Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোনের দাম ৩ হাজার ডলার ছাড়াবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৬ মে ২০২৫
আইফোনের দাম ৩ হাজার ডলার ছাড়াবে
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রে আইফোন তৈরি করা না হলে এ পণ্যের ওপর কমপক্ষে ২৫ শতাংশ ট্যারিফ (শুল্ক) আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শুধু যুক্তরাষ্ট্রে উৎপাদন হলে আইফোনের দাম ৩ হাজার ডলার ছাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে অন্যান‍্য ব্র‍্যান্ডের স্মার্টফোনের দাম বেড়ে সাধারণের নাগালের বাহিরে চলে যাবে বলে আশঙ্কা তাদের। ডোনাল্ড ট্রাম্পের গত শুক্রবার করা মন্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা জানান আর্থিক বিশ্লেষণ ও বিনিয়োগ পরামর্শদাতা প্রতিষ্ঠান ওয়েডবুশের বিশ্লেষক ড্যান আইভস। খবর সিএনএন।

ট্রাম্প গত শুক্রবার বলেন, ‘অনেক আগেই অ্যাপলের সিইও টিম কুককে এ বিষয়ে জানানো হয়েছে। আমি আশা করি যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া সব আইফোন এ দেশেই তৈরি হবে, ভারতে বা অন্য কোনো দেশে নয়। যদি সেটা না হয়, তাহলে অ্যাপলকে কমপক্ষে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে যুক্তরাষ্ট্রকে।’

তবে এ নিয়ম শুধু অ্যাপল নয়, যেকোনো স্মার্টফোন নির্মাতার জন্যও প্রযোজ্য হবে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তিনি জানান, নতুন শুল্ক আগামী মাসের শেষ নাগাদ কার্যকর হতে পারে। সেক্ষেত্রে জুনের পর থেকে স্যামসাং, গুগলসহ সব স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্রেই উৎপাদন চালু করতে হতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিকভাবে চিন্তা করলে এটা বাস্তবসম্মত সিদ্ধান্ত নয়। এটা হবে কোম্পানিগুলোর জন্য বিপুল খরচ ও চ্যালেঞ্জের বিষয়।

বিশ্লেষক ড্যান আইভস জানান, আইফোনের উৎপাদন পুরোপুরি যুক্তরাষ্ট্রে সরিয়ে নিতে প্রায় ১০ বছর সময় লাগতে পারে। সেই সঙ্গে ডিভাইসটির দাম ৩ হাজার ডলার (সাড়ে ৩ লাখ টাকার বেশি) পর্যন্ত হতে পারে। যেখানে বর্তমানে অ্যাপলের সবচেয়ে দামি আইফোনের বাজারমূল্য প্রায় ১ হাজার ২০০ ডলার। তিনি বলছেন, ‘যুক্তরাষ্ট্রে উৎপাদন মানে ব্যবহারকারীর জন্য খরচ বাড়বে দ্বিগুণের বেশি।’

তার মতে, অ্যাপল যদি নিজেদের উৎপাদন সরবরাহ চেইনের মাত্র ১০ শতাংশ যুক্তরাষ্ট্রে সরাতে চায়, তাতেই প্রায় ৩ হাজার কোটি ডলার খরচ ও অন্তত তিন বছর সময় লাগবে।

এর আগে এপ্রিলের শুরুতে বিভিন্ন দেশের আমদানীকৃত পণ্যের ওপর বড় ধরনের শুল্ক বাড়ার ঘোষণা দেন ট্রাম্প। এসব পণ্যের মধ্যে ছিল স্মার্টফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস। তবে এর কিছুদিন পরই স্মার্টফোন ও কম্পিউটারসহ বেশকিছু ইলেকট্রনিক পণ্যের ওপর পাল্টা শুল্ক বা ট্যারিফ প্রত্যাহার করেন তিনি। সেই সঙ্গে তখন বলা হয়েছিল, ভবিষ্যতে এসব পণ্যের ওপরও ‘সেমিকন্ডাক্টর সংশ্লিষ্ট শুল্ক’ বসানো হতে পারে।

আইফোনের সরবরাহ ও উৎপাদন চেইন দীর্ঘদিন ধরেই চীনকেন্দ্রিক, যেখানে দক্ষ শ্রমিক, যন্ত্রাংশ সরবরাহকারীসহ কারিগরি অভিজ্ঞতার একটি সমৃদ্ধ পরিকাঠামো রয়েছে। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রে এখনো সে পরিকাঠামো গড়ে ওঠেনি, তাই উৎপাদন স্থানান্তর করা অ্যাপলের জন্য ব্যয়বহুল ও কঠিন হবে।

শুল্ক আলোচনার মধ্যেই এপ্রিলে অ্যাপল জানায়, যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া সব আইফোন ভারতে তৈরির পরিকল্পনা করছে টেক জায়ান্টটি। পরিবর্তনটি আগামী বছর থেকেই শুরু হতে পারে বলে কোম্পানির এক সূত্রের বরাতে জানা গেছে। এর মধ্যে ট্রাম্পের এ ২৫ শতাংশ শুল্কের হুঁশিয়ারি অ্যাপলের সিদ্ধান্তে কতটুকু পরিবর্তন আনবে, তা নিয়ে ভাবছেন বিশেষজ্ঞরা। যদিও এ বিষয়ে অ্যাপল এখনো কোনো মন্তব্য করেনি। তবে চলতি মাসের শুরুতে সংস্থাটি জানায়, চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে এখনো ৩০ শতাংশ পর্যন্ত শুল্ক বহাল রয়েছে। ফলে এপ্রিল-জুন প্রান্তিকের জন্য ৯০ কোটি ডলার অতিরিক্ত ব্যয়ের আশঙ্কা করছে কোম্পানিটি।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি এগিয়ে নিতে নগদ-গ্রামীণফোন চুক্তি
প্রযুক্তি বাজার

ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি এগিয়ে নিতে নগদ-গ্রামীণফোন চুক্তি

শিগগিরই যুক্তরাষ্ট্রে ল্যাপটপ রপ্তানি করবে বাংলাদেশ: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

শিগগিরই যুক্তরাষ্ট্রে ল্যাপটপ রপ্তানি করবে বাংলাদেশ: মোস্তাফা জব্বার

শাওমির বড় আপডেট আসছে: এই ফোনগুলি পাচ্ছে Android 16 ভিত্তিক HyperOS 3 আপডেট
প্রযুক্তি সংবাদ

শাওমির বড় আপডেট আসছে: এই ফোনগুলি পাচ্ছে Android 16 ভিত্তিক HyperOS 3 আপডেট

কর্মী নেই, অফিস ভাড়া দিচ্ছে মেটা-মাইক্রোসফট!
নির্বাচিত

কর্মী নেই, অফিস ভাড়া দিচ্ছে মেটা-মাইক্রোসফট!

আইফোন এয়ারকে টেক্কা দিতে মটোরোলার আনল সুপার স্লিম স্মার্টফোন
নির্বাচিত

আইফোন এয়ারকে টেক্কা দিতে মটোরোলার আনল সুপার স্লিম স্মার্টফোন

ডেটা প্রযুক্তির নতুন দিগন্তে বাংলাদেশের অগ্রযাত্রা
প্রযুক্তি সংবাদ

ডেটা প্রযুক্তির নতুন দিগন্তে বাংলাদেশের অগ্রযাত্রা

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা
বিবিধ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা

কোন দেশে কত দামে বিক্রি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ ফোন?
নির্বাচিত

কোন দেশে কত দামে বিক্রি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ ফোন?

পাকিস্তানে খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, নিহত বেড়ে ২৩
বিবিধ

পাকিস্তানে খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, নিহত বেড়ে ২৩

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি
মতামত ও বিশ্লেষণ

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix