Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইন জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১ মে ২০২৫
অনলাইন জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ
Share on FacebookShare on Twitter

দেড়শ বছর পুরোনো ‘দ্য গ্যাম্বলিং অ্যাক্ট ১৮৬৭’ বাতিল করে হালনাগাদ তথ্যপ্রযুক্তির চিন্তা মাথায় রেখে ‘জুয়া প্রতিরোধ অধ্যাদেশ-২০২৫’ জারির উদ্যোগ নিয়েছে সরকার। নতুন অধ্যাদেশে শাস্তির পরিমাণ কোনো কোনো ক্ষেত্রে দুই হাজার গুণ পর্যন্ত বাড়ানো হচ্ছে। অনলাইন অ্যাপ ও সাইটে পরিচালিত জুয়ার জন্য সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। পুরোনো আইনে অনলাইন জুয়ার প্রসঙ্গ ছিল না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৮৬৭ সালের জুয়া আইনে শাস্তি একেবারেই কম। অপরাধের ধরন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি ৬ মাস কারাদণ্ড। আর সর্বোচ্চ জরিমানা ৬০০ টাকা। ফলে আইনটি বাতিল করে অধ্যাদেশ হিসেবে জারি করার জন্য পুরোপুরি নতুন করে প্রস্তুত করা হয়েছে। অধ্যাদেশে অনলাইন জুয়াকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। অধ্যাদেশের খসড়া প্রস্তুত করে ভেটিংয়ের জন্য স্বরাষ্ট্র থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ভেটিং শেষে অনুমোদনের জন্য শিগগির উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হবে।

অধ্যাদেশের খসড়া পর্যালোচনা করে দেখা গেছে, দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে। অনলাইন জুয়ার বিভিন্ন চক্রে জড়িয়ে নিঃস্ব হচ্ছে মানুষ। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনলাইন জুয়ার প্রকোপ থামাতে পারছে না। আইনে জেল-জরিমানা যৎসামান্য হওয়ায় জুয়াড়িরা গ্রেপ্তার হলেও সহজেই মুক্তি পেয়ে যাচ্ছে। নতুন অধ্যাদেশে ম্যাচ ফিক্সিং (পাতানো খেলা) ও স্পট ফিক্সিংয়ের অপরাধকে গুরুত্ব দেওয়া হয়েছে। লটারির মাধ্যমে জুয়াকেও অধ্যাদেশে প্রাধান্য দিয়েছে সরকার। এ ছাড়া হাউজি খেলা ও বেটিং বা বাজি ধরার মাধ্যমে জুয়া খেলাও অধ্যাদেশে গুরুত্ব পেয়েছে। এসব জুয়া নিয়ে বিদ্যমান আইনে স্পষ্টভাবে কিছু উল্লেখ নেই। অধ্যাদেশ কার্যকর হলে জুয়াড়িদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নিতে পারবে সরকার। গ্রেপ্তারের পর তারা সহজে ছাড় পাবে না।

অধ্যাদেশে বলা আছে, এ আইনের উদ্দেশ্যপূরণকল্পে সরকার বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো ‘নির্ধারিত কর্তৃপক্ষ’ অথবা জেলা ম্যাজিস্ট্রেট জুয়া, অনলাইন জুয়া বা পাতানো খেলার সঙ্গে সংশ্লিষ্ট দেশের অভ্যন্তরের বা বাইরের যে কোনো ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন বা অন্য কোনো অনলাইন প্ল্যাটফরম অথবা কোনো বিজ্ঞাপন বা প্রচারমূলক বিষয়ের প্রচার বন্ধ বা নিষিদ্ধ করার নির্দেশ দিতে পারবে।

অধ্যাদেশে বলা আছে, কেউ ‘আর্থিক ঝুঁকিপূর্ণ খেলার’ অপরাধ করলে অনধিক দুই বছর কারাদণ্ড বা অনূর্ধ্ব ২ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। তবে কেউ ঘোড়দৌড় বা ষাঁড়ের লড়াই, মোরগ লড়াই জাতীয় লড়াই আয়োজন করলে প্রাণিকল্যাণ আইন অনুযায়ী তাকে অনধিক ৬ মাসের কারাদণ্ড বা অনূর্ধ্ব ২০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া যাবে। ‘দূরবর্তী জুয়া’ ও ‘অনলাইন জুয়ার’ অপরাধে অনধিক ৫ বছর কারাদণ্ড বা অনূর্ধ্ব ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। বাজি ধরার অপরাধে সর্বোচ্চ ৩ বছর কারাদণ্ড বা অনূর্ধ্ব ৫ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান করেছে সরকার। পাতানো খেলা বা ম্যাচ ফিক্সিং এবং ‘স্পট ফিক্সিংয়ের’ অপরাধ করলে অনধিক ৩ তিন বছর কারাদণ্ড বা অনূর্ধ্ব ৫ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া যাবে।

কোনো ব্যক্তি লটারির অপরাধ করলে অনধিক ২ বছরের কারাদণ্ড বা অনূর্ধ্ব ২ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড ভোগ করতে হবে। লটারির শর্তভঙ্গ করলে অনধিক ৩ বছরের কারাদণ্ড বা অনূর্ধ্ব ৫ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান থাকছে অধ্যাদেশে। হাউজি খেলা কিংবা আয়োজন করলে অনধিক ৩ বছরের কারাদণ্ড বা অনূর্ধ্ব ৩ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন দোষী সাব্যস্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গ। আর হাউজির শর্তভঙ্গে অনধিক ৩ বছর কারাদণ্ড বা অনূর্ধ্ব ৫ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড গুনতে হবে।

অধ্যাদেশে বলা হয়েছে, যে স্থানে জুয়ার আয়োজন করা হবে, সেই জায়গার মালিক কিংবা নিয়ন্ত্রককে অনধিক ৫ বছর কারাদণ্ড বা ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ড ভোগ করতে হবে। বাজিকর হিসেবে কোনো ব্যক্তি কাজ করলে অনধিক ২ বছর কারাদণ্ড বা অনূর্ধ্ব ২ লাখ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। জুয়ার আসরে উপস্থিত কোনো ব্যক্তি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারের কাছে ধরা পড়ার পর নাম-ঠিকানা জানাতে অস্বীকার করলে অথবা মিথ্যা তথ্য দিলে অনূর্ধ্ব ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন। কোনো ব্যক্তি প্রকাশ্যে, অনলাইনে কিংবা যে কোনো মাধ্যমে জুয়ার তথ্য প্রচার করলে অনধিক দুই বছর কারাদণ্ড বা অনধিক ২ লাখ টাকা অর্থ দণ্ড বা উভয় দণ্ডের মুখে পড়বেন। অধ্যাদেশের নির্দেশ বা বিধি লঙ্ঘন করে অপরাধের চেষ্টা করলে তার শাস্তি হবে অনধিক ৫ বছর কারাদণ্ড বা ১০ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। একবার দণ্ডভোগের পর কেউ ফের সেই অপরাধ করলে তাকে সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড দেওয়া যাবে।

অধ্যাদেশে প্রস্তাবিত জরিমানা ও কারাদণ্ড প্রসঙ্গে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব বলেন, নতুন আইনে শাস্তির পরিমাণ ঠিকই আছে। তবে এ শাস্তি কার্যকর করার ওপরই আইনের সফলতা নির্ভর করবে। অর্থাৎ আইনের প্রায়োগিক দিকটি গুরুত্বসহকারে দেখতে হবে।

তিনি আরও বলেন, অনলাইনে জুয়া কিংবা অন্যান্য অপরাধ সবচেয়ে বেশি হচ্ছে। এসব অপরাধ ও অনলাইন জুয়া মনিটরিংয়ের জন্য সরকারকে একটা বিশেষ সেল তৈরি করতে হবে। এ সেল থেকে অপরাধ মনিটরিং করে সেগুলো সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিয়ে তদন্ত করাতে হবে। তাহলে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা সহজ হবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইনে গরু কিনে ‘মানবসেবা.কম’এ উৎসর্গ করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক
প্রযুক্তি সংবাদ

বিশ্বের সাইবার সিকিউরিটির কেন্দ্র হবে বাংলাদেশ: পলক

আসছে সস্তা ফোল্ডেবল ফোন, টেক্কা দেবে ভিভো-স্যামসাংকে
প্রযুক্তি সংবাদ

আসছে সস্তা ফোল্ডেবল ফোন, টেক্কা দেবে ভিভো-স্যামসাংকে

ইইউ ও জাপান এআই নিয়ন্ত্রণ নীতি নিয়ে কাজ করছে
নির্বাচিত

ইইউ ও জাপান এআই নিয়ন্ত্রণ নীতি নিয়ে কাজ করছে

প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপ আপনার কী কী তথ্য জানে জানবেন যেভাবে

নতুন প্রজন্মের এআই প্রযুক্তি সমৃদ্ধ প্রিমিয়াম মেটাল ডিজাইনের স্মার্টফোন আনছে ইনফিনিক্স
নির্বাচিত

নতুন প্রজন্মের এআই প্রযুক্তি সমৃদ্ধ প্রিমিয়াম মেটাল ডিজাইনের স্মার্টফোন আনছে ইনফিনিক্স

মধ্যরাতে বিজ্ঞপ্তি দিয়ে বেসিসের সহায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা
প্রযুক্তি সংবাদ

মধ্যরাতে বিজ্ঞপ্তি দিয়ে বেসিসের সহায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

Load More

ট্রেন্ডিং টপিক

দুবাই ছাড়ছেন বাসিন্দারা, পোষা প্রাণী পড়ে আছে রাস্তাঘাটে
বিবিধ

দুবাই ছাড়ছেন বাসিন্দারা, পোষা প্রাণী পড়ে আছে রাস্তাঘাটে

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান
বিবিধ

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা
বিবিধ

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের
পাঁচমিশালি

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ইসরায়েল-মার্কিন সেনাদের সঙ্গে ইরানের পাল্টাপাল্টি হামলা চলছে, যা...

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix