঙ্গে পাকিস্তানিদের ভারত ছাড়ার সময়সীমা ৪৮ ঘণ্টা বেঁধে দেওয়া হয় ও আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া হয়।

এরই জবাবে পাকিস্তানও সিমলা চুক্তি স্থগিত রাখা, ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ এবং ওয়াঘা বর্ডার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ঠিক তার পরদিনই হ্যাকাররা ভারতীয় সেনা পরিচালিত আর্মি কলেজ অফ নার্সিংয়ের ওয়েবসাইটে একটি উস্কানিমূলক বার্তা পাঠায়, যেখানে দ্বি-জাতি তত্ত্ব নিয়ে মন্তব্য ছিল।

সেনাবাহিনীর সূত্র জানায়, এই কলেজটি আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি পরিচালিত একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ঘটনার তদন্তে ভারতের জাতীয় নোডাল সাইবার নিরাপত্তা সংস্থা CERT-In-এর সাহায্য নেওয়ার কথা ভাবা হচ্ছে।

উল্লেখযোগ্য, এটি প্রথম নয়। এর আগেও টিম ইনসেন পিকে ভারতের সরকারি, শিক্ষা এবং বেসরকারি বিভিন্ন ওয়েবসাইটে আক্রমণ চালিয়েছে। ২০২৩ সালের G20 সম্মেলনের আগেও তারা একাধিক সরকারি সাইটে হানা দেয়।

২০২৪ সালে ‘বার্গার সিং’ নামের একটি জনপ্রিয় ফাস্টফুড চেইনের ওয়েবসাইটে তারা হামলা চালিয়ে “FPak20” নামে প্রোমোকোড চালু করে এবং সাইটের মধ্যে ডিজিটাল গ্রাফিটি ওয়াল তৈরি করে আলোচনায় আসে।

ভারতের কূটনৈতিক সিদ্ধান্ত ও রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে এমন সাইবার আক্রমণের ঘটনা উদ্বেগজনক বলেই মনে করছে নিরাপত্তা বিশ্লেষকরা।

Tags: ওয়েবসাইট হ্যাক

এই বিভাগ থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইউরোপে মাস্ক দেবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইউরোপে মাস্ক দেবে অ্যাপল

পাবলিক প্লেসে চার্জে দিলে হ্যাক হতে পারে আপনার ফোন!
নির্বাচিত

পাবলিক প্লেসে চার্জে দিলে হ্যাক হতে পারে আপনার ফোন!

দক্ষ মানবসম্পদ তৈরি করতে না পারলে দেশ পিছিয়ে পড়বে : পলক
নির্বাচিত

দক্ষ মানবসম্পদ তৈরি করতে না পারলে দেশ পিছিয়ে পড়বে : পলক

রোববার সারাদেশে অবৈধ মোবাইল ফোন মার্কেট বন্ধের ঘোষণা
নির্বাচিত

খুলছে যমুনা ফিউচার পার্কসহ দেশের মোবাইল মার্কেট

বিকাশ অ্যাপস তৈরীর নামে ৭ শত কোটি টাকা পাচারে অভিযোগ
নির্বাচিত

বিকাশ অ্যাপস তৈরীর নামে ৭ শত কোটি টাকা পাচারে অভিযোগ

ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি
অটোমোবাইল

ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন
বিবিধ

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন

ইসরায়েলকে অনুতপ্ত করতে বাধ্য করানোর শপথ ইরানের!
বিবিধ

ইসরায়েলকে অনুতপ্ত করতে বাধ্য করানোর শপথ ইরানের!

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ
নির্বাচিত

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ

কেন রণতরী ছেড়ে উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে হামলা চালাল ইরান? নেপথ্যে ৫টি সামরিক কৌশল
বিবিধ

ইরানের পালটা হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের ১৪ ঘাঁটি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix