Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভারতে পিসির বাজার সম্প্রসারণ হয়েছে ৮.১%

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৭ মে ২০২৫
ভারতে পিসির বাজার সম্প্রসারণ হয়েছে ৮.১%
Share on FacebookShare on Twitter

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ভারতের ব্যক্তিগত কম্পিউটার (পিসি) বাজারে ৮ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ সময় টানা সপ্তম প্রান্তিকে প্রবৃদ্ধির ধারা বজায় রেখে মোট ৩৩ লাখ ইউনিট পিসি বিক্রি হয়েছে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) ‘ওয়ার্ল্ডওয়াইড কোয়ার্টারলি পারসোনাল কম্পিউটিং ডিভাইস ট্র্যাকার’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আইডিসির প্রতিবেদনে বলা হয়েছে, পিসির মধ্যে নোটবুক বিক্রি ১৩ দশমিক ৮ শতাংশ বেড়েছে। ওয়ার্কস্টেশনের বিক্রি বেড়েছে ৩০ দশমিক ৪ শতাংশ। তবে ডেস্কটপ বিক্রি ২ দশমিক ৪ শতাংশ কমেছে। এদিকে ১ হাজার ডলারের বেশি দামের প্রিমিয়াম ক্যাটাগরির নোটবুক বিক্রি ৮ শতাংশ বেড়েছে। বিশেষভাবে নজর কেড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর নোটবুক, যেগুলোর বিক্রি গত বছরের তুলনায় বেড়েছে ১৮৫ শতাংশ। যদিও ভিত্তি ছোট থাকায় এআই-নির্ভর নোটবুকের বাজারে তুলনামূলক বেশি প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ভোক্তা খাতে ৮ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি এসেছে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিশেষ অফার ও মার্চে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে পণ্যের সরবরাহ বাড়ার কারণে। অনলাইন বিক্রির মাধ্যমে বিক্রি বেড়েছে ২১ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে বাণিজ্যিক খাতেও ৭ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তবে সরকারি ক্রয় কমে যাওয়ায় বাণিজ্যিক ডেস্কটপের বিক্রি ২ দশমিক ৫ শতাংশ কমেছে।

আইডিসি ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার রিসার্চ ম্যানেজার ভরত শেনয় বলেন, ‘অনলাইনে বিক্রি বেড়েছে, সঙ্গে সঙ্গে ব্র্যান্ডগুলো অফলাইন স্টোরও বাড়াচ্ছে। পাশাপাশি বড় খুচরা বিক্রেতাদের সঙ্গে চুক্তি করা হচ্ছে এবং অনলাইনে ছাড় ও ক্যাশব্যাক দেয়া হচ্ছে। এসব কারণ ভোক্তা খাতে বিক্রি বাড়াতে সাহায্য করেছে। তবে সরবরাহ বেশি হওয়ায় বর্তমান বাজারে পণ্যের সরবরাহ বেড়েছে, যা ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে।’

চলতি বছরের প্রথম প্রান্তিকে সবচেয়ে বেশি বাজার হিস্যা ছিল এইচপি ইনকরপোরেটেডের, যার পরিমাণ ২৯ দশমিক ১ শতাংশ। বিশেষ করে বাণিজ্যিক খাতে কোম্পানিটির হিস্যা ছিল ৩২ দশমিক ৭ শতাংশ, যেখানে এন্টারপ্রাইজ গ্রাহকদের কাছ থেকে ৬০ শতাংশের বেশি প্রবৃদ্ধি এসেছে। তবে ভোক্তা খাতে পণ্য মজুদ সমন্বয় করতে গিয়ে বিক্রি ১ দশমিক ৪ শতাংশ কমেছে।

১৮ দশমিক ৯ শতাংশ বাজার হিস্যা নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে লেনোভো। ভোক্তা খাতে কোম্পানিটি ৩৬ দশমিক ৪ শতাংশ ও বাণিজ্যিক খাতে ৩৩ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। খুচরা ও অনলাইন চ্যানেলে সক্রিয় উপস্থিতি এবং ছোট-মাঝারি ব্যবসার (এসএমই) চাহিদাই এ প্রবৃদ্ধির পেছনে বড় কারণ।

ডেল টেকনোলজিস ১৫ দশমিক ৬ শতাংশ হিস্যা নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। বাণিজ্যিক খাতে ২২ শতাংশ হিস্যার পাশাপাশি এন্টারপ্রাইজ বিক্রির জোরেই এ অবস্থান ধরে রেখেছে কোম্পানিটি। তবে ভোক্তা খাতে পণ্যের মজুদ কমানোর চেষ্টা করতে গিয়ে বিক্রি কমে যায়। ফলে তারা অ্যাপলের নিচে নেমে ছয় নম্বরে চলে গেছে।

এসার ১৫ দশমিক ৪ শতাংশ বাজার হিস্যা নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। ভোক্তা খাতে তাদের বিক্রি ৯৫ দশমিক ৫ শতাংশ বেড়েছে। তবে সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রয়াদেশ কমে যাওয়ায় বাণিজ্যিক খাতে তাদের বিক্রি ২১ দশমিক ১ শতাংশ কমেছে।

পঞ্চম অবস্থানে রয়েছে আসুস, যার বাজার হিস্যা ৬ শতাংশ ও প্রবৃদ্ধি ৮ দশমিক ৬ শতাংশ। প্রথম প্রান্তিকের শুরুতে পণ্যের মজুদ কম থাকায় কোম্পানিটি বেশি ইউনিট সরবরাহ করতে পেরেছে। আসুস ধীরে ধীরে বাণিজ্যিক খাতেও গুরুত্ব দিচ্ছে, যেখানে তাদের বিক্রি ৪১ শতাংশ বেড়েছে।

আইডিসি ইন্ডিয়ার অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট নভকেন্দর সিং বলেন, ‘এন্টারপ্রাইজ ক্রয় অব্যাহত থাকলেও ভারতের আইটি খাত কিছুটা সতর্ক অবস্থানে রয়েছে। তবে এআই ও গেমিং নোটবুকের চাহিদা সামনের প্রান্তিকগুলোয়ও বাজারে গতি বজায় রাখতে সহায়তা করবে।’

Tags: এইচপি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ানপ্লাস সিরিজের প্রদর্শনী বাতিল হচ্ছে না
নির্বাচিত

ওয়ানপ্লাস সিরিজের প্রদর্শনী বাতিল হচ্ছে না

উমিডিজির প্রতারণামূলক ফিচারের ছলনায় গ্রাহকদের বিভ্রান্তি!
প্রযুক্তি সংবাদ

উমিডিজির প্রতারণামূলক ফিচারের ছলনায় গ্রাহকদের বিভ্রান্তি!

কাজ হারাল সিএনএস, ট্রেনের টিকিট বিক্রি করবে ‘সহজ’
নির্বাচিত

কাজ হারাল সিএনএস, ট্রেনের টিকিট বিক্রি করবে ‘সহজ’

ই-স্পোর্টসকে ক্রীড়া হিসেবে ঘোষণা, উচ্ছ্বাস ক্রীড়াপ্রেমীদের মাঝে
প্রযুক্তি সংবাদ

ই-স্পোর্টসকে ক্রীড়া হিসেবে ঘোষণা, উচ্ছ্বাস ক্রীড়াপ্রেমীদের মাঝে

স্মার্টফোন ব্যবহার করেন না যেসব বিখ্যাত মানুষ
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ব্যবহার করেন না যেসব বিখ্যাত মানুষ

গুগল ম্যাপ ব্যবহার করবেন যেভাবে
কিভাবে করবেন

সঙ্গীর অবস্থান জানুন গুগল ম্যাপে

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা
বিবিধ

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর
বিবিধ

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
বিবিধ

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা
বিবিধ

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্রাহককেন্দ্রিক কৌশলের ধারাবাহিকতায় নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু বাংলালিংকের
টেলিকম

গ্রাহককেন্দ্রিক কৌশলের ধারাবাহিকতায় নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু বাংলালিংকের

রাজধানীতে নিজেদের প্রধান কার্যালয়ে নতুন একটি এক্সপেরিয়েন্স সেন্টার...

বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করবে ভুটান

বিএসসিপিএলসি’র ধামাকা অফার: সাবমেরিন কেবল ব্যান্ডউইডথে বিশেষ বোনাস ও মূল্যছাড়

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix