Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২৭-এ আসছে বাঁকানো ডিসপ্লে ও কাচের আইফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২১ মে ২০২৫
২০২৭-এ আসছে বাঁকানো ডিসপ্লে ও কাচের আইফোন
Share on FacebookShare on Twitter

অ্যাপল তাদের প্রথম আইফোন উন্মোচনের ২০ বছর পূর্তিতে ২০২৭ সালে এক বৈপ্লবিক ডিজাইনের আইফোন আনতে পারে বলে জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষক মার্ক গুরম্যান। ব্লুমবার্গে প্রকাশিত তার ‘পাওয়ার অন’ নিউজলেটারে তিনি উল্লেখ করেন, অ্যাপল সেই বছরে ‘প্রায় সম্পূর্ণ কাচের, বাঁকানো ডিসপ্লের আইফোন’ বাজারে আনবে, যাতে কোনো ডিসপ্লে কাটআউট থাকবে না। অর্থাৎ সেলফি ক্যামেরার জন্য ক্যামেরার ডিসপ্লেতে কোনো ছিদ্র থাকবে না।

গত সপ্তাহে দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, ২০২৭ সালে আইফোনের অন্তত একটি মডেলে সেলফি ক্যামেরা থাকবে স্ক্রিনের নিচে, যাতে ফোনে সত্যিকার অর্থে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ডিসপ্লে দেওয়া সম্ভব হয়। এর আগে কোরিয়ান সংবাদমাধ্যম দ্য ইলেক জানায়, অ্যাপল বেজেলবিহীন আইফোন তৈরির লক্ষ্যে তাদের অন্যান্য ডিসপ্লে সরবরাহকারীদের সঙ্গে কাজ করছে। তবে নতুন আইফোনে স্যামসাং ও ভিভো কোম্পানির মতো কার্ভ ডিসপ্লের ডিজাইন থাকবে না। এটি একটু অন্য ধরনের হবে।

বর্তমানে বাজারে থাকা আইফোন ১৫ প্রো-ও মূলত কাচে মোড়া, যার কেবল ফ্রেমটি টাইটানিয়ামের। তবে ২০১৯ সালের একটি অ্যাপল পেটেন্টে এমন এক ফোনের উল্লেখ ছিল, যার কাচের কাঠামো ডিভাইসটিকে একধরনের ‘নিরবচ্ছিন্ন লুপে’ আবৃত করে রাখে। এই ধারণা থেকেই নতুন ডিজাইনের আইফোন সম্পর্কে ইঙ্গিত মিলতে পারে। তাই নতুন ফোনটি পুরাটাই কাচের ডিসপ্লের হবে, শুধু প্রান্তে ও ক্যামেরা বাম্পে টাইটেনিয়ামের মতো ধাতব ব্যবহার করা হতে পারে।

গুরম্যান আরও উল্লেখ করেন, ২০২৭ সালে অ্যাপল বড়ধরনের প্রযুক্তিগত রূপান্তরের দিকে এগোচ্ছে। সে বছরই প্রথম ভাঁজযোগ্য আইফোন আনার পরিকল্পনা করছে কোম্পানিটি। এ ছাড়া মেটার স্মার্ট গ্লাসের প্রতিযোগী হিসেবে অ্যাপলের নিজস্ব স্মার্ট গ্লাস, ক্যামেরাসংবলিত এয়ারপড, অ্যাপল ওয়াচ, ‘ব্যক্তিত্বসম্পন্ন’ কৃত্রিম বুদ্ধিমত্তাসহ একটি হোম রোবটও বাজারে আনতে পারে তারা।

সবশেষে গুরম্যান বলেন, ২০২৭ সালের মধ্যেই অ্যাপলের ভার্চুয়াল সহকারী সিরিকে শক্তিশালী করতে চালু হতে পারে এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল প্রযুক্তি। সেই সঙ্গে নিজস্ব এআই চিপও তৈরি করতে পারে অ্যাপল, যার কাজ হবে সার্ভারভিত্তিক এআই প্রসেসিং।

Tags: অ্যাপলআইফোনআইফোন ১৫ প্রো

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগলের ফিটবিট অধিগ্রহণে ঝুঁকি দেখছে ইইউ
প্রযুক্তি সংবাদ

গুগলের ফিটবিট অধিগ্রহণে ঝুঁকি দেখছে ইইউ

প্রযুক্তি সংবাদ

কর্পোরেট ব্যাক্তিবর্গদের মধ্যে সংযোগ বৃদ্ধির জন্য ‘দ্যা কর্পোরেট নেটওয়ার্ক’ এর যাত্রা শুরু

ব্যবহারকারীদের ‘দুঃসংবাদ’ দিল ফেসবুক
নির্বাচিত

ব্যবহারকারীদের ‘দুঃসংবাদ’ দিল ফেসবুক

দেশের বাজারে শাওমি রেডমি নোট ১০ প্রো ও রেডমি নোট ১০ উন্মোচন
প্রযুক্তি সংবাদ

১৫ দিনে ৫৭০ কোটি টাকার রেডমি নোট১০ সিরিজ বিক্রি করেছে শাওমি

টেকনো পভা স্লিম ৫জি
প্রযুক্তি সংবাদ

বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন আনছে টেকনো

তৃতীয় শিল্প বিপ্লবে অংশ গ্রহণের সূচনাবঙ্গবন্ধুর হাত ধরেই শুরু হয়েছিল: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

তৃতীয় শিল্প বিপ্লবে অংশ গ্রহণের সূচনাবঙ্গবন্ধুর হাত ধরেই শুরু হয়েছিল: মোস্তাফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান
ই-কমার্স

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান

গ্যালারির ছবি থেকে ভিডিও বানাবে স্যামসাংয়ের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

ফিচারের চাকচিক্য নাকি স্থায়িত্ব: কেন অ্যাপল-স্যামসাং ছাড়ছেন গ্রাহকরা?

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড
নির্বাচিত

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করলেন ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করলেন ফকির মাহবুব আনাম

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix