Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বদলে যাচ্ছে চাকরির বাজার, নতুনদের নিয়োগ কমেছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১০ জুন ২০২৫
বদলে যাচ্ছে চাকরির বাজার, নতুনদের নিয়োগ কমেছে
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি খাতে সদ্য স্নাতকদের জন্য চাকরির পথ আগের চেয়ে অনেকটাই কঠিন হয়ে উঠছে। শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে নবীন পেশাজীবীদের (ফ্রেশার) নিয়োগের হার গত পাঁচ বছরে ৫০ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। এমনই তথ্য উঠে এসেছে সাম্প্রতিক একাধিক প্রতিবেদনে।

বিশেষজ্ঞদের মতে, এই নাটকীয় পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতি, যা প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মপ্রবাহ ও মানবসম্পদের চাহিদায় আমূল পরিবর্তন আনছে।

ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম ‘সিগন্যাল ফায়ার’-এর গবেষণা অনুযায়ী, ২০১৯ সালের পর থেকে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এন্ট্রি-লেভেল পজিশনে নতুনদের নিয়োগ কমিয়ে দিয়েছে ৫০% এরও বেশি।

আগে যেসব কোম্পানিতে নিয়োগপ্রাপ্তদের মধ্যে নবীন স্নাতকদের হার ছিল প্রায় ১৫ শতাংশ, এখন সেই হার নেমে এসেছে মাত্র ৭ শতাংশে—এমনটা দাবি করেছে টেকক্রাঞ্চ।

বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তন কোনো সাময়িক মন্দার ফল নয়, বরং এটি এআই-এর দ্বারা চালিত একটি দীর্ঘমেয়াদি রূপান্তরের প্রতিফলন। অনেক জুনিয়র লেভেলের কাজ এখন এআই সহজেই করতে পারে, ফলে প্রতিষ্ঠানগুলো আর অতটা নতুন কর্মী নিয়োগ করছে না।

লিংকডইনের সিনিয়র কর্মকর্তা অনিশ রামান বলেন, “যেসব কাজ একসময় নবীনরা করতেন, এখন এআই সেই কাজগুলোর বড় একটা অংশ করছে। ফলে নতুনদের জন্য প্রবেশদ্বার অনেকটাই সংকুচিত হয়ে যাচ্ছে।”

মেটার সিইও মার্ক জাকারবার্গ সম্প্রতি মন্তব্য করেছেন, “আমাদের কোম্পানিতে এআই এখন একজন মিড-লেভেল সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মতো দক্ষভাবে কাজ করতে পারে। এক বছরের মধ্যেই এআই বড় বড় প্রকল্পের কোডিংয়ের প্রায় পুরোটাই সম্পন্ন করতে পারবে।”

গুগলের সিইও সুন্দর পিচাই জানিয়েছেন, কোম্পানির নতুন কোডের ৩০% এর বেশি এখন এআই দিয়েই লেখা হচ্ছে। অন্যদিকে, মাইক্রোসফট প্রধান সত্য নাদেলা জানিয়েছেন, তাদের অভ্যন্তরীণ বেশ কিছু সফটওয়্যার প্রকল্প এখন পুরোপুরি এআই দ্বারা পরিচালিত।

তবে প্রযুক্তি খাতে চাকরির সংখ্যা একেবারে কমে যাচ্ছে না। চলতি বছর প্রযুক্তি খাতে প্রায় ৬০ লাখ কর্মসংস্থান রয়েছে, এবং ধারণা করা হচ্ছে ২০৩৪ সালের মধ্যে এই সংখ্যা ৭০ লাখে পৌঁছাবে। কিন্তু ভিন্নতা হচ্ছে চাকরির ধরনে—এখন আর সাধারণ সফটওয়্যার ডেভেলপমেন্ট জ্ঞান যথেষ্ট নয়, বরং এআই-সংক্রান্ত দক্ষতা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি চাওয়া হচ্ছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক জরিপে দেখা গেছে, প্রায় ৮৭% কোম্পানি এখন এআই-সংশ্লিষ্ট অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী খুঁজছে। এমনকি চারটি চাকরির বিজ্ঞাপনের মধ্যে প্রায় একটিতে এআই স্কিল বাধ্যতামূলক হিসেবে উল্লেখ করা হচ্ছে।

চাকরির বাজারে এআই-এর প্রভাব এখন স্পষ্ট। আগের মতো শুধুমাত্র স্নাতক ডিগ্রি ও সাধারণ কোডিং দক্ষতা নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানে প্রবেশ করা দিন দিন কঠিন হয়ে পড়ছে। এখনকার চাহিদা অনুযায়ী, যারা মেশিন লার্নিং, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, ডেটা অ্যানালাইসিস ও এআই টুল ব্যবহারে পারদর্শী, তারাই ভবিষ্যতের চাকরি বাজারে এগিয়ে থাকবে।

Tags: চাকরি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ব্রেক-ইভেন ঘোষণা করল বিক্রয় ডট কম
ই-কমার্স

ব্রেক-ইভেন ঘোষণা করল বিক্রয় ডট কম

কম বাজেটেই কম্পিউটার পাওয়া যাবে বাংলাদেশে
নির্বাচিত

প্রযুক্তি বিশ্বে শীর্ষ ৫ টি কম্পিউটার ব্র্যান্ড

জানেন সিডিএমএ, জিএসএম, এলটিই ও জিপিএস এর অর্থ কি? এরা কিভাবে কাজ করে
কিভাবে করবেন

জানেন সিডিএমএ, জিএসএম, এলটিই ও জিপিএস এর অর্থ কি? এরা কিভাবে কাজ করে

অ্যানড্রয়েড ফোনের পর্দায় সবুজ বিন্দু, হ্যাকিংয়ের শিকার হতে পারেন আপনিও
কিভাবে করবেন

অ্যানড্রয়েড ফোনের পর্দায় সবুজ বিন্দু, হ্যাকিংয়ের শিকার হতে পারেন আপনিও

শাওমির এই ফোনগুলিতে পাবেন ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা
নির্বাচিত

শাওমির এই ফোনগুলিতে পাবেন ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা

এক জ্যাকমার গল্প : কিভাবে যাত্রা শুরু হয়েছিল আলিবাবার?
ই-কমার্স

এক জ্যাকমার গল্প : কিভাবে যাত্রা শুরু হয়েছিল আলিবাবার?

Load More

ট্রেন্ডিং টপিক

উত্তর ইসরায়েলে নয়তলা ভবনে আঘাত
বিবিধ

উত্তর ইসরায়েলে নয়তলা ভবনে আঘাত

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব
পাঁচমিশালি

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব

ইরানের ওপর ইসরায়েলের বিশাল ক্ষেপণাস্ত্র হামলা শুরু!
বিবিধ

দক্ষিণ ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৫১

মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত ২০০ সামরিক সদস্য হতাহত
বিবিধ

মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত ২০০ সামরিক সদস্য হতাহত

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix