Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হ্যাকার মাসুদের টার্গেট ছিল সুন্দরী তরুণীরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯
হ্যাকার মাসুদের টার্গেট ছিল সুন্দরী তরুণীরা
Share on FacebookShare on Twitter

উচ্চ মাধ্যমিকের পরে আর পড়াশোনা করা হয়নি সামির আল মাসুদের। তবে ফেসবুক আসক্তি থেকে একসময় জড়িয়ে পড়েন হ্যাকিং গ্রুপে। কাজ করতেন অ্যানোনিমাস হ্যাকিং গ্রুপের সদস্য হয়ে। হ্যাকিং করা শুরু করেন জনপ্রিয় তরুণ মডেল-অভিনেত্রী ও উঠতি তারকাদের ফেসবুক আইডি।

এই তরুণ হ্যাকার জনপ্রিয় তরুণ মডেল-অভিনেত্রী ও উঠতি তারকাদের ফেসবুক আইডি হ্যাক করে নিজের দখলে নিতেন। এর পর তারকাদের ফেসবুক ইনবক্সে, হুমকি দিতেন স্পর্শকাতর ছবি ও তথ্য ছড়িয়ে দেওয়ার। আইডি ফিরিয়ে দিতে দাবি করতেন মোটা অঙ্কের টাকা।

অনেক সময় টাকা দিয়েও আইডি ফেরত পাওয়া যেত না ২৩ বছরের হ্যাকার সামির কাছ থেকে। সবশেষ তার আক্রমণের শিকার হন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮-এর প্রথম রানারআপ নিশাত নাওয়ার সালওয়া। ফেসবুক আইডি দখলে নেওয়ার পর নিশাতের কাছে টাকা দাবি করেন সামির। তবে ১০ হাজার টাকা দেওয়ার পরও নিজের আইডি ফেরত পাননি এ মডেল।

পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের শরণাপন্ন হন তিনি। এদিকে রমনা থানার ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় গতকাল বুধবার ঢাকার খিলক্ষেতের একটি বাসা থেকে সামির আল মাসুদকে গ্রেপ্তার করে সাইবার ক্রাইম বিভাগ।

সিটিটিসির সাইবার ক্রাইম বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ইশতিয়াক আহমেদ জানান, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেনের সূত্র ধরে সামিরকে গ্রেফতার করা হয়েছে। জনপ্রিয় ও উঠতি নারী মডেলদের টার্গেট করতেন তিনি। তারকাদের ফেসবুক আইডি নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে চাঞ্চল্যকর সব তথ্য দিয়েছেন এ হ্যাকার।

সাইবার ক্রাইম বিভাগ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ের জনপ্রিয় অন্তত ৩০ অভিনেত্রী ও মডেলের ফেসবুক আইডি নিয়ন্ত্রণে নেন সামির আল মাসুদ।

গ্রেফতারের পরে এই প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন টাকা দিয়ে অনেকে নিজেদের আইডি ফেরত পান। জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পূজা চেরী, টিভি অভিনেত্রী শারলিনা হোসেন, শাহতাজ মুনিরা হাশেম, উপস্থাপিকা ও মডেল মারিয়া নূর এবং এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকারের ফেসবুক আইডিও নিজের নিয়ন্ত্রণে নিয়েছিলেন তিনি।

পরে টাকা দাবি করে এসব মডেল-অভিনেত্রীদের হুমকি দেওয়া হয়। টাকা পাওয়ার পর এদের অনেকের আইডি ফিরিয়ে দেন হ্যাকার সামির।

হ্যাকার মাসুদ জানান, বেশিরভাগ ক্ষেত্রে ১০ হাজার থেকে শুরু করে ৩০ হাজার টাকার বিনিময়ে আইডি ফেরত দেওয়া হয়। কখনো কখনো এর বেশি টাকায়ও দফারফা হতো।

সাইবার ক্রাইম বিভাগ সূত্রে আরও জানা গেছে, ফেসবুক আইডি হ্যাক করা সামির আল মাসুদ হ্যাকিং গ্রুপ অ্যানোনিমাসের সদস্য। উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়লেও নিজেকে পরিচয় দেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী হিসেবে।

বৃহস্পতিবার (৩০ মে) তাকে আদালতে তোলা হবে। এর আগে চলতি বছরের ২ ফেব্রুয়ারি কলাবাগান থানার আরেকটি মামলায় প্রথমে সাইবার মনিটরিং টিমের হাতে গ্রেফতার হন হ্যাকার সামির। প্রায় দেড় মাস কারাগারে থাকার পর গত ২৫ মার্চ জামিনে বের হয়ে আবারও নারী মডেল-অভিনেত্রীদের টার্গেট করা শুরু করেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটন স্মার্টফোনে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ঈদ সালামি’
ছাড় ও অফার

ওয়ালটন স্মার্টফোনে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ঈদ সালামি’

যেভাবে ব্যবহার করা যাবে ফাইভ-জি
নির্বাচিত

যেভাবে ব্যবহার করা যাবে ফাইভ-জি

দাম কমছে স্যামসং গ্যালাক্সি এ৫০-এ৩০ ফোনের
ছাড় ও অফার

দাম কমছে স্যামসং গ্যালাক্সি এ৫০-এ৩০ ফোনের

স্টার্টআপে বড় বাধা ‘নীতিগত সহায়তা’, বাজেট বাড়ানোর দাবি উদ্যোক্তাদের
প্রযুক্তি সংবাদ

স্টার্টআপে বড় বাধা ‘নীতিগত সহায়তা’, বাজেট বাড়ানোর দাবি উদ্যোক্তাদের

এইচএমডি গ্লোবাল
নির্বাচিত

যুক্তরাষ্ট্র ছাড়ছে নকিয়া ফোন নির্মাতা এইচএমডি

গুগল পে তে এখন ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসলক
ই-কমার্স

গুগল পে তে এখন ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসলক

Load More

ট্রেন্ডিং টপিক

দেশে আসা সোনার অধিকাংশই অবৈধ: এনবিআর
অর্থ ও বাণিজ্য

টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, কত টাকা ভরি?

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা
অর্থ ও বাণিজ্য

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল
নির্বাচিত

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল

বাড়ির উঠানে দাদি ও গম ক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র মরদেহ
সোশ্যাল মিডিয়া

বাড়ির উঠানে দাদি ও গম ক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র মরদেহ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix