Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পলকের মদদপুষ্ট ‘আমার পে’র বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৪ মে ২০২৫
পলকের মদদপুষ্ট ‘আমার পে’র বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগ
Share on FacebookShare on Twitter

ভোক্তাদের কোটি টাকার ফাঁদে ফেলে আলোচিত ‘আমার পে’ পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠানের কর্ণধার এ এম ইশতিয়াক সারওয়ারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। এর মাঝেই উঠেছে নতুন প্রশ্ন—তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ঘনিষ্ঠ সম্পর্ক কি তার লাইসেন্সপ্রাপ্তিতে কোনো ভূমিকা রেখেছিল?

যারা বিষয়টি খতিয়ে দেখছেন, তারা বলছেন, সরকারি সংস্থা বাংলাদেশ ব্যাংক ও তথ্যপ্রযুক্তি বিভাগের ছাড়পত্র ছাড়া দেশের কোনো পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান লাইসেন্স পায় না। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট মহলের অনুমোদন বা সুপারিশ ছাড়া লাইসেন্স পাওয়া প্রায় অসম্ভব। দেশে এখন লাইসেন্সপ্রাপ্ত ৯টি পিএসও (পেমেন্ট সিস্টেম অপারেটর) আছে ।

ভুক্তভোগী গ্রাহকরা বলছেন, “আমার পে” যে ধরণের আর্থিক অনিয়ম করেছে, তা চোখে আঙুল দিয়ে দেখালেও এখনো প্রতিষ্ঠানটি সক্রিয়—এটা কি শুধু ব্যবসায়িক কৌশল, নাকি প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়া?

বিভিন্ন সূত্র বলছে, ইশতিয়াক সারওয়ার সরাসরি প্রতিমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতেন এবং একাধিক প্রকল্পে ‘আমার পে’কে সিস্টেম ইন্টিগ্রেটরের জায়গা দিতে প্রভাব খাটানো হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, ‘আমার পে’ দীর্ঘ সময় ধরে নির্ধারিত সময়ে রিফান্ড দিচ্ছে না। বরং নতুন নতুন তারিখ দিয়ে গ্রাহককে শুধু ঘোরাচ্ছে। কেউ কেউ বলছেন, প্রতিষ্ঠানটি ইতিমধ্যে পুরনো অফিস বন্ধ করে ফেলেছে। নতুন অফিসের অবস্থান জানতে চাইলেও কোনো সদুত্তর দিচ্ছে না তারা।

ভুক্তভোগী গ্রাহকের ফেসবুকে কান্না
গত ২৪ এপ্রিল বাংলাদেশ ব্যাংক কার্ড ইউজার্স অব বাংলাদেশ নামের ফেসবুক গ্রুপে ‘আমার পে’র বিরুদ্ধে ৬ লাখ টাকা আটকে রাখার অভিযোগ করেন রিজোয়ান আহমেদ নামের এক ভুক্তভোগী। তিনি লেখেন,

“টাকা চাইলে শুধু সময় দেয়, সেই সময় আর শেষ হয় না। তারিখ দিয়ে তারিখ দেয়, কখনো রিপ্লাইই দেয় না। অফিস কোথায় সেটাও বলে না।”

এই পোস্টের নিচে একে একে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরতে থাকেন অন্য গ্রাহকরাও। কেউ বলেন “পুরো ব্যবসা ধ্বংস করেছে”, কেউ বলেন “মাসের পর মাস ঘুরেও টাকা ফেরত পাননি”।

রিজোয়ান হায়দার নামে এক ভুক্তভোগী মন্তব্যের ঘরে লিখেছেন, মাথা নষ্ট অবস্থা, বছর পাঁচেক আগে একসময় এই কোম্পানির পেমেন্ট গেটওয়ে ক্লায়েন্ট ছিলাম, ৬ মাসের মধ্যে কান ধরে তওবা করে বের হয়ে গেছি।

মোহাম্মদ সোহানুর রহমান সাকিব লিখেছেন, সেটেলমেন্ট ঠিকমত দেয় না দেখে এদের গেটওয়ে ব্যবহার করা গত বছর থেকেই বন্ধ করেছি।

সামাদ আহমেদ নামে এক ভুক্তভোগী জানান, ‘আমার পে’ তার একটি রানিং ব্যবসা শেষ করেছে। ২ বছর ধরে পুরো টাকা হোল্ড করে রেখেছিলো কোন কারণ ছাড়াই। এরা বাংলাদেশে বিজনেস করে কেমনে বুঝি না। পুরাই স্ক্যাম।

মোহাম্মদ সালেহুর রহমান নামে আরেক ভুক্তভোগী ঐ পোস্টের মন্তব্যের ঘরে বলেন, আপনি তো অনেক বড় অ্যামাউন্ট স্ক্যাম হয়েছেন। আমি নিজেও ভুক্তভোগী তবে অ্যামাউন্টটা ছোট। ৬ মাস হলো আটকে রেখেছে এবং তাদের সেটেলমেন্ট কখনোই টাইমলি ছিলো না। বাধ্য হয়ে অন্য গেটওয়ে তে মুভ করতে হয়েছে। এদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেয়া উচিত!

আসিফ খান চিশতী নামে এক ভুক্তভোগী বলেন, আমার প্রায় চার লাখ টাকা আটকে রাখছে। টাকা রিফান্ডের কারো কোনো ওয়ে জানা থাকলে অথবা কেউ টাকা ফেরত নিয়ে দিতে পারলে জানাবেন। প্রয়োজনে ২৫ শতাংশ হাদিয়া দেব।

জবাবে প্রতিষ্ঠানটি
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ‘আমার পে’র ব্যবস্থাপনা পরিচালক এ এম ইশতিয়াক সারওয়ার টেকজুম .টিভিকে বলেন, পেমেন্ট গেটওয়ে লাইসেন্স পেতে তিনি কোন অনৈতিক সুবিধা নেননি। সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সাথে তার কোন সম্পর্ক নেই । গ্রাহকের অর্থ আত্মসাত করেও কিভাবে পেমেন্ট গেটওয়ে লাইসেন্স জানাতে চাইলে তিনি বলেন এই বিষয়েআপনাকে বলব না বাংলাদেশ ব্যাংক আর আমাদের বিষয় ।

তবে খোঁজ নিয়ে জানা যায় নগদ লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট এর সাথে তার সখ্যতা কারনে পলকের সাথে ঘনিষ্ঠ হয়ে ওঠে। সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবাখাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনী টিম স্মার্ট’ নিয়াজ মোর্শেদ এলিট প্যানেলের হয়ে নির্বাচন ও করেছেন ।

তিনি আরও দাবি করেন, “আমাদের মোট গ্রাহক সংখ্যা প্রায় ২ হাজার। অভিযোগ রয়েছে ৫০ জনের মতো গ্রাহকের। আটকানো টাকার পরিমাণ দেড় কোটি টাকা।”

দায় নেবে কে?
ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের এমন অনিয়ম নতুন কিছু নয়। তবে ‘আমার পে’ বিষয়ক অভিযোগের সংখ্যা ও ধরন অত্যন্ত ভয়াবহ। যেখানে গ্রাহকের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার কথা, সেখানে পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠানই যদি অর্থ আত্মসাৎ করে, তাহলে কার ওপর ভরসা করবেন সাধারণ মানুষ? দেশের পেমেন্ট গেটওয়ে খাতে নজরদারির অভাব এবং দায়মুক্তির সংস্কৃতি কি এই অনিয়মকে উৎসাহ দিচ্ছে না? এই প্রশ্ন এখন উঠেছে খোদ ভুক্তভোগীদের মধ্যেই।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অনলাইন_জালিয়াতিআমার পেআমার_পেইশতিয়াক_সারওয়ারএসক্রোগ্রাহক_প্রতারণাপলকপেমেন্ট_গেটওয়েপেমেন্ট_স্ক্যামবাংলাদেশ_স্ক্যাম

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাংয়ের এই ফোনে ৬ বছরের অপারেটিং সিস্টেম আপডেট মিলবে
নির্বাচিত

স্যামসাংয়ের এই ফোনে ৬ বছরের অপারেটিং সিস্টেম আপডেট মিলবে

অবৈধ মোবাইল ফোন আগুনে পুড়িয়ে দিল বিটিআরসি
প্রযুক্তি বাজার

অবৈধ মোবাইল ফোন আগুনে পুড়িয়ে দিল বিটিআরসি

করোনা যুদ্ধে প্রধানমন্ত্রীর পাশে “নগদ” পরিবার
নির্বাচিত

করোনা যুদ্ধে প্রধানমন্ত্রীর পাশে “নগদ” পরিবার

কনটেন্ট নির্মাতাদের জন্য সনির একাধিক ওয়্যারলেস মাইক্রোফোন
প্রযুক্তি সংবাদ

কনটেন্ট নির্মাতাদের জন্য সনির একাধিক ওয়্যারলেস মাইক্রোফোন

দেশের বাজারে আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির প্রথম স্মার্টফোন অপো রেনো১৩ সিরিজ
প্রযুক্তি বাজার

দেশের বাজারে আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির প্রথম স্মার্টফোন অপো রেনো১৩ সিরিজ

সহজেই বোকা বানানো সম্ভব মাইক্রোসফটের ফেইশল রিকগনিশন সিস্টেম
প্রযুক্তি সংবাদ

ক্লাউড কম্পিউটিংয়ে ভর করে শক্তিশালী প্রান্তিক মাইক্রোসফটের

Load More

ট্রেন্ডিং টপিক

ভূমিকম্পের তথ্য জানাবে যে ৫ অ্যাপ
নির্বাচিত

ভূমিকম্পের তথ্য জানাবে যে ৫ অ্যাপ

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ
নির্বাচিত

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার
নির্বাচিত

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার

আইএমইআই পরিবর্তন চক্রের সোহেল, আবু সাঈদসহ ৫ সদস্য গ্রেফতার
বিবিধ

আইএমইআই পরিবর্তন চক্রের সোহেল, আবু সাঈদসহ ৫ সদস্য গ্রেফতার

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নাগরিক অংশগ্রহণে স্বাস্থ্যনীতি শক্তিশালী করতে ‘হেলথ পার্লামেন্ট বাংলাদেশ’-এর যাত্রা শুরু
বিবিধ

নাগরিক অংশগ্রহণে স্বাস্থ্যনীতি শক্তিশালী করতে ‘হেলথ পার্লামেন্ট বাংলাদেশ’-এর যাত্রা শুরু

দেশের স্বাস্থ্যখাতে নাগরিক অংশগ্রহণ, গবেষণাভিত্তিক নীতিনির্ধারণ এবং জবাবদিহিতা...

সাশ্রয়ী মূল্যে এআই স্মার্ট চশমা বাজারে আনার ঘোষণা মেটার

সাশ্রয়ী মূল্যে এআই স্মার্ট চশমা বাজারে আনার ঘোষণা মেটার

৭০০০mAh ব্যাটারি ও ওআইএস ক্যামেরাসহ আসছে ‘OPPO Reno 16C’!

৭০০০mAh ব্যাটারি ও ওআইএস ক্যামেরাসহ আসছে ‘OPPO Reno 16C’!

বাংলাদেশে ইভির সম্ভাবনা বড়, বাস্তবায়নে বড় বাধা চার্জিং অবকাঠামো ও নীতিগত ঘাটতি

বাংলাদেশে ইভির সম্ভাবনা বড়, বাস্তবায়নে বড় বাধা চার্জিং অবকাঠামো ও নীতিগত ঘাটতি

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ মে ২০২৫

পলকের মদদপুষ্ট ‘আমার পে’র বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগ

Techzoom.TV |
TechzoomTV