Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হুয়াওয়ে আনলো প্রথম পিসি, চলবে নিজস্ব হারমোনিওএস-এ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৩ মে ২০২৫
হারমোনিওএস চালিত হুয়াওয়ের প্রথম পিসি ও ফোল্ডেবল মেটবুক
Share on FacebookShare on Twitter

নিজেদের প্রথম পার্সোনাল কম্পিউটার (পিসি) আনল চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে। গত সপ্তাহে উন্মোচিত কম্পিউটারটি কোম্পানির নিজস্ব অপারেটিং সিস্টেম হারমোনিওএসে চলবে। গ্লোবাল টাইমসের প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু।

কোম্পানির তথ্যানুযায়ী, দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের চেংদু শহরে আয়োজিত এক অনুষ্ঠানে ডিভাইস প্রকাশিত হয়। চীনের নিজস্ব কম্পিউটার অপারেটিং সিস্টেম তৈরির প্রচেষ্টায় এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

প্রতিবেদন অনুযায়ী, হারমনিওএস-চালিত পিসি সহজেই ভারী কাজ করতে পারে। এটি মাত্র ১ সেকেন্ডে ১ গিগাবাইটের ১০০ পৃষ্ঠার একটি পাওয়ারপয়েন্ট ফাইল খুলতে পারে এবং একসঙ্গে একাধিক অ্যাপ সহজেই চালাতে সক্ষম।

অপারেটিং সিস্টেমটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও স্মার্ট ইন্টারঅ্যাকশন ফিচার যোগ করা হয়েছে। গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াওয়ে পিসিতে এখন পর্যন্ত এক হাজারের বেশি অ্যাপ রয়েছে এবং বছরের শেষ নাগাদ এ সংখ্যা দুই হাজার ছাড়িয়ে যেতে পারে। এছাড়া পিসিটি তৈরি করতে পাঁচ বছরের বেশি সময় লেগেছে। এখানে কাজ করেছেন ১০ হাজারেরও বেশি প্রকৌশলী ও ২০টি গবেষণাপ্রতিষ্ঠান। হুয়াওয়ে এর পাশাপাশি একই দিনে উন্মোচন করেছে ১৮ ইঞ্চির মেটবুক ফোল্ড। ডিভাইসটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক ফোল্ডেবল স্ক্রিনযুক্ত পিসি বলে দাবি প্রতিষ্ঠানটির। অতি পাতলা ডিজাইনের এ ল্যাপটপ সহজেই ১৮ ইঞ্চির বড় ডিসপ্লে থেকে বহনযোগ্য ১৩ ইঞ্চিতে রূপান্তর হতে পারে।

এদিকে সাম্প্রতিক সময় সফটওয়্যার উন্নয়ন, চিপ প্রযুক্তিতে অগ্রগতি ও স্মার্ট ড্রাইভিং প্রযুক্তির ব্যবসার দ্রুত প্রবৃদ্ধি দেখছে হুয়াওয়ে। এ পদক্ষেপগুলো কোম্পানিকে ‘সারভাইভাল মোড’ থেকে বেরিয়ে আসতে সহায়তা করে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। হুয়াওয়ে জানিয়েছে, গত বছর তাদের আয় হয়েছে ৮৬ হাজার কোটি ইউয়ান (১১ হাজার ৮০০ কোটি ডলার), যা ২০২০ সালের ৮৯ হাজার ১০০ কোটি ইউয়ান আয়ের কাছাকাছি। যদিও চিপ উৎপাদন নিয়ে জটিলতা রয়ে গেছে, তবে পরামর্শদাতা প্রতিষ্ঠান আইজাহ রিসার্চের মতে, হুয়াওয়ে ২০২৪ সালে ৪ কোটি ৫০ লাখের বেশি ফোন উৎপাদন করেছে, যা আগের বছরের তুলনায় ২৫ শতাংশের বেশি।

ফোল্ডেবলের বাজারে নতুন উদ্ভাবন, ব্যক্তিগত কম্পিউটার ও নিজস্ব অপারেটিং সিস্টেম দিয়ে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে চীনা টেক জায়ান্টটি।

Tags: Huawei foldable laptopHuawei HarmonyOS PCচীনা অপারেটিং সিস্টেমহারমোনিওএসহুয়াওয়ে নতুন ল্যাপটপহুয়াওয়ে পিসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

এই মেসেজ ছড়িয়ে হ্যাক করা হচ্ছে ফেসবুক আইডি
নির্বাচিত

এই মেসেজ ছড়িয়ে হ্যাক করা হচ্ছে ফেসবুক আইডি

ডিজিটাল সেন্টারগুলো অর্থনৈতিক কার্যক্রমের হাবে পরিণিত হচ্ছে: পলক
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল সেন্টারগুলো অর্থনৈতিক কার্যক্রমের হাবে পরিণিত হচ্ছে: পলক

করোনাভাইরাস ঠেকাতে হোয়াটসঅ্যাপের ১০ লাখ ডলার
প্রযুক্তি সংবাদ

দিনে ১০ হাজার কোটি মেসেজ হোয়াটসঅ্যাপে!

ক্রেতাদের জন্য স্যামসাংয়ের লয়্যালটি প্রোগ্রাম ‘স্মার্ট ক্লাব’
প্রযুক্তি সংবাদ

ক্রেতাদের জন্য স্যামসাংয়ের লয়্যালটি প্রোগ্রাম ‘স্মার্ট ক্লাব’

বিশ্বের ৪ জন বিস্ময়কর হ্যাকার
প্রযুক্তি সংবাদ

পরিচয় লুকাতে হ্যাকারদের নতুন কৌশল

ইনস্টাগ্রামে ছবির সঙ্গে জুড়ে দেয়া যাবে মিউজিক
নির্বাচিত

প্রোফাইল ফটো আকর্ষণীয় করতে ইনস্টাগ্রামের নতুন ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
নির্বাচিত

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা
বিবিধ

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা

খামেনির মৃত্যুতে আর্জেন্টিনার প্রেসিডেন্টের উল্লাস
বিবিধ

খামেনির মৃত্যুতে আর্জেন্টিনার প্রেসিডেন্টের উল্লাস

আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন, দাবি ইসরায়েলি সংবাদমাধ্যমের
বিবিধ

আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন, দাবি ইসরায়েলি সংবাদমাধ্যমের

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix