Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টেকনো’র দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ স্টোর চালু হলো ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৩১ মে ২০২৫
টেকনো’র দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ স্টোর চালু হলো ঢাকায়।
Share on FacebookShare on Twitter

সম্প্রতি উত্তরার সেন্টারপয়েন্টে অবস্থিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় টেকনো ফ্ল্যাগশিপ স্টোরের জমকালো উদ্বোধন হলো। এই ফ্ল্যাগশিপ স্টোরটি বাংলাদেশে টেকনোর যাত্রায় একটি বড় মাইলফলক। এই স্টোরে গ্রাহকরা দুর্দান্ত অভিজ্ঞতা উপভোগ করার সুযোগ পাবেন। এই আয়োজনে সম্প্রতি উন্মোচিত হওয়া ক্যামন ৪০ সিরিজের সাফল্য উদযাপন করা হয়। এই ফ্ল্যাগশিপ স্টোরটি এই অঞ্চলের ব্যবহারকারীদের জন্য স্মার্ট ইনোভেশন নিশ্চিত করার অঙ্গীকারের প্রতিফলন।

২,৬০০ বর্গফুট আয়তনের এই স্টোর উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশে টেকনোর নতুন যুগের সূচনা হলো। এই স্টোরে গ্রাহকরা সম্পূর্ণ ইন্টারেক্টিভ পরিবেশে ব্র্যান্ডের এআই-সমর্থিত ইকোসিস্টেমের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা সংযুক্ত জীবনযাত্রা নিশ্চিত করতে টেকনো নিয়ে এসেছে বেশ কিছু ইনোভেটিভ প্রডাক্ট। এর মধ্যে রয়েছে মেগা মিনি গেমিং জি১, পকেট গো টিডব্লিউএস, এআই স্মার্ট চশমা(গ্লাস), ডায়নামিক ১, স্মার্টওয়াচ এবং বিস্তৃত পরিসরের, স্মার্টফোন, ট্যাবলেট ও স্মার্ট ডিভাইস সহ অন্যান্য ইনোভেটিভ এআইওটি প্রডাক্ট এক্সপেরিয়েন্স করার সুযোগ পাবেন।

এই জমকালো লঞ্চ ইভেন্টের থিম ছিল ‘দ্যা এরা অব টেকনো এআই’। এই অনুষ্ঠানে প্রযুক্তিপ্রেমী, ইন্ড্রাস্টির স্টেকহোল্ডার এবং পরিচিত সেলিব্রিটিরা উপস্থিত ছিলেন; অংশগ্রহণ করেন মিনার আহমেদ, জেফার, হাবিব ওয়াহিদ এবং মাশার মতো জনপ্রিয় শিল্পীরা। এই উদযাপনে নতুন মাত্রা যোগ করতে লাইভ পারফর্মেন্সের পাশাপাশি আজরা মাহমুদের তত্ত্বাবধানে একটি স্টাইলিশ এআই লাইফস্টাইল ফ্যাশন শো’র আয়োজন করা হয় পাশাপাশি দেশের জনপ্রিয় কন্টেন্ট নির্মাতারাও উপস্থিত ছিলেন; তাদের উপস্থিতি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবার মাঝে বাড়তি উত্তেজনা তৈরি করে।

এই আয়োজনের আরও একটি মূল আকর্ষণ ছিল ক্যামন ৪০ সিরিজের ফ্ল্যাশ লঞ্চ উদযাপন। উপস্থিত অতিথিরা এই সিরিজের বিভিন্ন ফিচার উপভোগ করার সুযোগ পান। এই সিরিজে রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি-৭০০সি আল্ট্রা নাইট ক্যামেরা, ওয়ান-ট্যাপ ফ্ল্যাশস্ন্যাপ ফটোগ্রাফি মোড এবং আইপি৬৮ ও আইপি৬৯ ডাস্ট ও ওয়াটারপ্রুফিং রেজিস্ট্যান্স ফিচার। ক্যামন ৪০ সিরিজ ইতোমধ্যেই মোবাইল ফটোগ্রাফির ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করেছে। এই ইভেন্টটি ভক্ত এবং প্রযুক্তিপ্রেমীদের জন্য রিয়েল টাইমে এই সিরিজের বিভিন্ন ফিচার ব্যবহার করার সুযোগ তৈরি করে।

আইস্মার্টু টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, “এই ফ্ল্যাগশিপ স্টোরটি শুধুমাত্র একটি রিটেইল স্পেস নয়; বরং এটি এমন একটি জায়গা যেখানে গ্রাহকরা টেকনোর লেটেস্ট সব ইনোভেশন প্রত্যক্ষভাবে দেখার সুযোগ পাবেন। এছাড়া, ফিউচারিস্টিক ইনোভেশনের মাধ্যমে টেকনো কীভাবে মানুষের দৈনন্দিন জীবনে ইতিবাচক ভূমিকা রাখছে, সেই অভিজ্ঞতা নেওয়ার সুযোগও থাকছে গ্রাহকদের জন্য।”

উদ্বোধন উপলক্ষে, টেকনো ৩০ মে থেকে ৪ জুন পর্যন্ত এক্সক্লুসিভ ইন-স্টোর অফার ঘোষণা করেছে। এ সময়কালে গ্রাহকরা স্মার্টফোন, ল্যাপটপ এবং স্মার্ট গ্যাজেটে উল্লেখযোগ্য ডিসকাউন্ট ও বিভিন্ন অফার উপভোগ করতে পারবেন।

দক্ষিণ এশিয়ার বৃহত্তম ফ্ল্যাগশিপ স্টোর চালু করার মাধ্যমে, এআই ইন্টিগ্রেটেড কনজিউমার টেকনোলজি খাতে আরও একধাপ এগিয়ে গেল টেকনো। বাংলাদেশের দ্রুত বিকাশমান ডিজিটাল ল্যান্ডস্কেপে নিজেদের অবস্থান আরও জোরদার করেছে টেকনো। সেন্টারপয়েন্টে অবস্থিত স্টোরটি সবার জন্য প্রযুক্তিকে আরও এক্সেসেবল করে তুলবে এবং মডার্ন লাইফস্টাইলের সাথে আরও প্রাসঙ্গিক করে তুলবে।

উত্তরা সেন্টারপয়েন্টে টেকনোর ফ্ল্যাগশিপ স্টোর এখন প্রতিদিন খোলা। এখানে এসে ভিজিটররা টেকনোর স্মার্ট লাইফস্টাইল প্রডাক্ট ও দুর্দান্ত রিটেইল এক্সপেরিয়েন্স উপভোগ করার সুযোগ পাবেন।

Tags: #নতুনমোবাইলফোন#স্মার্টফোনপ্রদর্শনীটেকনোটেকনো এআইটেকনো মোবাইলের নতুন শোরুমটেকনোফোনটেকনোফ্ল্যাগশিপস্টোরটেকনোবাংলাদেশটেকনোর ফ্ল্যাগশিপ স্টোরটেকনোশোরুমঢাকায়টেকনোদক্ষিণএশিয়ারসবচেয়েবড়টেকনোস্টোরফ্ল্যাগশিপ স্টোরবাংলাদেশেমোবাইলবাজারমোবাইলঅফার২০২৫

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুকের স্টোরিজ থেকে সরাসরি ইনস্টাগ্রামে
নির্বাচিত

ফেসবুকের স্টোরিজ থেকে সরাসরি ইনস্টাগ্রামে

ফ্রিজ বিক্রিতে রেকর্ড ওয়ালটনের
প্রযুক্তি সংবাদ

ফ্রিজ বিক্রিতে রেকর্ড ওয়ালটনের

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো ‘ফেভারিটস’ ফিল্টার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো ‘ফেভারিটস’ ফিল্টার

সিন্ডিকেটের হুমকি উপেক্ষা করে খুলছে দেশের সব মোবাইল মার্কেট
নির্বাচিত

এনইআইআর আন্দোলনকারীদের বাধার মুখে শোরুম খুলতে না পারার অভিযোগ মোবাইল ফোন উৎপাদনকারীদের

মার্কিন কোম্পানির উপর কর আরোপ করছে ফ্রান্স
নির্বাচিত

মার্কিন কোম্পানির উপর কর আরোপ করছে ফ্রান্স

ষষ্ঠবারের মতো ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন রেফ্রিজারেটর
প্রযুক্তি সংবাদ

ষষ্ঠবারের মতো ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন রেফ্রিজারেটর

Load More

ট্রেন্ডিং টপিক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর
শিক্ষা ও ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন করে ৪০ লাখ ডলার বিনিয়োগ পেলো চালডাল
ই-কমার্স

যশোরে বকেয়া বেতনের দাবিতে ‘চালডাল’ কল সেন্টারে বিক্ষোভ ও ভাঙচুর

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা
অর্থ ও বাণিজ্য

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল
প্রযুক্তি সংবাদ

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল

নানান নাটকীয়তা শেষে অবশেষে পর্দা নামছে টি-টোয়েন্টি বিশ্বকাপের...

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix