Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইন্টারনেটবিহীন পৃথিবীতে বাস করতে চায় যুক্তরাজ্যের অর্ধেক তরুণ–তরুণী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২১ মে ২০২৫
ইন্টারনেটবিহীন পৃথিবীতে বাস করতে চায় যুক্তরাজ্যের অর্ধেক তরুণ–তরুণী
Share on FacebookShare on Twitter

অনলাইন জগতের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে তরুণদের মধ্যেও। যুক্তরাজ্যের ১৬ থেকে ২১ বছর বয়সী তরুণ-তরুণীদের প্রায় অর্ধেকই (৪৬ শতাংশ) মনে করেন, তাঁরা ইন্টারনেটবিহীন পৃথিবীতে বসবাস করতে চান। সম্প্রতি পরিচালিত এক জরিপে এই চমকপ্রদ তথ্য উঠে এসেছে।

ব্রিটিশ স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউট পরিচালিত এই জরিপে অংশ নেয় যুক্তরাজ্যের ১ হাজার ২৯৩ জন তরুণ-তরুণী। জরিপে দেখা গেছে, ৭০ শতাংশের কাছাকাছি উত্তরদাতা সোশ্যাল মিডিয়ায় সময় কাটানোর পর নিজেদের সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন। অর্ধেক (৫০ শতাংশ) তরুণ ‘ডিজিটাল কারফিউ’র পক্ষে মত দিয়েছেন—অর্থাৎ, রাত ১০টার পর নির্দিষ্ট অ্যাপ ও ওয়েবসাইটে প্রবেশে নিষেধাজ্ঞা চান তাঁরা।

তরুণদের এক-চতুর্থাংশ প্রতিদিন চার ঘণ্টা বা তার বেশি সময় সোশ্যাল মিডিয়ায় কাটান। অংশগ্রহণকারীদের মধ্যে ৪২ শতাংশ স্বীকার করেছেন, তাঁরা তাঁদের অভিভাবকদের কাছে অনলাইনে কী করেন তা নিয়ে মিথ্যা বলেন।

জরিপে আরও জানা যায়, অনলাইনে ৪২ শতাংশ তাঁদের বয়স সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন। আর ৪০ শতাংশের ‘বার্নার’ বা বিকল্প অ্যাকাউন্ট রয়েছে এবং ২৭ শতাংশ সম্পূর্ণ ভিন্ন পরিচয়ে নিজেকে সোশ্যাল মিডিয়ায় উপস্থাপন করেছেন।

এই জরিপ প্রকাশের পর যুক্তরাজ্যের প্রযুক্তিবিষয়ক সচিব পিটার কাইল জানিয়েছেন, সরকার কিছু অ্যাপ যেমন টিকটক ও ইনস্টাগ্রামের জন্য নির্দিষ্ট সময়ের পর ব্যবহারে বাধা দেওয়ার বিষয়ে ভাবছে।

এদিকে শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থা এনএসপিসিসির নীতিনির্ধারক রানি গোভিন্দর বলেন, ‘শুধু ডিজিটাল কারফিউ দিয়ে শিশুদের অনলাইন ঝুঁকি থেকে রক্ষা করা যাবে না। দিনের অন্য সময়গুলোতেও তারা একই ধরনের ক্ষতিকর কনটেন্টের মুখোমুখি হতে পারে।’

তিনি আরও বলেন, সরকার ও প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত শিশুদের জন্য ‘আরও নিরাপদ ও কম আসক্তিকর’ প্ল্যাটফর্ম নিশ্চিত করা।

জরিপে অংশগ্রহণকারীদের ২৭ শতাংশ জানিয়েছেন, তাঁরা ইন্টারনেটে অচেনা ব্যক্তিদের সঙ্গে তাদের অবস্থান (লোকেশন) শেয়ার করেছেন।

অন্যদিকে, তিন-চতুর্থাংশ তরুণ জানিয়েছেন, করোনা মহামারির সময় তাঁরা অনলাইনে আরও বেশি সময় কাটিয়েছেন। ৬৮ শতাংশের মতে, এই অনলাইন সময় তাঁদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে।

আত্মহত্যা প্রতিরোধে কাজ করা দাতব্য সংস্থা মলি রোজ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যান্ডি বারো বলেন, ‘তরুণেরা অনলাইনের ঝুঁকিগুলো সম্পর্কে সচেতন এবং তাঁরা প্রযুক্তি কোম্পানিগুলোর কাছ থেকে কার্যকর পদক্ষেপ চায়।’

তিনি আরও বলেন, অ্যালগরিদমের মাধ্যমে তরুণদের সামনে এমন সব কনটেন্ট হাজির হয়, যা দ্রুত নেতিবাচক ও উদ্বেগজনক পথে ঠেলে দেয়। এই সমস্যার সমাধানে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর স্বার্থ প্রাধান্য দেওয়ার আগে সমাজ ও শিশুদের কল্যাণকে গুরুত্ব দিয়ে নতুন আইন তৈরি করা দরকার।

এই বিভাগ থেকে আরও পড়ুন

টেলিকম নীতিমালায় সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে বিএনপির উদ্বেগ
টেলিকম

টেলিকম নীতিমালায় সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে বিএনপির উদ্বেগ

চলতি বছর এমআইইউআই ১২.৫ লঞ্চ করবে শাওমি
নির্বাচিত

চলতি বছর এমআইইউআই ১২.৫ লঞ্চ করবে শাওমি

স্মার্টফোন ইউজাররা সাবধান! ম্যালওয়ার অ্যাপ আপনার তথ্য চুরি করছে
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ইউজাররা সাবধান! ম্যালওয়ার অ্যাপ আপনার তথ্য চুরি করছে

আইফোন ১৭ বাজারে আসা নিয়ে যা জানা গেল
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৭ বাজারে আসা নিয়ে যা জানা গেল

ওয়েব ট্রাফিকে চ্যাটজিপিটির হিস্যা কমছে, বাড়ছে জেমিনির
নির্বাচিত

ওয়েব ট্রাফিকে চ্যাটজিপিটির হিস্যা কমছে, বাড়ছে জেমিনির

২০ হাজার টাকা ছাড়ে আইফোন ১১
প্রযুক্তি সংবাদ

৫জি নেই বলে চাহিদা কম নতুন আইফোনে

Load More

ট্রেন্ডিং টপিক

খামেনির মৃত্যুতে আর্জেন্টিনার প্রেসিডেন্টের উল্লাস
বিবিধ

খামেনির মৃত্যুতে আর্জেন্টিনার প্রেসিডেন্টের উল্লাস

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’!
বিবিধ

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’!

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?
বিবিধ

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, শুক্রবার লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার
নির্বাচিত

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, শুক্রবার লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix