Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নগদের ২৩০০ কোটি টাকার হিসাব মিলছে না

অস্তিত্বহীন কোম্পানিতে শত কোটি টাকার বিনিয়োগ: 'নগদ'-এর ছায়া সাম্রাজ্য

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৪ মে ২০২৫
'নগদ'-এর ছায়া সাম্রাজ্য
Share on FacebookShare on Twitter

একটি অদৃশ্য কোম্পানি, যেখানে চেয়ারম্যান চিনেন না এমডিকে, আর এমডি জানেন না কে তার চেয়ারম্যান। অফিসের ঠিকানাও ভুয়া। অথচ এই মিথ্যা পরিচয়ের আড়ালে কোটি কোটি টাকা পাচার হয়েছে তৃতীয় দেশে—দেশের সবচেয়ে আলোচিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর নামে।

গত আট বছরে লাখ লাখ গ্রাহকের আমানতের শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছে ‘নগদ সিন্ডিকেট’। এই সিন্ডিকেটে যুক্ত ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, মন্ত্রী-এমপিদের ঘনিষ্ঠজন এবং সরকারি কর্মকর্তারা। এমনকি সংশ্লিষ্টতা ছিল প্রধানমন্ত্রীর এক উপ প্রেস সচিবেরও। কারও কারও বিরুদ্ধে তদন্ত না হওয়ায় এখনও তারা বহাল তবিয়তে রয়েছেন, এমনকি নতুন প্রশাসনের সামনে নিজেদের ‘নগদ সংস্কারক’ বলেও তুলে ধরছেন।

মালিকানা রহস্য আর জাল কোম্পানির বিস্তার

২০১৯ সালে নিবন্ধিত ‘ফিনটেক হোল্ডিংস লিমিটেড’ নামের একটি কোম্পানিকে ব্যবহার করে শুরু হয় নগদের অর্থপাচার প্রক্রিয়া। ঢাকার বনানীর ডেল্টা ডালিয়া টাওয়ারে দেখানো ঠিকানায় প্রতিষ্ঠানটির কোনও অস্তিত্বই নেই। একই ঠিকানায় রয়েছে নগদের মূল কার্যালয় এবং ‘তাসিয়া হোল্ডিংস লিমিটেড’-এর একটি ছোট অফিস, যেখানে বড়জোর দু’জন কর্মী বসে থাকেন।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সেলিনা আক্তার নিজেই স্বীকার করেছেন তিনি প্রতিষ্ঠানটির ব্যবসা কী, তা জানেন না। এমডি এসএম কামালকে চেনেন না বলেও জানিয়েছেন। ডিরেক্টর সারোয়ার রহমান দিপু পর্যন্ত বলছেন, “আমি জানি না কোন কোম্পানির ডিরেক্টর আমি।” এরপরই ফোন কেটে দেন।

নগদের ৬% শেয়ারের মালিক ‘ব্লু ওয়াটার হোল্ডিংস লিমিটেড’-এর ঠিকানাও ভুয়া। চেয়ারম্যান হিসেবে আছেন সাবেক এমপি নাহিম রাজ্জাক। আর ২.৪% শেয়ারের মালিক ‘তাসিয়া হোল্ডিংস লিমিটেড’ পরিচালিত হয় সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমানের ঘনিষ্ঠ তানভির আহমেদ মিশুকের নেতৃত্বে।

তাসিয়া হোল্ডিংসের কার্যালয়ও নামমাত্র চলমান। ভবনের নিরাপত্তা কর্মীর ভাষ্য মতে, “আওয়ামী আমলে এখানে বড় বড় নেতারা আসতেন, এখন আর কেউ আসে না।”

২ হাজার ৩৫৬ কোটি টাকার গরমিল

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রশাসক টিমের তদন্তে দেখা গেছে, ভুয়া এজেন্ট ও পরিবেশক দেখিয়ে ‘নগদ’-এ অতিরিক্ত ই-মানি তৈরি করে অন্তত ২,৩৫৬ কোটি টাকার হিসাব গায়েব করা হয়েছে। শেয়ার লেনদেনে ব্যাপক অনিয়ম, প্রভাবশালীদের নাম ব্যবহার করে কোম্পানি খোলার প্রবণতা, সব মিলিয়ে এটি একটি ‘ছদ্মবেশী আর্থিক সাম্রাজ্য’।

বিদেশি বিনিয়োগের মুখোশে টাকা পাচার

নগদ লিমিটেডের মোট ১৬৭ কোটি টাকার সাধারণ শেয়ারের মধ্যে ৭০.৯% বিদেশি পাঁচটি কোম্পানির হাতে। এরমধ্যে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের ‘মিয়েরেশ হোল্ডিংস’-এর এককভাবে রয়েছে ৭০.৫%। বাকি চারটি কোম্পানির অবস্থান যুক্তরাষ্ট্র ও হংকংয়ে, এবং শেয়ার পরিমাণ ১ শতাংশেরও কম। এই শেয়ারহোল্ডারদের পরিচয়ও স্পষ্ট নয়।

সন্দেহজনক লেনদেনে ৫০০ কোটি টাকা

২০২১-২২ অর্থবছরে ‘ক্যান্ডেলস্টোন ইনভেস্টমেন্টস পার্টনার লিমিটেড’ নামে একটি কোম্পানি নগদে ৫০০ কোটি টাকা বিনিয়োগ করে। পরে এই বিনিয়োগ এক মাসের ব্যবধানে ‘সিগমা ইঞ্জিনিয়ার্স লিমিটেড’-এর নামে শেয়ার রূপে হস্তান্তর করা হয়। এরপর মাত্র ছয় দিনে একটি ঋণচুক্তি ২৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ৪০০ কোটি টাকায় উন্নীত করা হয়।

বাংলাদেশ ব্যাংকের অবস্থান

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসাইন খান বলেন, “নগদ নিয়ে সমস্যা অনেক আগে থেকেই ছিল। তবে ৫ আগস্টের পর সিন্ডিকেট পালিয়ে যাওয়ায় পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আসে। তখনই আমরা প্রশাসক নিই। এখন অডিট চলছে—সবকিছু সামনে আসবে।”

Tags: কোটি টাকা নিয়ে উধাও নগদনগদনগদ অ্যাপনগদ ডিজিটাল ব্যাংকনগদ প্রতারণা

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য হুমকি যে অ্যাপ
নির্বাচিত

চীনের দুই শতাধিক অ্যাপস ভারতে নিষিদ্ধ

ব্যবহারকারীর তথ্য সংগ্রহের আগে অনুমতি চাইবে আইওএস ১৫
প্রযুক্তি পরামর্শ

ব্যবহারকারীর তথ্য সংগ্রহের আগে অনুমতি চাইবে আইওএস ১৫

এক অর্ডারে খাবার আনলেন ৪২ জন ডেলিভারি ম্যান!
প্রযুক্তি সংবাদ

এক অর্ডারে খাবার আনলেন ৪২ জন ডেলিভারি ম্যান!

৫ ‘টিকটক বালিকার’ বিরুদ্ধে ফৌজদারি মামলা
প্রযুক্তি সংবাদ

এবার টিকটকে দেখা যাচ্ছে তিন মিনিটের ভিডিও

‘লো-এন্ড’ ডিভাইসের জন্য গুগলের নতুন ক্যামেরা অ্যাপ
প্রযুক্তি সংবাদ

‘লো-এন্ড’ ডিভাইসের জন্য গুগলের নতুন ক্যামেরা অ্যাপ

দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ভেন্টিলেটর বানাচ্ছে পাকিস্তান
প্রযুক্তি সংবাদ

দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ভেন্টিলেটর বানাচ্ছে পাকিস্তান

Load More

ট্রেন্ডিং টপিক

অনন্য ডিজাইন আর থার্মো-সেন্সিং প্রযুক্তির সমন্বয়ে মিড-রেঞ্জ স্মার্টফোনে নতুনত্ব আনছে ইনফিনিক্স
নির্বাচিত

অনন্য ডিজাইন আর থার্মো-সেন্সিং প্রযুক্তির সমন্বয়ে মিড-রেঞ্জ স্মার্টফোনে নতুনত্ব আনছে ইনফিনিক্স

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা
প্রযুক্তি সংবাদ

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

রিয়েলমি নিয়ে আসছে ৮০০০ mAh ব্যাটারির দানব: বাজেট কাঁপাতে আসছে realme C100x
প্রযুক্তি সংবাদ

রিয়েলমি নিয়ে আসছে ৮০০০ mAh ব্যাটারির দানব: বাজেট কাঁপাতে আসছে realme C100x

ফেসবুক-ইউটিউব ছাড়াও যেসব অ্যাপে আয় করতে পারবেন
প্রযুক্তি পরামর্শ

ফেসবুক-ইউটিউব ছাড়াও যেসব অ্যাপে আয় করতে পারবেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

প্রযুক্তি যত উন্নত হচ্ছে, হ্যাকার ও প্রতারকদের কৌশলও...

প্রাকৃতিক গ্যাস সংকটের বিকল্প সমাধান হতে পারে পানি দিয়ে পরিচালিত চুলা

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix