Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আন্তর্জাতিক ওটিপি এসএমএসে ৯ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি! গ্রে রুটে পাচার হচ্ছে অর্থ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 29 April 2025
আন্তর্জাতিক ওটিপি এসএমএসে ৯ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি! গ্রে রুটে পাচার হচ্ছে অর্থ
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে প্রতিদিন কোটি কোটি আন্তর্জাতিক ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) এসএমএস আসছে বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইট থেকে। অথচ এ খাত থেকে সরকার এখনো পর্যন্ত রাজস্ব আদায়ের জন্য কার্যকর কোনো নীতিমালা প্রণয়ন করতে পারেনি।

বিশেষজ্ঞদের মতে, এসএমএসগুলোর বড় অংশই আসছে গ্রে রুটে, যা সরাসরি অর্থ পাচার ও অবৈধ লেনদেনের ঝুঁকি তৈরি করছে। তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, প্রতিদিন গড়ে ২৫ কোটি টাকার ওপরে লেনদেন হচ্ছে এ খাতে, যার বার্ষিক পরিমাণ প্রায় ৯ হাজার ১১২ কোটি টাকা।

২০২২ সালে বিটিআরসি একটি ‘ইন্টারন্যাশনাল এটুপি এসএমএস রেগুলেটরি ফ্রেমওয়ার্ক’ খসড়া করে। সেখানে প্রতিটি এসএমএস থেকে ৪-৫ টাকা রাজস্ব আদায়ের প্রস্তাব ছিল। কিন্তু সেই নীতিমালা এখনও গেজেট হয়নি। অভিযোগ রয়েছে, একাধিক রাজনৈতিকভাবে প্রভাবশালী এসএমএস রাউটিং ব্যবসায়ী এবং মোবাইল অপারেটরদের চাপে এটি আটকে আছে।

বেসরকারি গবেষণা সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক প্রতিবেদনে জানায়, এই খাতে নীতিহীনতা সরাসরি অর্থ পাচারের সুযোগ তৈরি করছে।

বিটিআরসি সূত্রে জানা যায়, বর্তমানে কিছু লিগ্যাল এসএমএস গেটওয়ে থাকলেও, বেশিরভাগ ওটিপি আসছে VPN ও অবৈধ প্ল্যাটফর্ম ব্যবহার করে, যার ফলে অপারেটররা এসএমএস প্রতি ০.৫০-১ টাকা পাচ্ছে, অথচ রাজস্ব আদায় শূন্য।

বেসিস পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, “একটি আন্তর্জাতিক অ্যাপ বা ব্যাঙ্কিং প্ল্যাটফর্ম থেকে পাঠানো ওটিপি যদি বৈধভাবে আসে, তাহলে তা থেকে রাজস্ব পাওয়া যায়। কিন্তু এখন ৮০ শতাংশ এসএমএসই আসে গ্রে রুটে।”

অন্যদিকে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বলছে, তাদের পক্ষে এককভাবে এই খাত তদারকি করা সম্ভব নয়। এ বিষয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা ও আইন প্রণয়নকারীদের একসঙ্গে কাজ করতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, এখনই নীতিমালা জারি না করা হলে এ খাতে সাদা অর্থ পাচারের বড় রুটে পরিণত হতে পারে বাংলাদেশ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওটিপি

এই বিভাগ থেকে আরও পড়ুন

জেমস ওয়েব টেলিস্কোপের পাঠানো নতুন ছবিতে হতবাক বিজ্ঞানীরা
প্রযুক্তি সংবাদ

জেমস ওয়েব টেলিস্কোপের পাঠানো নতুন ছবিতে হতবাক বিজ্ঞানীরা

ওয়ালটনের তৈরি সিসিটিভি সিস্টেমের পণ্য সমূহের উদ্বোধন 
প্রযুক্তি সংবাদ

ওয়ালটনের তৈরি সিসিটিভি সিস্টেমের পণ্য সমূহের উদ্বোধন 

মোবাইলে যে ২৪ অ্যাপ থাকা মানেই সর্বনাশ
নির্বাচিত

মোবাইলে যে ২৪ অ্যাপ থাকা মানেই সর্বনাশ

বিক্সবির জন্য মার্কেটপ্লেস চালু করেছে স্যামসাং
নির্বাচিত

বিক্সবির জন্য মার্কেটপ্লেস চালু করেছে স্যামসাং

কম দামে উন্নতমানের ভিআর আনলো ফেসবুক
নির্বাচিত

ভিআর প্রযুক্তি যেভাবে সাহায্য করবে কর্মী নিয়োগ ও প্রশিক্ষণে

নগ্ন সেলফি তুলতে বাঁধা দেবে ফোন
প্রযুক্তি সংবাদ

নগ্ন সেলফি তুলতে বাঁধা দেবে ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং
প্রযুক্তি বাজার

কম দামে স্মার্টফোন, পাঁচ মডেলে কোনটিতে কী সুবিধা?

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট
নির্বাচিত

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’
নির্বাচিত

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বুস্ট মোবাইল কেনার দৌড়ে ইলন মাস্কের স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

বুস্ট মোবাইল কেনার দৌড়ে ইলন মাস্কের স্পেসএক্স

মার্কিন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স টেলিকম কোম্পানি ইকোস্টার-এর...

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 April 2025

আন্তর্জাতিক ওটিপি এসএমএসে ৯ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি! গ্রে রুটে পাচার হচ্ছে অর্থ

Techzoom.TV |
TechzoomTV