Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১৮০ কোটির বিনিয়োগ পেলো ফাস্ট পাওয়ার টেক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৩ মে ২০২৫
১৮০ কোটির বিনিয়োগ পেলো ফাস্ট পাওয়ার টেক
Share on FacebookShare on Twitter

বৈদ্যুতিক গাড়ির জন্য পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানি শক্তির ইকোসিস্টেম গড়ে তুলতে যৌথ অংশীদারত্বে দেড় কোটি ডলার বা ১৮০ কোটি টাকার বৈদেশিক বিনিয়োগ পেয়েছে বাংলাদেশি স্টার্টআপ ফাস্টপাওয়ার টেক। ই-লজিস্টিক্স প্রতিষ্ঠান ‘স্টেডফাস্ট’ সহযোগী এই প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করবে চীনের জ্বালানি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান এনইউসিএল নিউ এনার্জি টেকনোলজি (জিডি) লিমিটেড। বাংলাদেশে ইভি অ্যাসেম্বলি লাইন, চার্জিং স্টেশন এবং সংশ্লিষ্ট প্ল্যান্ট স্থাপনে এই অর্থ বিনিয়োগ করা হবে। বাংলাদেশে একটি টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি অবকাঠামো গড়ে তুলতে আগামী ছয় মাসের মধ্যে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করতে চায় প্রতিষ্ঠান দুইটি।

সম্প্রতি চীনের গুয়াংজুর বাইয়ুন জেলার হুয়াংবিয়ানে এনইউসিএল এবং ফাস্ট পাওয়ার টেকের মধ্যে যৌথ অংশীদারত্ব বিষয়ক এক চুক্তি স্বাক্ষরিত হয়। ফাস্টপাওয়ার টেকের চেয়ারম্যান কে এম রিদওয়ানুল বারী জিয়ন এবং এনইউসিএলের প্রধান নির্বাহী ফরেস্ট লিয়াং চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এসময় স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেডের পরিচালক অর্ণব মুস্তাফা এবং প্রবাসী প্রতিনিধি শাদমান সাকিব ও এনইউসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির অধীনে বাংলাদেশে একটি একটি পরিবেশবান্ধব নাবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থাপনা নেটওয়ার্ক গড়ে তুলে ‘এক্সটেন্ডেড রেঞ্জ ইলেকট্রিক ভেহিকেল (ইআরইভি)’ এবং ‘প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল (পিএইচইভি)’ প্রযুক্তিতে এনইউসিএলের কার-ক্লাউড নেটওয়ার্কের অধীনে দেশব্যাপী চার্জিং স্টেশন স্থাপন করা হবে। জীবাশ্ম জ্বালানি নির্ভরতা এবং কার্বন নির্গমন কমাতে এ যৌথ অংশীদারত্বকে মাইলফলক হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা। তাদের মতে, স্থানীয় শিল্প প্রবৃদ্ধির সঙ্গে অত্যাধুনিক চীনা প্রযুক্তি একীভূত করে এবং স্টেডফাস্ট কুরিয়ারের প্রতিষ্ঠিত অবকাঠামো ব্যবহার করে এ যৌথ উদ্যোগটি কর্মসংস্থান সৃষ্টি ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি ও পরিবেশবান্ধব জ্বালানিতে গতিশীলতা আনবে।

স্টেডফাস্ট চেয়ারম্যান কে এম রিদওয়ানুল বারী জিয়ন বলেন, আমরা এখন লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি, লিড অ্যাসিড ব্যাটারির মতো স্টোরেজ ব্যাটারি এবং সৌরশক্তির মতো কিছু নবায়নযোগ্য শক্তি নিয়ে কাজ করছি। আর নতুন বিনিয়োগে ও যৌথ অংশীদারত্বে এবার বাংলাদেশে একটি কারখানা স্থাপন করবো। এ জন্য দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্য থেকে স্থান নির্বাচন করা হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফাস্ট পাওয়ার টেক

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঘরে ঢুকতেই ফোনে নেটওয়ার্ক থাকে না? সমাধান জেনে নিন
নির্বাচিত

ঘরে ঢুকতেই ফোনে নেটওয়ার্ক থাকে না? সমাধান জেনে নিন

৫জি সেগমেন্টে নিজেদের অবস্থান ধরে রাখতে প্রস্তুত রিয়েলমি
প্রযুক্তি সংবাদ

৫জি সেগমেন্টে নিজেদের অবস্থান ধরে রাখতে প্রস্তুত রিয়েলমি

টিকটকের কুপ্রভাব:  অবাধ ব্যবহারে টিকটক সন্ত্রাস ছড়িয়ে পড়ছে
নির্বাচিত

ব্যবহারকারীদের তথ্যে প্রবেশ করতে পারে টিকটক

মেধাবী শিক্ষার্থীদের বিকাশে ১৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

মেধাবী শিক্ষার্থীদের বিকাশে ১৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে হুয়াওয়ে

চুরি হতে পারে ব্যক্তিগত তথ্য, চিহ্নিত হল এমন ১৩২৫টি অ্যাপ
নির্বাচিত

চুরি হতে পারে ব্যক্তিগত তথ্য, চিহ্নিত হল এমন ১৩২৫টি অ্যাপ

আড়িপাতার নিয়মে আসছে পরিবর্তন, বাড়ছে বিটিআরসির ক্ষমতা
প্রযুক্তি সংবাদ

আড়িপাতার নিয়মে আসছে পরিবর্তন, বাড়ছে বিটিআরসির ক্ষমতা

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল, জানবেন যেভাবে
শিক্ষা ও ক্যাম্পাস

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল, জানবেন যেভাবে

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল
নির্বাচিত

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল

এবার বাজারে আসছে পোকো ‘এম৮এক্স’: এম৮ সিরিজের পঞ্চম স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

এবার বাজারে আসছে পোকো ‘এম৮এক্স’: এম৮ সিরিজের পঞ্চম স্মার্টফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সফটওয়্যার কোডিংয়ে গতি আনতে গুগলের নতুন ‘জেমিনাই ৩.৭ ফ্ল্যাশ’
প্রযুক্তি সংবাদ

সফটওয়্যার কোডিংয়ে গতি আনতে গুগলের নতুন ‘জেমিনাই ৩.৭ ফ্ল্যাশ’

সফটওয়্যার কোডিং, ডিবাগিং এবং স্বয়ংক্রিয় এজেন্টভিত্তিক কাজের জন্য...

স্পেকট্রামের দামে ‘সুইট পয়েন্ট’ খুঁজছে বিটিআরসি

স্পেকট্রামের দামে ‘সুইট পয়েন্ট’ খুঁজছে বিটিআরসি

আইফোনের জন্য আইওএস ২৬.৩ আপডেটে আসছে ট্রান্সফার টু অ্যানড্রয়েড’ ফিচার

আইফোনে ‘স্পাইওয়্যার’ সতর্কবার্তা এলে যা করবেন

এবার বাজারে আসছে পোকো ‘এম৮এক্স’: এম৮ সিরিজের পঞ্চম স্মার্টফোন

এবার বাজারে আসছে পোকো ‘এম৮এক্স’: এম৮ সিরিজের পঞ্চম স্মার্টফোন

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৩ মে ২০২৫

১৮০ কোটির বিনিয়োগ পেলো ফাস্ট পাওয়ার টেক

Techzoom.TV |
TechzoomTV